রাবিতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি প্রদর্শিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির প্রয়োগ এবং তা ব্যবহার করে তৈরি বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের নীচতলায় এ প্রদর্শনের আয়োজন করা হয়। রাবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যপক ড. মো. হাসনাত কবীর প্রতিষ্ঠিত ‘থ্রিডি প্রিন্টিং ল্যাবরোটারি’ এ প্রদর্শনের আয়োজন করে। সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীতে […]

» Read more

রাবির সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বেড়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাবর্তনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। এই সমাবর্তনে ২০১১ […]

» Read more

‘সংবাদ বিজ্ঞপ্তি লিখন, ফটো সম্পাদনা এবং গণমাধ্যম সম্পর্ক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) এর উদ্যোগে অনুষ্ঠিত ‘সংবাদ বিজ্ঞপ্তি লিখন, ফটো সম্পাদনা এবং গণমাধ্যম সম্পর্ক’ বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমপনী ও সনদপত্র বিতরণী গত (৩০ নভেম্বর ২০১৬) বুধবার রাত ৮টায় ঢাকাস্থ বিজেম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহা-সচিব ও লক্ষীপুর-২ আসনের এম.পি লায়ন […]

» Read more

রাবি শিক্ষক জলির মৃত্যু; সহকর্মী আতিকুর সাময়িক বহিষ্কার, সাবেক স্বামীর বিরুদ্ধে তদন্ত কমিটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়েরম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের অস্বাভাবিক মৃৃত্যুর ঘটনায় সহকর্মী আতিকুর রহমান রাজাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ৪৬৯ তম সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সাবেক স্বামী তানভীর আহমেদের বিরুদ্ধে আকতার জাহানের ওপর নির্যাতনসহ গণমাধ্যমে ওঠা নানা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন […]

» Read more

ফিচারে গণ বিশ্ববিদ্যালয়

মোঃ রিফাত মেহেদী, গণবি প্রতিনিধিঃ বুধবার(৩০ নভেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস)-এর আয়োজনে প্রথমবারের মত আয়োজিত হল ফিচার প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও অন্যান্য শিক্ষার্থীদের লেখা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত ফিচার নিয়ে আয়োজিত হয় এ অনুষ্ঠান। দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন কাপড়ের ফিতা কেটে প্রদর্শনীটির উদ্বোধন করেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মীরমুর্তজা আলী, সহ-রেজিস্ট্রার আবু মোহাম্মদ […]

» Read more

বাকৃবিতে ৫৮২ আসন শূন্য রেখেই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। ১২০০ আসনের বিপরীতে মেধা তালিকাভুক্ত শিক্ষার্থী হতে মোট ৬১৮ জন ভর্তি হয়েছে। শূন্য আসন রয়েছে ৫৮২ টি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি নেয়া হয়। শূন্য […]

» Read more

বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম সোমবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি প্রক্রিয়া সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে। সোমবার সকাল ১০টা হতে বিকাল ৫টার মধ্যে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি নেয়া হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তির দিন শিক্ষার্থীদেরকে প্রবেশপত্র, বাকৃবি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিক্যাল ফরম […]

» Read more

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. মো: আইনুল হক

নিজস্ব প্রতিবেদক: কৃষিবিদ ডা. মো:আইনুল হক প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ২৪ নভেম্বর ২০১৬ তারিখে যোগদান করেছেন। তিনি ১৯৬০ সালের ২২ নভেম্বর দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন কালীগঞ্জ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম শাহ্ বজলুর রহমান এবং মাতার নাম রাবেয়া খাতুন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১৯৮১ ব্যাচের ছাত্র ডা. আইনুল ১৯৮৪ সালের ২৯ জুলাই জয়পুরহাট জেলার […]

» Read more

মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে মিয়ানমার সরকারকে ধিক্কার জানান। তারা অতি দ্রুত রোহিঙ্গাদের নিরাপত্তার দাবিতে আন্তর্জাতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন। এসময় মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের […]

» Read more

বাকৃবিতে কোর্স অন্তর্ভূক্তির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পশুপালন অনুষদের শিক্ষা কার্যক্রমে ভেটেরিনারি অনুষদের চিকিৎসার বিভিন্ন কোর্সের অনিয়মতান্ত্রিক অন্তর্ভূক্তির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির উদ্যেগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সভাপতি ডা. ইনাম আহমেদের সভাপতিত্বে অনন্ত পাল, সিয়াম […]

» Read more
1 279 280 281 282 283 387