উপাচার্যের অপসারণ দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। আজ রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ ভবন ঘুরে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশ শেষে আন্দোলনকারীরা আগামী ৯ জানুয়ারি একই দাবিতে পুনরায় বিক্ষোভ মিছিলের ঘোষণা […]

» Read more

র‌্যাগিংয়ের দায়ে জাবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনায় ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। বহিস্কারের পাশাপাশি এই ঘটনা তদন্তের সময় ‘অসত্য ও ভুল তথ্য’ পরিবেশনের জন্য আরো ১৬জন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বিভাগের […]

» Read more

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধের ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ রিজেন্ট বোর্ডের ২০৯তম সভায় র‌্যাগিং নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞতিতে বলা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। র‌্যাগিংয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং র‌্যাগিংয়ের শিকার ছাত্র-ছাত্রীর […]

» Read more

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাকৃবি শিক্ষক সমিতির শ্রদ্ধা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডঃ ফরিদা ইয়াসমিন বারি ও সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ মোহাম্মদ এনামুল হক এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষকরা। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ […]

» Read more

সংবাদ সম্মেলনে রাবি শিক্ষকদের হাতাহাতি!

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর সাইফুল ইসলাম কর্তৃক আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিভাগের একাডেমিক কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার বিভাগে শিক্ষক নিয়োগ বিষয়ে প্লানিং কমিটির সভা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিভাগের অধ্যাপক মু.আলী আসগর। লিখিত বক্তব্যে সভাপতি প্রফেসর সাইফুল […]

» Read more

প্রাথমিক-ইবতেদায়িতে পাসের হার ৯৫ শতাংশ

নিউজ ডেস্কঃ এবছর প্রাথমিক সমাপনীতে ৯৫ দশমিক ৫০ শতাংশ এবং ইবতেদায়িতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করেন। তিনি বলেন, এবার প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। আর ইবতেদায়িতে পূর্ণ জিপিএ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। গত বছর […]

» Read more

বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা পাবে ৩৫ কোটি বই

নিউজ ডেস্কঃ নতুন বইয়ের সোঁদা গন্ধে মাতোয়ারা হতে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। তাই নতুন বছরের প্রথম দিনেই দেশের ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি নতুন বই বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার বই উৎসবের উদ্বোধন করবেন। বছরের প্রথম দিনে ১ জানুয়ারী সারাদেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে […]

» Read more

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদা বারী, সম্পাদক ড. এনামুল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। সোমবার ৩০ ডিসেম্বর ১০১৯ সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত শিক্ষক কমপ্লেক্সে চলে ভোট গ্রহণ। সভাপতি পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর প্রার্থী সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি (প্রাপ্ত ভোট ২৫০) ও […]

» Read more

ফিশারিজ সোসাইটির সভাপতি ড. শহীদুল, সম্পাদক ড. হারুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিশারিজ সোসাইটি অফ বাংলাদেশের (এফএসবি) ২০২০-২১ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আংশিক ওই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক ও সাধারণ সম্পাদক একই বিভাগের প্রফেসর ড. হারুনুর রশীদ। শনিবার (২৯ ডিসেম্বর) এফএসবির দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে ২ বছর মেয়াদী ওই কমিটি গঠন […]

» Read more

কম্পিউটারাইজড পদ্ধতিতে বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাত পোহালেই সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সম্পূর্ন নতুন কম্পিউটারাইজড পদ্ধতিতে। দেশ যখন তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এমন সময়ে বাকৃবি শিক্ষক সমাজ ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে নির্বাচনের আয়োজন করেছে। সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষক-কমপ্লেক্সে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। […]

» Read more
1 … 155 156 157 158 159 … 387