খুলে দেওয়া হয়েছে কানাডার সীমান্ত

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আতঙ্কে মার্চ থেকেই কানাডার সীমান্ত বন্ধ ঘোষণা করা হলেও এখনো পুরোপুরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক শিক্ষার্থী, অবিবাহিত প্রেমিক-প্রেমিকা এবং গুরুতরভাবে অসুস্থ ব্যক্তির আত্মীয়-স্বজনদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডার সীমান্ত। আগামী ৮ অক্টোবর থেকে খুলে যাবে সীমান্ত। গত শুক্রবার দেশটি এসব সিদ্ধান্তের কথা জানায়। কানাডার অভিবাসন ও সামাজিক নিরাপত্তা বিষয়কমন্ত্রী মার্কো মেনডিসিনো বলেছেন, প্রতিদিনের পরিস্থিতি গভীরভাবে […]

» Read more

প্রাথমিক বিদ্যালয়ের গেজেটভুক্ত না হওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে

নিউজ ডেস্কঃ জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের গেজেটভুক্ত না হওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোন শিক্ষক কী কারণে গ্যাজেটভুক্ত হননি, তার কারণসহ আগামী ১৫ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বুধবার মন্ত্রণালয় থেকে চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী দেশের প্রাথমিক বিদ্যালয় […]

» Read more

কোটা থাকছে সরকারি স্কুলে ভর্তিতে

নিউজ ডেস্কঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ছয় বছর প্লাস। প্রথম শ্রেণিতে লটারি ও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। ভর্তির ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। এছাড়া এলাকা কোটা ৪০ সহ অন্যান্য কোটা বহাল রাখা হয়েছে। […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধির ইঙ্গিত

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফায় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা ছুটি কি আরও বাড়বে, নাকি খুলে […]

» Read more

স্কুল খোলা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে মার্চ ১৫ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান জিয়াউল হক। ‘তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। শিক্ষার্থীদের সব শিক্ষকই চিনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে […]

» Read more

সুখবর জানালো ঢাকা শিক্ষাবোর্ড

নিউজ ডেস্কঃ নবম শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সুখবর জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, বুধবার থেকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষার্থী প্রতি ৩০৩ টাকা রেজিস্ট্রেশন ফি (বিলম্ব) […]

» Read more

নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে কিনা তা যাচাইয়ের নির্দেশ

নিউজ ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) নিয়মিত অনলাইন ক্লাস হচ্ছে কিনা তা যাচাইয়ে শিক্ষা কর্মকর্তাদের আকস্মিক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আওতাধীন শিক্ষা অফিস আকস্মিকভাবে পরিদর্শনেরও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। […]

» Read more

চলতি সপ্তাহে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কবে এ পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থিত থাকতে সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ২৪ সেপ্টেম্বর আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা ডাকা হয়েছে। […]

» Read more

শিক্ষার্থীদের সনদ দিবেন প্রধান শিক্ষক

নিউজ ডেস্কঃ রোনাভাইরাস মহমারীর মধ্যে প্রাথমিক বিদ্যালয় খোলা না গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেবেন। সেই সনদের ভিত্তিতে তাদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন জানিয়েছেন। সচিবালয়ে গতকাল মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে গণশিক্ষা সচিব বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। স্কুল খোলা না গেলে অটো পাস […]

» Read more

নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হচ্ছে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এ স্তরের ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে ১ অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা […]

» Read more
1 129 130 131 132 133 387