খুবিতে তিনদিনব্যাপী প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউএসএআইডি’র অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন এশিয়া ফারমার-টু-ফারমার প্রোগ্রামের আওতায় স্বেচ্ছায় কারিগরী সহযোগিতা প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত “এপ্লিকেশন অব আর প্রোগ্রাম ফর এডভ্যান্সড স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস ইন এগ্রিকালচারাল রিসার্চ” শীর্ষক তিনদিনের এক প্রশিক্ষণ ১৫ মার্চ, ২০১৭ তারিখে শেষ হয়। শেষ দিনে জীববিজ্ঞান স্কুল সভাকক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি […]

» Read more

বাকৃবিতে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকেরা। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম বুধবার এক মানববন্ধন থেকে এ দাবি জানায়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে […]

» Read more

কে.বি কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কে.বি.কলেজ) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। কে.বি. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. […]

» Read more

‘চলতি মাসেই’ ৩৫ তম বিসিএসে নিয়োগ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ৩৫ তম বিসিএসে নিয়োগ চূড়ান্ত হচ্ছে চলতি মাসেই। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট জারি করার আনুষ্ঠানিকতা শেষ করেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা ফাইলটি ছাড় করার পর এখন সেটি যাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (নবনিয়োগ শাখা) মফিদুর রহমান বলেন, ‘আমরা ৩৫তম বিসিএসের সবকিছু প্রস্তুত করে ফাইল ছেড়ে দিয়েছি। আমাদের […]

» Read more

ইত্তেফাক সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রাবি প্রশাসনের মামলা!

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বুধবার দুপুরে রাজশাহী মহানগরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাবি প্রশাসনের পক্ষে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক। মামলার আসামিরা হলেন- দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন, মুদ্রণকারী মুহিবুল আহসান এবং রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]

» Read more

কুবি কর্মকর্তা পরিষদের ১ম কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের প্রানের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ’ এর ১ম কার্যনির্বাহী পরিষদ-২০১৭ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের মুর‌্যালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নবনির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত সোমবার কর্মকর্তা পরিষদের ১ম কার্যনির্বাহী পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। […]

» Read more

বেরোবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রংপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশ গ্রহণ করে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মেডেল বিতরণ করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব […]

» Read more

রাবি ভিসিসহ ৪ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: জমি কেনাসহ আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে কেন তদন্তের নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী […]

» Read more

বাকৃবিতে প্রতিচ্ছবি আয়োজিত ফিল্ম ফেস্টিভাল ১৮ মার্চ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফিল্ম ফেস্টিভাল করতে যাচ্ছে প্রতিচ্ছবি ফিল্ম সোসাইটি। আগামী ১৮ মার্চ (শনিবার) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজন করতে যাচ্ছে ফিল্ম ফেস্টিভাল ‘প্রতিচ্ছবি-২০১’। প্রতিচ্ছবি ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ফিল্ম ফেস্টিভালে সকাল ১০ টায় ইংলিশ মুভি ‘প্যাসেন্জার’, দুপুর ১২ টায় বাংলা ছবি ‘অজ্ঞাতনামা’, বিকেল ৩ টায় ভারতীয় বাংলা ছবি ‘প্রাক্তন’, সন্ধ্যা ৬ টায় শর্টফিল্ম […]

» Read more

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে পশুপালন দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় পশু পালন গ্রাজুয়েটদের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) ও বাকৃবির পশুপালন অনুষদ যৌথ উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পশু পালন দিবস ২০১৭। জানা যায়,দিবসটি উপলক্ষে সকালে পশুপালন অনুষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে […]

» Read more
1 260 261 262 263 264 387