৪১তম বিসিএসে ২১৬৬টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী বছরের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন জানান, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী […]

» Read more

৩০ নভেম্বরেই কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা: ইউজিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ৩০ নভেম্বরেই সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)এর সদস্য ও গুচ্ছপদ্ধতি ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. আখতার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, […]

» Read more

ঢাবির ১০ স্থানে ভেন্ডিং মেশিনে থাকছে স্যানিটারি ন্যাপকিন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন শুরু হয়েছে। ডাকসুর উদ্যোগে ও এসিআইয়ের সহযোগিতায় ক্যাম্পাসের ১০টি স্থানে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে। ছাত্রীরা যেকোনো সময় ১০ টাকার নোট দিয়ে মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন। ডাকসুর এই উদ্যোগ ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাঝে। ভেন্ডিং মেশিন যেসব যায়গায়: ১. […]

» Read more

ভর্তি পরীক্ষার আগেই অনির্বাচিতদের টাকা ফেরতের দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার পূর্বেই অনির্বাচিত পরীক্ষার্থীদের টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছেন বিভিন্ন প্রগতিশীল সংগঠনগুলোর নেতৃবৃন্দ। সোমবার (২৫ নভেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ‘আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ওই মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, এ বছর কৃষিবিজ্ঞান বিষয়ক ডিগ্রী প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে […]

» Read more

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষায় হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক: কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই পরীক্ষার্থীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে (২৪ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে […]

» Read more

বাকৃবিতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

আব্দুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে […]

» Read more

বাকৃবিতে কিশোরগঞ্জ জেলা সমিতির নয়া কমিটি: সভাপতি ড. হাম্মাদুর, সম্পাদক ইফতেখার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কিশোরগঞ্জ জেলা সমিতির ২০১৯-২০ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. হাম্মাদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. ইফতেখার জাহান ভূঞা মনোনীত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ওই […]

» Read more

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ১৩৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। শনিবার পিএসসি থেকে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক শনিবার জানান, চলতি সপ্তাহের মধ্যে ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়া হতে পারে। এ লক্ষ্যে আমরা কাজ করছি, আশা […]

» Read more

দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে – বাকৃবি ভিসি

বাকৃবি প্রতিনিধি: দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদেরকে এগিয়ে আসতে হবে, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান আহরণ ও বিতরনের প্রকৃত জায়গা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ২৪তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে কথাগুলো বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। বাকৃবির জিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০১৯) প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী […]

» Read more

বাকৃবিতে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ আলমগীর, বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘ফলাফল ভিত্তিক শিক্ষা পাঠ্যক্রম’ শীর্ষক এক কর্মশালা গত (২০ নভেম্বর ২০১৯) বুধবার কৃষি অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মনোরঞ্জন দাস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

» Read more
1 159 160 161 162 163 387