বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য হলেন ড. মো. আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক  ড. এমদাদুল হক চৌধুরী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। মঙ্গলবার (৪জুন) থেকে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা […]

» Read more

সার্বজনীন পেনশন সংশোধনের দাবিতে অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ বাকৃবির

নিজস্ব প্রতিবেদক: সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি পালিত। মঙ্গলবার (৪ জুন) বাকৃবি শিক্ষক সমিতির পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ভবনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মবিরতির পাশাপাশি দুপুর ১১ টায় শিক্ষকরা বাকৃবির শিক্ষক কমপ্লেক্স এর সামনে থেকে […]

» Read more

বশেমুরকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে বিজ্ঞানী তোফাজ্জল ইসলামের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) পদে দায়িত্ব গ্রহণ করেছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। রবিবার (২ জুন) আন্তর্জাতিক বিষয়ক পরিচালকের সম্মেলন কক্ষে ওই দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক […]

» Read more

 বাকৃবিতে ইউএসএইডসের নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিরাপদ খাদ্য প্রস্তুত, রান্না এবং পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) দুপুর ২টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রায় ৭০জন হোটেল মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইউএসএইডস’র ফিড দ্যা ফিউচার এর ‘বাংলাদেশে মাছ ও মুরগির খাদ্য ভ্যালুর নিরাপত্তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের দেশের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) ও কৃষি অর্থনীতি […]

» Read more

শিং মাছের জীবন রহস্য উন্মোচন করলেন বাকৃবি গবেষক

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স উন্মোচন এবং স্ত্রী-পুরুষ শিং মাছের লিঙ্গ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্তকরণে সফলতা পেয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. তাসলিমা খানম ও তার গবেষক দল। লিঙ্গ নির্ধারণকারী জিন শনাক্তকরণের মাধ্যমে বিপুল পরিমাণ শিং মাছ উৎপাদন সম্ভব হবে বলেও […]

» Read more

কে.বি হাই স্কুলের এসএসসির ফলাফল উন্নতির আশ্বাস নতুন ম্যানেজিং কমিটির

নিজস্ব প্রতিবেদক:  ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত (বাকৃবি) কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের (কে. বি. হাই স্কুল) ২০২৪ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল ২০২৩ সালের তুলনায় কমেছে। রবিবার (১২ই মে) বেলা ১১ টায় সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কে. বি. হাই স্কুলের মাধ্যমিক ও সমমানের (এসএসসি) […]

» Read more

বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর ১২ জন স্নাতকোত্তর শিক্ষার্থী এগ্রোমেটিওরোলজি বিভাগে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং বাকি ১১ জন বাকৃবি থেকে ভর্তি হয়েছেন। […]

» Read more

তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জুরুরি ব্যবস্থা কে বি হাই স্কুলের

নিজস্ব প্রতিবেদক: চলমান তীব্র তাপদাহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের (কে.বি) শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জুরুরি ব্যবস্থা নিয়েছেন কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, সশরীরে ক্লাসে আসা শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক ঠান্ডা পানির ব্যবস্থা, ক্লাস রুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, ভবনগুলোতে সাদা রং করা, আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কারসহ শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রয়েছে সিসি টিভির ব্যবস্থা। এছাড়া তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদানের জন্য ক্লাস শুরুর সময়টি […]

» Read more

বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ পালন

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ পালিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায়   দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র‍্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ।  র‍্যালিটি ভেটেরিনারি অনুষদ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর প্রদক্ষিণ করে ভেটেরিনারি অনুষদের তিন নং ভবনের সামনের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে কেক কাটা […]

» Read more

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ১৯৮জন শিক্ষার্থী পেল সার্জিক্যাল কিট বক্স

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের (লেভেল ৩, সেমিস্টার ২) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে ওই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ। জানা যায়, অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের দশ জন বিদেশী শিক্ষার্থীসহ মোট ১৯৮ […]

» Read more
1 27 28 29 30 31 387