শান্তিতে নোবেল ঘোষণা আজ; দৌড়ে এগিয়ে আছেন যারা

নিউজ ডেস্ক: এ বছর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে। অনন্য এ সম্মাননা বাগিয়ে নেওয়ার দৌড়ে কারা এগিয়ে, তা নিয়ে শেষ মুহূর্তে চলছে নানা জল্পনা-কল্পনা। চলুন জেনে নেওয়া যাক কে বা কারা রয়েছেন এ বছর শান্তিতে নোবেল পুরস্কারে সম্ভাব্য বিজয়ীদের তালিকায়- কোভ্যাক্স করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে ধনী দেশগুলো যখন অর্থ আর আধিপত্যের জোরে বেশিরভাগ টিকা বাগিয়ে […]

» Read more

২০৫০ সালের মধ্যে পানি সঙ্কট তীব্র আকার ধারণ করবে!

বিজ্ঞান ডেস্ক: ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৫শ কোটির বেশি মানুষ পানি সংকটের মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের একটি সংস্থা সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে। বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা (ডব্লিউএমও) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পানি সম্পর্কিত দুর্যোগ যেমন বন্যা এবং খরার ঝুঁকি বাড়তে শুরু করেছে। পানির সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ […]

» Read more

পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী

বিজ্ঞান ডেস্ক: চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এরা হলেন সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসি। এদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন জার্মানির এবং অন্যজন ইতালির। রয়্যাল সুইডিস অ্যাকাডেমি পদার্থ বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। গত বছর পদার্থে নোবেল […]

» Read more

ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন দিলেন পাঠাও চালক

আজ সকালে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের এক চালক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। জানা গেছে, দোকান দিয়ে ব্যবসা করতেন শওকত আলী। কিন্তু করোনার কারণে লকডাউনে তার ব্যবসাটিও বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন শওকত। কয়েক মাস ধরে বাধ্য হয়ে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালিয়ে সংসারের হাল ধরেন। […]

» Read more

তালেবান ইস্যুতে ভিন্ন ভিন্ন বক্তব্য, সমালোচনার মুখে আজহারী

নিউজ ডেস্কঃ আফগানিস্তানে নতুন করে তালেবানের ক্ষমতা দখলের ঘটনা এখন ‘টক অব দ্যা ওয়ার্ল্ড’। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তিরা আফগানিস্তান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এর মধ্যে রয়েছেন নানা ইসলামিক ব্যক্তিত্বও। তবে তালেবান ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। আজহারী বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন। তালেবানদের কাবুল দখলের পর গত ১৫ আগস্ট সামাজিকমাধ্যম ফেসবুকে একটি […]

» Read more

জয়পুরহাট ও টাঙ্গাইলের বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি

নিউজ ডেস্কঃ জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠি নামে সংগঠনের পক্ষ থেকে হুমকি দিয়ে ডাকের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটির প্রেরকের জায়গায় জয়পুরহাট সদরের দুর্গাদহ ভাদশার আশরাফ আলী নামে এক ব্যক্তির নাম লেখা রয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। চিঠিতে লেখা রয়েছে, রোস্তম […]

» Read more

পরীমণি-মুনিয়া-ডা. সাবরিনার ব্যক্তিগত জীবনের ভিডিও সরানোর জন্য রিট

নিউজ ডেস্কঃ অভিনেত্রী পরীমণি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন। এছাড়া রিটে মৃত কলেজছাত্রী মুনিয়া ও জেকেজির ডা. সাবরিনার ব্যক্তিগত জীবনের ভিডিও সরাতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে সামাজিক যোগাযোগ […]

» Read more

আমার বিশ্বাস পরীমনি বিজয়ী হয়েই ফিরে আসবে: তসলিমা নাসরিন

নিউজ ডেস্কঃ পরীমনির ওপর নির্যাতন নিয়ে এখন বাংলাদেশে প্রতিবাদে সোচ্চার মানুষ। দেখে প্রাণ জুড়োচ্ছে। একসময় যখন কেউ ছিল না তার পাশে, যারা মন্দ লোক, তারা তাকে নিয়ে অকথ্য মন্দ কথা বলছিল, যারা ভালো লোক, তারা মুখ বুজে ছিল- তখন ব্রাত্য আমি আরেক ব্রাত্য’র পাশে দ্বিধাহীন দাঁড়িয়েছিলাম। তারপর ধীরে ধীরে মৃদু কণ্ঠে তার পক্ষে কথা বলতে শুরু করল কেউ কেউ, তারাও […]

» Read more

দুই মেয়েকে ফিরে পেতে ঢাকায় জাপানি নারী, অবশেষে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশি বংশোদ্ভূত স্বামীর কাছ থেকে নিজের দুই সন্তানকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জাপানি নাগরিক ডা. নাকানো এরিকো। হাইকোর্ট ৩১ আগস্টের মধ্যে তাদের আদালতে হাজির করতে নির্দেশনা দিয়েছিলেন। এরই মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই মেয়েকে উদ্ধার করেছে বলে রোববার (২২ আগস্ট) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক। জাপানের নাগরিক নাকানো এরিকো পেশায় একজন […]

» Read more

ছত্রাকের সহায়তায় মশা নিধনের অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন বাঙালি গবেষক

সাবরিন জাহান: মশা বাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগের সাথে আমরা সবাই পরিচিত। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগের বাহক হলো মশা। ইদানীং ডেঙ্গুর প্রভাবে ধরাশায়ী হচ্ছেন আমাদের দেশের অনেক মানুষ এবং আমরা সবাই মশা বাহিত এই রোগগুলোর ভুক্তভূগী। তবে মশার এই দৌরাত্ন্য রোধকল্পে মশা নিধনের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের অধ্যাপক ডঃ স্বপন ঘোষ। অবাক হলেও […]

» Read more
1 7 8 9 10 11 24