জাবির হল খুলছে ৮ জুন, ক্লাস-পরীক্ষা ঈদের পর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা প্রত্যাহার করে আগামী ৮ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্থগিত হওয়া ক্লাস-পরীক্ষা আপাতত স্থগিতই থাকছে। ঈদের ছুটি শেষে আগামী ৭ জুলাই এসব ক্লাস-পরীক্ষা শুরু হবে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। […]
» Read more