ফ্রি ওয়াইফাই জোন হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে

নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আজ থেকে উচ্চ গতির ফ্রি ওয়াইফাই সুবিধার আওতাভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং ইনস্টিটিউটগুলো শিগগিরই উচ্চ গতির ফ্রি ওয়াই-ফাই সুবিধার আওতাধীন আনা হবে। সোমবার (১৮ নভেম্বর) নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করে তিনি এ কথা বলেন ।ডাক […]

» Read more

বেরোবির সব ইউনিটের ফল প্রকাশ ১৯ নভেম্বর

রংপুর প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল প্রকাশ আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর)। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। যেখানে চান্স পাওয়া শিক্ষার্থীরা ২৪ নভেম্বর থেকে […]

» Read more

বাকৃবিতে চীনের পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সাথে চুক্তি স্বাক্ষরিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং চীনের পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে বাংলাদেশে ইলিশ ও শোল মাছের উৎপাদন ও রপ্তানি নিয়ে গবেষণা এবং উন্নয়নে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে জানা গেছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিবের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর এবং আলোচনা […]

» Read more

৫ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের আন্দোলন

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা সেশনজট নিরসনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীরা ৫ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, সেশনজট নিরসনের লক্ষ্যে নির্ধারিত  সময়ে নবম ব্যাচ থেকে ১২তম ব্যাচের পরীক্ষা সম্পন্ন করা, ব্যাচ ভিত্তিক শিফট করে ক্লাস […]

» Read more

গণমাধ্যম কর্মী আইন সুরক্ষা দিবে সাংবাদিকদের

ঢাবি প্রতিনিধিঃ গণমাধ্যমের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রণয়ন করা হচ্ছে গণমাধ্যম কর্মী আইন বললেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান বলেছেন। বর্তমান সরকার গণমাধ্যম-বান্ধব বলেও তিনি দাবী করেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডিওতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক বাস্তবতার বিচারে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীন মত প্রকাশের অধিকার অনেক বেশি। তাই গণমাধ্যম আজ […]

» Read more

অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সোহরাবকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শরিবার দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ন কবির নাহিদ। […]

» Read more

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে গতকাল শুক্রবার রাতে এক শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। এতে ওই শিক্ষার্থীর মাথা ফেটে যায় ও বাম হাত ভেঙে যায়। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবিতে আজ শনিবার ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। চার ঘণ্টা সড়ক অবরোধের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন […]

» Read more

নতুন গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান প্রাথমিকের শিক্ষকদের

নিউজ ডেস্কঃ প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১১তম, সহকারী প্রধান শিক্ষকদের ১২তম এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড নির্ধারণের বিষয়টি মানছেন না প্রাথমিক শিক্ষকরা। এটি একধরনের প্রহসন বলে মনে করছেন তারা। একই সঙ্গে সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছেন প্রাথমিকের শিক্ষকরা। প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য নিরসনে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। এ দাবিতে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও বয়কটের […]

» Read more

বাকৃবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মালয়েশিয়ান শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা গতকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জানা যায় গত ৯ নভেম্বর ২০১৯ তারিখে মালয়েশিয়ান শিক্ষার্থীর (ছাত্রী) মৃত্যুতে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টার এর দায়িত্বরত চিকিৎসকদের অবহেলা, হল প্রশাসনের অবহেলা (বেগম রোকেয়া হল) বহিরাগতদের দ্বারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর এবং ভেটেরিনারি […]

» Read more

’প্রাণির গর্ভাবস্থা নির্ণয়ে আলট্রাসনোগ্রাফি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল ৩ টায়  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের কনফারেন্স রুমে ‘প্রাণির গর্ভাবস্থা নির্ণয়ে আলট্রাসনোগ্রাফি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্টিফিকেট বিতরণ করা হয়। বাকৃবি সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী ওই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন একাডেমি ও বিএলআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীরা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে […]

» Read more
1 160 161 162 163 164 387