২০১০ শিক্ষানীতি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রায় ১০ বছর আগে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। ১০ বছর একটি দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। তাই এখন সময় এসেছে শিক্ষানীতিকে সংশোধন করা, পরিমার্জন ও সংযোজন করা। তাই সরকার শিক্ষানীতি সংশোধন করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৬ আগস্ট) পরিকল্পনা কমিশনের আয়োজনে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে এডুকেশন টেকনোলজি […]

» Read more

সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে

নিউজ ডেস্কঃ খোলার পরিবেশ সৃষ্টি না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে। সেপ্টেম্বর পুরো মাসও ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। এ সময় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে প্ল্যাটফর্মে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা […]

» Read more

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ

নিউজ ডেস্কঃ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে সরকার। কলেজে ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানিয়েছেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনকে মনোনীত করা হয়েছে। এদের ২৬ থেকে ৩০ […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

নিউজ ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আজ ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য। আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে। ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবসহ বিভাগীয় প্রধানদের ভার্চুয়াল সভা হয়েছে বলেও জানা গেছে। এর […]

» Read more

কওমি মাদ্রাসা খোলার অনুমতি ৬ শর্তে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ না কমায় এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। আগামি ৩১ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এর মধ্যে ছয় শর্তে কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিলো সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কওমি মাদ্রাসাগুলোর কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের […]

» Read more

বাকৃবি’র দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দাঁড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ কৃষি শিক্ষায় দক্ষিন এশিয়ার বৃহত্তম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই দুর্বল। দীর্ঘদীনের অব্যবস্থাপনা থাকলেও করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী উঠে বিভিন্ন ভাবে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে জোড় প্রচেষ্টা চালনো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থান এবং কিছু শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় আবাসিক এলাকার […]

» Read more

একাদশে ভর্তির আবেদন করেনি আড়াই লাখ শিক্ষার্থী

নিউজ ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে। এতে দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদনে এখনো আবেদন করেনি। ২০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন চলে। এ আবেদন প্রক্রিয়া গত ৯ আগস্ট সকাল থেকে শুরু হয়। ২০২০ সালে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় […]

» Read more

বাকৃবি’র অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের সময়সীমা বর্ধিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ডিভাইস বা স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অক্ষম শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের সময়সীমা বর্ধিত করা হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেননি তারা আগামী ২৩/০৮/২০২০ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম। আবেদনকারীকে পূর্বে প্রদানকৃত নিচের লিংকে […]

» Read more

৭ কোটি ২০ লাখ বই মুদ্রণে দরপ্রস্তাব অনুমোদন প্রাথমিকেরক

নিউজ ডেস্কঃ ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের এক থেকে ৯৮টি লটের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। এই দরপ্রস্তাবে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সাত কোটি ২০ লাখ নয় হাজার ৩৭৩টি বই মুদ্রিত হবে। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে দরপ্রস্তাবটি অনুমোদনের […]

» Read more

এইচএসসি এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর মধ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কোনো সিদ্ধান্ত হলে সবাইকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না, তা জানানো হবে ২৫ অগাস্টের পর। দেশে […]

» Read more
1 132 133 134 135 136 387