শান্তিপূর্ণভাবে বেরোবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পাঁচ দিনব্যাপী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। একমাত্র বিশ্ববিদ্যালয় ভেন্যুতেই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শেষ দিন বৃহস্পতিবার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং জীব ও ভু-বিজ্ঞান অনুষদভুক্ত […]

» Read more

বাকৃবি ও কেলেনটান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার কেলেনটান বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত সোমবার (১৪ নভেম্বর) এক সমঝোতা স্মারক চুক্তি ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অফিস কক্ষে স্বাক্ষরিত হয়। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র গুলো হচ্ছে ছাত্র এবং শিক্ষক বিনিময়, গবেষণা ও উন্নয়ন সহযোগিতা, তথ্য, শিক্ষা ও বৈজ্ঞানিক প্রকাশনা সংক্রান্ত সুযোগ সুবিধা বিনিময় এবং প্রদর্শনী, সেমিনার এবং ওয়ার্কশপ সংক্রান্ত তথ্য বিনিময় এবং সহযোগিতা। […]

» Read more

বেসরকারি মেডিক্যাল কলেজে : বিদেশি শিক্ষার্থীর কোটা নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি মেডিক্যাল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ৫০ শতাংশ কোটা সংরক্ষণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেডিক্যাল কলেজে মেয়েদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান […]

» Read more

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারি করণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ (অনার্স কলেজ) সরকারিকরণের দাবি জানিয়েছে ফুলবাড়িয়া কলেজ সরকারীকরণ দাবি আদায় কমিটি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফুলবাড়িয়া কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। ৪৪ বছরের পুরোনো তৎকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজটিতে প্রয়োজনীয় এবং আকর্ষণীয় অবকাঠামো রয়েছে। পরীক্ষার ফল ধারাবাহিকভাবে ভাল। […]

» Read more

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় কৃষি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: আজ (১অগ্রহায়ণ ১৪২৩) মঙ্গলবার জাতীয় কৃষি দিবস ও নবান্ন উৎসব ২০১৬ উদযাপন উপলক্ষে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যায়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্ত্বর থেকে বের হয়ে চাপাঁইনবাবগঞ্জ শহরের প্রধান সড়ক সমূহে প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালিতে কৃষি এবং গ্রামীন ঐতিহ্য বহনকারী যেমন খুশি তেমন সাজো, কৃষি যন্ত্রের প্রদর্শনী, কৃষি প্রযুক্তি এবং […]

» Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৩০ শিক্ষার্থী

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর থেকে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তির জন্য পাঁচটি ইউনিটে মোট ৩০ হাজার ৯০৩ জন আবেদন করেছে। […]

» Read more

দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য ঈর্ষানীয়: ড. ফরাসউদ্দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘১৯৭৩ সালে সাড়ে সাত কোটি জনসংখ্যার প্রায় ছয় কোটি ছিল দরিদ্র। কিন্তু বর্তমানে ১৬ কোটি জনসংখ্যার মাত্র সাড়ে ৩ কোটি দারিদ্র সীমার নিচে রয়েছে। স্বাধীনতার পর থেকে দারিদ্র বিমোচনে বাংলাদেশ দ্রুতগতিতে ঈর্ষানীয় সাফল্য অর্জন করেছে। রিজিওনাল নেটওয়ার্ক অন পোভার্টি ইরাডিকেশন (রেনপার) এর ৭ম আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এ […]

» Read more

বিসিএস পরীক্ষায় আমূল পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক: বিসিএস পরীক্ষায় ব্যাপক সংস্কার আনছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সময় বাঁচিয়ে অল্প সময়ে উপযুক্ত প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দীর্ঘমেয়াদি পরীক্ষা পদ্ধতি পাল্টে স্বল্পমেয়াদি পরীক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে লিখিত পরীক্ষা হবে ৫০০ নম্বরের। এর সঙ্গে তাল মিলিয়ে মৌখিক পরীক্ষার নম্বরও কমিয়ে আনা হবে। ‘একজন পরীক্ষকই সর্বেসর্বা, তিনি যা বলবেন তাই ঠিক’—এ পদ্ধতি পাল্টে সব খাতাই […]

» Read more

লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে আবারো বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পাশ থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, লিপু হত্যার ২০ দিন পরেও মামলার কোনো […]

» Read more

শেকৃবিতে ৩ বছর ধরে নেই শিক্ষক সমিতি ও নীল দল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কার্যক্রম নেই রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক সমিতি এবং আওয়ামী-বামপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের। দু’টি সংগঠনেরই মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর। তবু কোনো নির্বাচন হচ্ছে না। অথচ শিক্ষক সমিতি ও নীল দলের গঠনতন্ত্রে প্রতিবছরেই নির্বাচন হওয়ার বিধান রয়েছে। সংগঠন দু’টির নেতৃত্ব মনোনয়নে নির্বাচন না হওয়ার পেছনে অভ্যন্তরীণ কোন্দলকে দুষছেন সংশ্লিষ্টরা। শিক্ষক সমিতির বিষয়ে খোঁজ […]

» Read more
1 281 282 283 284 285 387