এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল

অনলা্ইন ডেস্কঃ আগামী ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৯ জুন বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন। দিনের প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। আর শেষ ভাগের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৩ এপ্রিল বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু […]

» Read more

তনু হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবীতে নওগাঁয় মানববন্ধন

ফিরোজ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ তনু ধর্ষণ ও হত্যাকারিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গণজাগরন মঞ্চ নওগাঁ জেলা শাখার উদ্যোগে বুধবার দুপূরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।গণজাগরন মঞ্চের নেত্রী নাইচ পারভিনের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিতালী প্রামানিক, ছাত্রফ্রন্টের […]

» Read more

বশেমুরবিপ্রবিতে একাডেমিক ভবন ও হলের নির্মাণ কাজ শুরু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)একাডেমিক ভবন ও হলের নির্মাণ কাজ শুরু হয়েছে। উল্লেখ্য এ যাবত কাল কেবল একটি একাডেমিক ভবন থাকায় অধিকাংশ বিভাগের ক্লাস প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বিদ্যমান ক্লাস সংকট ও আবাসন সংকটের ন্যায় এ বছর নির্মাণ কাজ শুরু হয় বেশ কয়েকটি অবকাঠামোর। যার মধ্যে এই একাডেমিক ভবন ও হল […]

» Read more

জাককানইবির লোকপ্রশাসন বিভাগের ২য় ব্যাচের ৪র্থ জন্মদিন উদযাপন

মোঃ ওয়াহিদুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে চতুর্থ শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। আজ থেকে ৪বছর আগে ২০১২ সালের ঠিক এই দিনেই ২য় ব্যাচের যাত্রা শুরু হয়েছিল। ব্যাচটি সাফল্যের সঙ্গে তাদের স্নাতক(৪বছরের) কোর্স সম্পন্ন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যাবিভাগের বিভাগীয় প্রধান ও চেয়ারম্যান, […]

» Read more

রাবির সেই ৩ ছাত্রলীগ নেতা আজীবন বহিস্কার!

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় সেই তিন নেতাকে আজীবন বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে সিন্ডিকেটের সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার সকালে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আজীবন বহিস্কৃত ওই তিন নেতা হলেন রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী এসএম তৌহিদ আল হোসেন তুহিন, […]

» Read more

তনু হত্যার বিচারর দাবীতে নাটোরে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ক্লাস বর্জন করে নাটোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে ঘন্টাব্যাপী নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনকালে শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্লোগান দিতে থাকে। […]

» Read more

তনু হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সমাবেশ থেকে বক্তারা দোষীদের দ্রুত বিচার দাবি করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীনস ভবনের পেছনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা টুকিটাকি চত্বরে একটি […]

» Read more

রাবির প্রশাসনিক তিন পদে পরিবর্তন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্যের আদেশবলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ এই তিন পদে পরিবর্তন আনা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে উপাচার্যের এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্র-উপদেষ্টা হিসেবে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক […]

» Read more

কুবির বাংলা বিভাগের বর্ষপূর্তি উদযাপিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে । মঙ্গলবার ১২টায় বাংলা বিভাগের করিডোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ কেক কাটার মাধ্যমে শুরু করে বাংলা পরিবার। এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন এম. এম. শরিফুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আইনুল হক, বাংলা বিভাগের সভাপতি ড. জি. এম. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, […]

» Read more

কুড়িগ্রামে বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবিতে মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাবাপি মানববন্ধনে বিভিন্ন বেসরকারী কলেজের শিক্ষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সভাপতি যাবের ইবনে হুদা সাগর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষক নেতা আক্তারুজ্জামান পলাশ, তপতী রায়, মিনা বেগম, নুরে খাতুন, […]

» Read more
1 327 328 329 330 331 387