কৃষির সমস্যা সমাধানে প্রয়োজন অ্যান্টিবায়োটিকের বিকল্প ব্যবস্থা

বাকৃবি প্রতিনিধি: অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার ও তার ক্রমহ্রাসমান ক্ষমতা ভবিষ্যত কৃষির জন্য হুমকিস্বরূপ। এই সমস্যা সামাধানে অ্যান্টিবায়োটিকের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে বিজ্ঞানীদের। এই সমস্যা সমাধানে প্রয়োজন অ্যান্টিবায়োটিকের বিকল্প ব্যবস্থা ।আদা, হলুদ, দারুচিনি, প্লান্টেইন ঘাস ইত্যাদি হতে পারে অ্যান্টিবায়োটিকের বিকল্প উৎস। শনিবার ১০ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী আয়োজিত প্রথম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস ফর ফিউচার অ্যাগ্রিকালচার’ […]

» Read more

গবিসাসের নয়া কমিটি: সভাপতি রিফাত, সম্পাদক মুন্নি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের গণবি প্রতিনিধি মোঃ রিফাত মেহেদীকে সভাপতি ও প্রতিদিনের সংবাদের গণবি প্রতিনিধি মুন্নি আক্তারকে সাধারণ সম্পাদক করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সভাকক্ষে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক […]

» Read more

গভীর রাতে ইবি উপাচার্যের গাড়িতে দুর্বৃত্তদের হামলা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জীবন মরণের সন্ধিক্ষণ থেকে বেঁচে ফিরেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্য। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ফেরার পথে ক্যাম্পাস অদূরবর্তী শৈলকূপা থানার গাড়াগঞ্জ বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। তবে উপাচার্য ও তার গাড়িচালকের কোনো ক্ষতি হয়নি বলে জানা […]

» Read more

গণবি’র ফার্মেসি ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি ড. গোলাম, সম্পাদক মামুন

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১ম কার্যনির্বাহী কমিটি বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২১০ নং কক্ষে ঘোষিত হয়। এতে ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ গোলাম মোহাম্মদ কে সভাপতি এবং ফার্মেসি বিভাগের ২৬ তম ব্যাচের চতুর্থ বর্ষের (৮ম সেমি:) ছাত্র মো: মামুন অর রশিদ কে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির […]

» Read more

কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়ায় বাকৃবি ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘জঙ্গি ও মাদকমুক্ত ক্যাম্পাস নির্মাণ, ছাত্রলীগের অবদান’- এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার প্রথম বারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা, আসন্ন নির্বাচনসহ নানা কারণে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন নেতা-কর্মীরা। প্রায় তিন বছর আগে সর্বশেষ ২০১৫ সালে আশরাফুল হক হল, শাহজালাল হল ও […]

» Read more

বাকৃবিতে ‘ইলিশের স্যুপ, ইলিশের নুডলস তৈরী’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইলিশ মাছ কে না পছন্দ করেন! ইলিশ দিয়ে নানা পদের রান্না কমবেশি সবাই জানেন, চেনেন। তাই বলে ইলিশের স্যুপ, নুডলস! যে কেউ বিস্ময়ে চোখ কপালে তুলবেন। তবে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা ইলিশের কিউব দিয়ে স্যুপ ও নুডলস তৈরির এ তথ্য দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আজ বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) আয়োজিত এক কর্মশালায় […]

» Read more

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল ১৫ ফেব্রুয়ারির মধ্যে

৩৮তম বিসিএস প্রিলিমিনারি ফল তৈরির কাজ গত ১ জানুয়ারি থেকে শুরম্ন হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব উত্তরপত্র স্কেনিং শেষ হবে। এরপর রোল নম্বরের সঙ্গে উপস্থিতি খাতার স্বাক্ষর মিলানোসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করবে পিএসসি। এ ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই বিসিএসের ফল প্রকাশ হতে পারে। সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ১৫ ফেব্রম্নয়ারির মধ্যে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশের টার্গেট […]

» Read more

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি-মার্চেই

নিউজ ডেস্কঃ ৩৯তম বিশেষ বিসিএসের সঙ্গে ৪০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রকাশ করবে পিএসসি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী ৪০তম বিসিএসে দুই হাজারের বেশি পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হবে। চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস ও সাধারণ বিসিএসের অগ্রগতির বিষয়ে জনপ্রশাসন ও পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের বিশেষ বিসিএসের জন্য সাধারণ বিসিএসের কার্যক্রমে কোনো ব্যাহত হয়নি। […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই পুনর্মিলনী ২৩ ফেব্রুয়ারি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনীর আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভিসির সভাকক্ষে বিশেষ সভায় পুনর্মিলনী নিবন্ধনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. লায়লা পারভিন বানু (চলতি দায়িত্ব)। উদ্বোধন প্রক্রিয়া শুরু হয় যারা এ ক্যাম্পাস থেকে পাশ করেছেন এবং এখন ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা হিসাবে নিযুক্ত আছেন তাদের দিয়েই। পুনর্মিলনী অনুষ্ঠানকে […]

» Read more

বাকৃবিতে ‘মাছচাষের সার্টিফিকেশন, একোয়াকালচারের সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত ড্যানিডার অর্থায়নে ব্যাংফিশ প্রকল্পের আওতায় ‘ইউরোপের মাছচাষের সার্টিফিকেশন, বাংলাদেশে একোয়াকালচার এর সম্ভাবনা শীর্ষক কর্মশালা মঙ্গলবার মাৎস্যবিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জানা যায়, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ […]

» Read more
1 218 219 220 221 222 387