অল্পের জন্য বেঁচে গেলেন বদিউজ্জামান সোহাগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার গাড়ির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়। তবে বদিউজ্জামান সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি। সোহাগ জানান, আমি ভালো আছি। […]
» Read more