সু চির নোবেল কেড়ে নেয়ার দাবিতে অনলাইনে পিটিশন

নিউজ ডেস্কঃ মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার দাবিতে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অনলাইনে এ পিটিশন স্বাক্ষরের মাধ্যমে শান্তিতে পাওয়া সু চির নোবেল বাতিল করতে নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে আহ্বান জানানো হচ্ছে। চেঞ্জ ডট ওআরজিতে এই পিটিশনে স্বাক্ষরকারীদের দাবি, ১৯৯১ সালে মিয়ানমারের নেত্রী অং সান সু চি শান্তিতে যে নোবেল পুরস্কার […]

» Read more

রোহিঙ্গা গণহত্যায় বাংলাদেশমুখী  জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫ আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা নিধন অভিযানের শেষ হওয়ার কোনো বার্তা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো লক্ষণ নেই। মাত্র ১১ লাখ রোহিঙ্গাকে বিতাড়িত করতে সেনাবাহিনী লেলিয়ে দিয়েছে দেশটি, যারা সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চালিয়ে যাচ্ছে গণহত্যা, পাশবিক সংবদ্ধ ধর্ষণ, অগ্নিসংযোগ আর অবর্ণনীয় নির্মম নির্যাতন। ওই রাজ্যে বহুজাতিক কোম্পানিগুলো বিনিয়োগ […]

» Read more

বানভাসি মানুষের পাশে জাপান প্রবাসী বাংলাদেশী কৃষিবিদ

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন জাপান প্রবাসী বাংলাদেশী কৃষিবিদরা। তাদের সহযোগিতায় দিনাজপুর ও জয়পুরহাটে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ২৮ আগষ্ট দিনাজপুরের মাধবপুর, মণ্ডলপুরে ৫০ টি পরিবারকে নগদ এক হাজার টাকা এবং  জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রামে ১২০ টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও আধা কেজি করে তেল প্রদান করা হয়। ত্রাণ […]

» Read more

রোহিঙ্গা নিপীড়নের ভয়াবহতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন, নিপীড়নের ভয়াবহতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা বিদ্রোহীরা গত শুক্রবার মিয়ানমার পুলিশের ৩১টি নিরাপত্তা চৌকিতে একযোগে হামলা চালায়। এতে নিরাপত্তাবাহিনীর ১২ সদস্যসহ শতাধিক রোহিঙ্গার প্রাণহানি ঘটে। সশস্ত্র এই হামলার পর রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক রক্তক্ষয়ী অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। সহায়-সম্বলহীন এই রোহিঙ্গারা জীবন বাঁচানোর তাগিদে […]

» Read more

শৈলকুপায় নাচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালধার পাড়া এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে নাচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। সবুজ হোসেন শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে সবুজ হোসেন অন্যদের সাথে খালধার পাড়া এলাকার মনোয়ার হোসেনের বাড়ীতে জন্মদিনের অনুষ্ঠান নাচ করতে […]

» Read more

বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে বাংলাদেশে বাকৃবির অবস্থান প্রথম

বাকৃবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)এর অবস্থান বাংলাদেশে শীর্ষে। বিশ্বের সকল বিশ্ববিদ্যালয় নিয়ে র‌্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজ (ওয়েবওমেট্রিক্স) সাইটটির জুলাই, ২০১৭ সংস্করণে এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশের ১৫০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকৃবির অবস্থান প্রথম। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২য় ও ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে।  বাকৃবির এক্সিলেন্স র‌্যাংকিং ৬৮৮ ও ওয়ার্ল্ড র‌্যাংকিং ২০৬১। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের হিলি সীমান্তে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রাজীব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এঘটনা ঘটে। নিহত রাজীব জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ওয়াজ আলীর ছেলে। হিলি জিআরপি ফাঁড়ী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ৯টা ৫৫মিনিটে রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা ট্রেনটি হিলি রেলস্টেশনে পৌছানোর আগেই সীমান্তের ২৮৫ মেইন পিলারের কাছাকাছি এলে এসময় রাজীব দৌড়ে […]

» Read more

দিনাজপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছে মা

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলে মো. জনি (২৭)কে পুলিশের হাতে সোপর্দ করেছেন তার মা বুলবুলি বেগম। জনি পৌর এলাকার কাঁটাবাড়ি নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। বুলবুলি বেগম জানান, জনি দীর্ঘদিন থেকে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য সময়ে অসময়ে সে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে বিক্রি করে দিচ্ছে। টাকা […]

» Read more

গরু বিষয়ক মন্ত্রণালয় গঠন করবে ভারত!

নিউজ ডেক্সঃ গরু রক্ষা নিয়ে ভারতে প্রবল আন্দোলনের মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ জানিয়েছন, গরুর জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের কথা ভাবছে সরকার। ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে একটি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখন পর্যন্ত শুধুমাত্র রাজস্থান রাজ্যে আলাদা গরুর বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। […]

» Read more

জেদ্দায় মসজিদে কুরআন তেলাওয়াতরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যুবরণ

নিউজ ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মসজিদ আল-সোলেমানিয়া-এর মুয়াজ্জিন আবদুল হক আল-হালাবি (৬০) কুরআন তেলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফজরের নামাজের আজান দেয়ার জন্য অপেক্ষা করছিলেন। ৬০ বছর বয়সী আবদুল হক আল-হালাবি ফজরের আজানের কিছু সময় আগে আজানের ওয়াক্ত হওয়ার জন্য অপেক্ষ করছিলেন। এ অপেক্ষার সময়টিতে মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। কুরআন তেলাওয়াতে বসা অবস্থায় […]

» Read more
1 234 235 236 237 238 291