মেক্সিকোতে এক কারাগারে সংঘর্ষে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমের গুয়েরিরো রাজ্যের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আসাপুলকো শহরের সর্বোচ্চ নিরাপত্তার লাস ক্রুসেস কারাগারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুয়েরিরো রাজ্যটি মেক্সিকোর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা। এটি মাদক উৎপাদনেরও সবচেয়ে বড় কেন্দ্র। রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা রবার্তো আলভারেজ জানিয়েছেন, আটক বন্দীদের বিরোধী গ্যাঙগুলোর মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ বেধে যায়। কর্তৃপক্ষ কারাগারের বিভিন্ন স্থান […]

» Read more

ধর্মঘটে ব্রিটিশ এয়ারওয়েজের ক্রুরা

আন্তর্জাতিক ডেস্ক : বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ১৬ দিনের ধর্মঘট শুরু করেছেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা। শনিবার থেকে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। ২০১০ সালে ‘মিক্সড ফ্লিট’ নামে ক্রুদের একটি নতুন ক্যাটাগরি চালু করে ব্রিটিশ এয়ারওয়েজ। এই ‘মিক্সড ফ্লিট’র ক্রুরা গড়ে বার্ষিক ১৬ হাজার পাউন্ড বেতন পান। গত বছর থেকে ক্রু সদস্যরা কম বেতনের বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। […]

» Read more

ফেসবুক ব্যবহার করছে ২০০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ২০০ কোটি মানুষ এখন নিয়মিত ফেসবুক ব্যবহার করছে। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি মানুষ এখন এই সামাজিক যোগাযোগমাধ্যমের সদস্য বা এর সঙ্গে যুক্ত আছে। ২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন বিশ্বের যে কোনো দেশের জনসংখ্যার চেয়ে বেশি। আর বিশ্বের সাত মহাদেশের মধ্যে ছয়টির যে কোনোটির জনসংখ্যার চেয়েও এ সংখ্যা বেশি। মঙ্গলবার এক […]

» Read more

সৌদির বিরুদ্ধে মামলা করবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক : দোহার ওপর অবরোধ আরোপের জন্য সৌদি আরব ও তার মিত্র তিন দেশের বিরুদ্ধে মামলা করবে কাতারের জাতীয় মানবাধিকার কমিশন। কাতারি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আলী বিন স্মাইক আল-মারি বুধবার এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এসব দেশের বিরুদ্ধে মামলার জন্য সুইজারল্যান্ড থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে । এর মধ্যে কয়েকটি মামলা দায়ের করা হবে ওই সব দেশের আদালতে আর […]

» Read more

শেখ হাসিনা বিশ্বের ১৮ নারী নেতার অন্যতম 

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বর্তমান ১৮ জন নারী জাতীয় নেতাদের মধ্যে অন্যতম হিসেবে চিত্রিত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গ্রন্থে এর উল্লেখ করা হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শীর্ষক এ গ্রন্থের প্রচ্ছদে অপর ৬ জন বিশ্ব নেতার সঙ্গে শেখ হাসিনার ছবি মুদ্রিত হয়েছে। গ্রন্থটির লেখক হচ্ছেন […]

» Read more

রাসায়নিক হামলার পরিকল্পনা করছেন আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক হামলার পরিকল্পনা করছেন বলে দাবি করেছে হোয়াইট হাউজ। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরণের কিছু করা হলে আসাদ সরকারকে ‘চরম মূল্য’ দিতে হবে। হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার বিবৃতিতে বলেছেন, ‘ আসাদ সরকারের আরেকটি রাসায়নিক হামলার পরিকল্পনার কথা জানতে পেরেছে যুক্তরাষ্ট্র। এই হামলায় শিশুসহ বেসামরিক নাগরিকদের ব্যাপক […]

» Read more

পর্তুগালে দাবানলে ৬২জন নিহত, তিন দিনের জাতীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের পেদ্রোগাও গ্রান্দে এলাকার প্রায় ৬০টি অংশে ছড়িয়ে পড়া দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে চার শিশুও রয়েছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। দাবানল থেকে বাঁচতে গাড়ি করে পালানোর সময় বেশিরভাগ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে পর্তুগাল কর্তৃপক্ষ। […]

» Read more

ইয়েমেনে সৌদির বিমান হামলা: ২৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২৭ মাস ধরে ইয়েমেন সংঘাত চলে আসছে। তবে সৌদি জোটের সর্বশেষ এই হামলার বিষয়ে জোটের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত দেশটির প্রেসিডেন্ট আব্দ […]

» Read more

ট্রাম্পের ‘৩১ কোটি ৫৬ লাখ ডলার’ দেনা!

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য ঋণদাতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্ততপক্ষে ৩১ কোটি ৫৬ লাখ ডলার পাওনা বলে প্রকাশিত তথ্যে জানা গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্পদের আর্থিক বিবরণী প্রকাশ করেছে দেশটির সরকারের এথিকস দপ্তর। এতে ২০১৭ সালের জুন পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা ৯৮ পৃষ্ঠার ওই নথিগুলো এথিকস দপ্তরের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, […]

» Read more

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় মোদির শোক

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের প্রাণহানির খবরের পর বুধবার টুইটার অ্যাকাউন্টে এ শোক ও সমবেদনা জানান মোদি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে পাহাড় ধসে […]

» Read more
1 236 237 238 239 240 291