বাকৃবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি সম্পন্ন, ২৩৬টি আসন শূণ্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলে। বাকৃবিতে ১ হাজার ১০৮ জনের মেধা তালিকা থেকে সর্বমোট ৮৭২ জন ভর্তি হয়েছে এবং ২৩৬ টি আসন শূন্য রয়েছে। বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এই তথ্য […]

» Read more

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ, উপাচার্যদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন গ্রহণ, নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণসহ ১৩ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এসব নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং শিক্ষামন্ত্রণালয়কে অবহিত […]

» Read more

সবচেয়ে কম টাকায় ভর্তির সুযোগ বাকৃবিতে

বাকৃবি প্রতিনিধিঃ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃষি বিশ্ববিদ্যালগুলোর ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সবচেয়ে কম টাকায় ভর্তির সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। বাকৃবিতে দু’দিন ব্যাপী এ ভর্তি কার্যক্রমের প্রথম দিনে মেধা তালিকা হতে ১১০৮ টি আসনের মধ্যে ৭৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনের এ ভর্তি […]

» Read more

কৃষিবিদের অবদানে বাংলাদেশ খাদ্য পুষ্টিতে এগিয়ে যাচ্ছেঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ‘জাতীয় খাদ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান’ শীর্ষক সেমিনার ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ […]

» Read more

হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটায় মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার ১ জানুয়ারি (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ও কোটায় অপেক্ষমান তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার ২ জানুয়ারি (সকাল […]

» Read more

বাকৃবিতে ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালি বের করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে। এদিন সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগর’ এ গিয়ে শেষ হয় এবং মুক্তিযুদ্বের স্মৃতিস্তম্ভে […]

» Read more

বাকৃবিতে ‘প্যাথলজি এন্ড এভিয়ান ডিজিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্যাথলজি এন্ড এভিয়ান ডিজিস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি গ্যালারিতে এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশের পোল্ট্রি শিল্পে গুরুতর রোগের সংক্রমণ পদ্ধতি এবং রোগের কারণ নির্ণয় করে আক্রান্ত টিস্যুর ল্যবরেটরিতে ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। ভেটেরিনারিতে রোগতত্ত্বের […]

» Read more

স্ট্যামফোর্ড ছাত্রী রুম্পা হত্যার বিচার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে- এমন অভিযোগ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। আজ শনিবার (৭ ডিসেম্বর) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ও ধানমণ্ডি ক্যাম্পাসে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা রুম্পার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে […]

» Read more

দুই মাস পর ক্লাসে বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই মাস পর ক্লাসে ফিরেছেন বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েটের শিক্ষার্থীরা। সকাল থেকেই সব বিভাগের ছাত্র-ছাত্রীরা ক্লাস-পরীক্ষায় অংশ নেয়। এরমধ্য দিয়ে ২ মাসের স্থবিরতা কাটলো বুয়েটে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বুয়েট প্রশাসন সব দাবি মেনে নেয়ায় একাডেমিক কার্যক্রমে ফিরেছেন তারা। এরআগে, গত ৬ অক্টোবরে, শেরে বাংলা হলে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর, খুনিদের স্থায়ী-বহিষ্কারসহ ৭ দফা দাবিতে আন্দোলনে নামেন বুয়েটের […]

» Read more

এক মাস পর খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় খুলে দেওয়া হচ্ছে আবাসিক হলগুলো। আর আগামী রোববার (৮ ডিসেম্বর) থেকে ক্লাস পরীক্ষা যথারীতি চলবে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বাংলানিউজকে এ […]

» Read more
1 157 158 159 160 161 387