বাকৃবিতে ‘বাউরেস এর বার্ষিক গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিন ব্যাপী ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩মে) সকাল ১১ টার দিকে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মশালাটি আয়োজন করে। বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি প্রফেসর আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে বাকৃবি উপ-উপাচার্য […]

» Read more

কুবি ছাত্রলীগের প্রথম সম্মেলন শনিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ভলিবল মাঠে সকাল ১১টায় এ সম্মেলন শুরু হবে। শাখা ছাত্রলীগ বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে শক্তিশালী এবং গতিশীল করার লক্ষে গত মাসে সম্মেলন আয়োজনের নির্দেশ দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্ব […]

» Read more

ইবির ‘এফ’ ইউনিটের পুনঃভর্তির সাক্ষাৎকার ১৩ মে

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পুনঃভর্তির সাক্ষাৎকার আগামী ১৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টা থেকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১০৪নং কক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানা গছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার মেধাক্রম এক থেকে এক’শ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম আগামী […]

» Read more

প্রফেসর জহিরুল হক ইউল্যাবের নতুন উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর এইচ এম জহিরুল হক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে নিয়োগ দেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়। এর আগে প্রফেসর এইচ এম জহিরুল হক ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন। তাকে ১১ মে ২০১৭ থেকে চার বছরের […]

» Read more

বাকৃবিতে ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি। বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবরের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। ভেটেরিনারি সায়েন্স অনুষদের ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপ প্রোগ্রামের ইন্টার্নশিপ ভাতা একজন ভেটেরিনারি সার্জনের (বিসিএস) সমান করার […]

» Read more

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৫৮ জনকে এমবিবিএস পাস করিয়ে দিতে আন্দোলন

রংপুর প্রতিনিধি: এমবিবিএস ফাইনাল পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ ৫৮ জন শিক্ষার্থী ফেল করেছে। ৯ মে মঙ্গলবার তাদের পাস করিয়ে দেওয়ার দাবিতে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে অকৃতকার্য শিক্ষার্থীরা। রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহা অভিযোগ করেন, তারাসহ ২১২ জন শিক্ষার্থী এবার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ […]

» Read more

শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর কবিতা: সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য দেয়া ইতালি শাখার সদ্য মনোনীত সহসভাপতি আতিকুল ইসলামকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ জানায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আতিকুল ইসলাম (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হলো। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ছাত্রলীগের সভাপতি […]

» Read more

ব্যালট পেপারের ছবি তোলা জটিলতায় আটকে আছে বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন

আরিফুল ইসলাম, বাকৃবি থেকে: ভোট প্রদানের পর ওই ব্যালট পেপারের ছবি তোলাকে কেন্দ্র করে জটিলতায় দুই মাস ধরে আটকে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচন। গত ৯ মার্চ শিক্ষক সমিতির কমিটির মেয়াদ শেষ হয়েছে। কমিটির মেয়াদ দুই মাস পেড়িয়ে গেলেও ব্যালটের ছবি তোলার বিষয়ে সমঝোতায় না আসায় মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে স্থবির হয়ে পড়েছে শিক্ষক সমিতির কার্যক্রম। বিএনপিপন্থী শিক্ষকদের […]

» Read more

রাবির রেজিস্ট্রারের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নতুন উপাচার্যের প্রথম কার্যদিবসেই পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক। সোমবার সকাল ৯টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মো. মখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। নতুন উপাচার্যের প্রথম কার্যদিবসে তিনি পদত্যাগ করলেন। রেজিস্ট্রার দফতরের একটি সূত্র জানিয়েছে, […]

» Read more

বাকৃবিতে হাউজ টিউটরদের নিয়ে হল প্রভোস্টের পদত্যাগ!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহাজালাল হলের প্রভোস্ট এবং তিন হাউজ টিউটর পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল রবিবার বিকেলে তারা একযোগে পদত্যাগ করলেও বিষয়টি গোপন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আজ সোমবার বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামের কাছে পদত্যাগের চিঠিটি পৌঁছায়নি বলে জানান তিনি। প্রভোস্ট ও হাউজ টিউটরদের গোপনে […]

» Read more
1 249 250 251 252 253 387