প্রথমবার পরমব্রতের বিপরীতে তিশা
বিনোদন প্রতিবেদক: যৌথ প্রযোজনার ছবিতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। ত্রিমুখী ভালোবাসার গল্প নিয়ে নির্মিতব্য ‘হলুদবনি’তে আরো অভিনয় করবেন পাওলি দাম। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন ঢাকার নাট্য নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। ‘হলুদবনি’র চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনা করবে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার টেলিসিনে এন্টারটেইনমেন্ট। […]
» Read more