বজ্রপাতের ঝুঁকি কমাতে বাকৃবিতে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে বজ্রপাতের ঝুঁকি কমাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ১৫ হাজার তালবীজ ও বিরল প্রজাতির সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বাকৃবি ও প্লান্ট কনজারভেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে ‌এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃক্ষরোপণের […]

» Read more

বাকৃবিতে চাকরির পদ সৃষ্টির দাবিতে ফ্যাকাল্টি গেইটে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিসিএস এ কৃষি বিপণন অধিদফতরের অধীনে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালু, দেশের সকল গবেষণা প্রতিষ্ঠানে কৃষি অর্থনীতি পদ সৃষ্টিসহ সরকারি সকল চাকরির ক্ষেত্রে সাধারণ অর্থনীতির পাশাপাশি কৃষি অর্থনীতি গ্র্যাজুয়েটদের আবেদনের সমঅধিকার প্রদানের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা অনেকদিন থেকে আন্দোলন করে আসছে। আন্দোলনে অনুষদীয় শিক্ষকদের আশানুরুপ সাড়া না পাওয়া এবং […]

» Read more

রাবি শিক্ষককে মারধরের বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাছানাত আলীকে মারধরের ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) এর শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় আইবিএ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন এবং প্রশাসনের কাছে স্বারকলিপি দিয়ে তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষক হাছানাত আলীকে লাঞ্ছিত করার অনেকদিন অতিবাহিত হলেও বিচারের ব্যাপারে এখনো […]

» Read more

বেরোরির সাথে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (অক্টোবর ০৯, ২০১৭) উক্ত সমঝোতা চুক্তিতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর পক্ষে মাননীয় উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি […]

» Read more

বাকৃবিতে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ স্নাতক ভর্তি পরীক্ষায় আবেদন ফি প্রদানকারী সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রি ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। সোমবার দুপুর দেড়টায় এ বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদীয় করিডোর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় […]

» Read more

২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষাঙ্গন ডেস্ক: ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেলে এ ফল প্রকাশিত হয়। চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী মোট ৮০ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১ হাজার ১৩২ জন। এর মধ্যে মোট ৩,৩১৫জন পরীক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯০.৫। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানা […]

» Read more

প্রতিষ্ঠা বার্ষিকীতে বাকৃবি মাতালো ‘জলের গান’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘদিন পর এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে জলের গানের পরিবেশনায় মাতাল সবাই। জলের গানের তালে তালে ঢেউ তুলে উচ্ছ্বাস জানালো শত শত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়ায় কৃষি শিক্ষার সর্বোবৃহৎ ও প্রাচীন এ প্রতিষ্ঠানটি ১৯৬১ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে। দেশের কৃষি শিক্ষা […]

» Read more

কুয়েটে ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর, প্রতি আসনে লড়বে ১১ জন

খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ পাঁচটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৪টি বিভাগে মোট ১ হাজার ৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৪৭৭ জন। প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১১ […]

» Read more

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে (০৭ অক্টোবর ২০১৭) শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গৃহীত কর্মসূচির মাঝে ছিল বর্ণাঢ্য র‌্যলি, আলোচনা সভা, কৃষক সমাবেশ, শস্যবীজ বিতরণ, বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি প্রদশনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

» Read more

কার্যালয় খুলে দেয়ার দাবিতে বাকৃবি ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কার্যালয় খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতারা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের জব্বারের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি তে এসে শেষ হয়। বাকৃবি শাখা সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় […]

» Read more
1 … 233 234 235 236 237 … 387