৮ম শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে তোলা হবে

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ মহামারীর মধ্যে কেন্দ্রীয়ভাবে জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণিতে তোলা হবে। সেক্ষেত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, নাকি অন্য কোনো পন্থায় এই মূল্যায়ন করা হবে, তা এখনও ঠিক হয়নি। জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মুল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা […]

» Read more

নিষিদ্ধ হলো র‌্যাগ ডে

নিউজ ডেস্কঃ শিক্ষাজীবন শেষ হলে ক্যাম্পাসে ‘র‌্যাগ-ডে’ উৎসবের মাধ্যমে তা উদ্‌যাপন করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এবার ক্যাম্পাসে এই ধরনের উৎসব আয়োজন নিষিদ্ধ করল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত এই সভায় একাডেমিক কাউন্সিলের তিন শতাধিক সদস্য […]

» Read more

কলেজ নিশ্চিতে দ্বিতীয় ধাপের আবেদন আজ

নিউজ ডেস্কঃ একাদশ শ্রেণিতে কলেজ নিশ্চিতে দ্বিতীয় ধাপের আবেদন আজ সোমবার থেকে শুরু হয়েছে। আবেদনের সময়সীমা মাত্র তিনদিন। আগামী ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত এ আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফলাফলও প্রকাশ হবে একই সময়ে। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে […]

» Read more

এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে

নিউজ ডেস্কঃ বিশ্বময় এই করোনা সংকটে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। গলায় কাঁটা বিঁধে আছে মতো, পারছে না গিলতে, পারছে না ফেলতে উভয় সংকট। নিদ্রাহীন রজনী কাটছে ছাত্র-ছাত্রী আর অভিভাবকের। দুই বছরের নিরলস প্রচেষ্টা সর্বশেষ প্রস্তুতি যুদ্ধের ময়দানে পৌছানোর আগে বিধস্ত হয়ে পড়েছে। সারাক্ষণ খবরের কাগজ, টিভির নিউজে চোখ এই বুঝি কোন ব্রেকিং নিউজ দিল। আজ পাঁচ মাসেরও […]

» Read more

করোনা ভাইরাসের কারনে স্কুল-কলেজ না খোলার পক্ষে যেসব যুক্তি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকার করোনাভাইরাস মহামারির পরিস্থিতি বিবেচনা করে ইতোমধ্যেই কওমি মাদ্রাসা ছাড়া সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। পাশাপাশি, চলতি বছরের অষ্টম শ্রেণির সমাপনী ও সমমান পরীক্ষা- জেএসসি, জেডিসি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষা- পিইসিও স্থগিত করেছে। আর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে কি না, তা এখনো অনিশ্চিত। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে, তাদের […]

» Read more

চবি অসচ্ছল শিক্ষার্থীদের নামের তালিকা চেয়েছে

নিউজ ডেস্কঃ একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো অনলাইন ক্লাসের দিকে ঝুঁকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনায় ডিভাইস ক্রয়ে অক্ষম শিক্ষার্থীদের তালিকাভুক্ত করতে শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী ২৯ আগস্ট পর্যন্ত অসচ্ছল শিক্ষার্থীদের নাম সংগ্রহ করা হবে। তবে শিক্ষার্থীরা বলছেন, ডিভাইস নয়- প্রয়োজন ইন্টারনেট খরচ ও ভালো নেটওয়ার্ক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক […]

» Read more

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চূর্ড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ

নিউজ ডেস্কঃ প্রতিটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে ডোপটেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, হাবিবর রহমান, সামছুল […]

» Read more

মুজিববর্ষে জার্মানির নতুন উপহার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ’

নিউজ ডেস্কঃ মুজিববর্ষের নতুন উপহার হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রফেসরিয়াল ফেলোশিপ’ চালু করতে যাচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি। বাংলাদেশের প্রফেসরদের থেকে এই বিষয়ে আবেদন গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়টি। এরপর একজনকে নির্বাচিত করা হবে। বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-সূত্রে এসব তথ‌্য জানা গেছে। ইউজিসি-সূত্রে জানা গেছে, প্রতিবছর এই বিষয়ে আবেদন ছাড়বে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ভিত্তিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত প্রফেসররা আবেদন […]

» Read more

চট্টগ্রামের ৪৪২ শিক্ষার্থীর জিপিএ-৫ পেয়েও ১ম তালিকায় ঠাঁই মেলেনি

নিউজ ডেস্কঃ এসএসসিতে সর্বোচ্চ জিপিএ (জিপিএ-৫) পেয়েও একাদশে ভর্তির প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকায় ঠাঁই মেলেনি চট্টগ্রামের ৪৪২ জন শিক্ষার্থীর। কোন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেতে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। ওই দিন একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর আগে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ২য় দফায় পুনরায় আবেদন করতে হবে […]

» Read more

শিক্ষার্থী ঝরে পড়ার আগাম বার্তা স্কুল বিশ্ববিদ্যালয়ে

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্রই শিক্ষার্থী ঝরে পড়ার আগাম বার্তা পাওয়া যাচ্ছে। সরকারের কাছেও বিভিন্ন মাধ্যমে এ আশঙ্কার কথা পৌঁছেছে। প্রস্তুতি হিসেবে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে বিনা টিসিতে দেশের যেকোনো প্রাথমিক বিদ্যালয়ে বছরের যেকোনো সময়ে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে […]

» Read more
1 131 132 133 134 135 387