বাকৃবিতে অফিসার পরিষদের অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০১৮ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ ফেব্রুযারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাকৃবি অফিসার পরিষদের সভাপতি আরীফ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. […]

» Read more

জাবি উপাচার্যের বিরুদ্ধে অনৈতিক বিলাসিতার অভিযোগ!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অনৈতিক বিলাসিতার পিছনে প্রতি বছর বিশাল অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুয়ায়ী, একজন উপাচার্যের জন্য ১টি গাড়ি বরাদ্দ রয়েছে। কিন্তু ক্ষমতায় আসার পরপরই দেশের প্রথম এই নারী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ৪টি গাড়ি ব্যবহার করা শুরু করেন। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয়। পরবর্তীতে শিক্ষকদের সমালোচনার […]

» Read more

স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ৮ শিক্ষার্থী

যশোর প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৩য় সমাবর্তন। এদিন দুপুর আড়াইটায় ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সমাবর্তন বক্তা থাকবেন রসায়নে নোবেল জয়ী বিজ্ঞানী রবার্ট হিউবার। তাদের উপস্থিতিতে ৫৭০ জন গ্রাজুয়েটের হাতে তুলে দেয়া হবে সনদপত্র। একই সঙ্গে চ্যান্সেলর স্বর্ণপদক জয়ী আট কৃতি শিক্ষার্থীকে মেডেল দেয়া হবে। সমগ্র অনুষ্ঠান সফল করতে সার্বিক […]

» Read more

বাকৃবিতে জাতীয় গ্রন্থাগার দিবসে পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আনন্দ র‌্যালি ও র‌্যালি পরবর্তী সেমিনারের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আনন্দ র‌্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ […]

» Read more

প্রশ্ন ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি পরীক্ষা কমিটির জরুরি বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। নাহিদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে এসএসসির প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যাচ্ছে। সেসব মূল্যায়ণ করতে উচ্চ পর্যায়ের ১১ […]

» Read more

বাকৃবিতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহনন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের (২০১২-১৩) শিক্ষার্থী আতিকুর রহমান খান (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। শনিবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ৩৫৭/এ রুমে এ ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমানের বাবা মোশাররফ হোসেন খান এবং মা সুলতানা আশরাফী খানম। তার বাড়ি […]

» Read more

বাড়িতে বাবার লাশ, কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলো তাহমিনা

ফরিদপুর প্রতিনিধি: একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। সব শিক্ষার্থী মা-বাবার দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে। কিন্তু বাড়িতে বাবার লাশ রেখে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে তাহমিনা। ফরিদপুরের সদরপুর উপজেলার বাড়িতে বাবার লাশ রেখে তাহমিনা আজকের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এক হাতে চোখের অশ্রু মুছে আর অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দেয় তাহমিনা। বাবার লাশ রেখে পরীক্ষা দিতে […]

» Read more

‘প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা বাতিল’

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আমরা প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নিয়েছি। এরপরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণিত হলে সাথে সাথে পরীক্ষা বাতিল করা হবে। রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। নাহিদ বলেন, এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব, এবার […]

» Read more

অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। সব বোর্ডে প্রশ্নপত্র অভিন্ন হওয়ার কারণে কোনো সেন্টার বা বোর্ডের আওতাধীন কেন্দ্রে প্রশ্নফাঁস হলে সারা দেশের পরীক্ষা একযোগে বাতিল করা হবে। ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি অনুযায়ী আজ বাংলা […]

» Read more

বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটির নয়া কমিটি: সভাপতি ড. মমিনুল, সম্পাদক তনয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (বাউপিএস) নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার রাতে টিএসসি মিনি কনফারেন্স কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন ওই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি অনুষদের শিক্ষার্থী তনয় সরকার মনোনীত হয়েছেন। এছাড়াও ফটোগ্রাফিক সোসাইটির কার্যকরী পরিষদের সভাপতি […]

» Read more
1 … 217 218 219 220 221 … 387