মালদ্বীপকে বাংলাদেশের তৈরী ১৩টি সামরিক যান উপহার

নিউজ ডেস্ক: মালদ্বীপকে বাংলাদেশের তৈরী ১৩টি সামরিক যান উপহার দেয়া হচ্ছে। ইতোমধ্যে যানগুলো মালদ্বীপে পৌঁছে গেছে।বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন তিন দিনের মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেগুলো মালদ্বীপকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি বন্দী বিনিময় চুক্তি সম্পাদন হবে বলেও নিশ্চিত করেছেন মন্ত্রী পরিষদ সচিব। যার ফলে মালদ্বীপে থাকা আটককৃত বিভিন্ন বন্দীদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা […]

» Read more

অ্যামাজনকে ভারতের ২০০ কোটি রুপি জরিমানা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনকে তথ্য গোপন করার অভিযোগে ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নির্দেশনামায় সিসিআই জানিয়েছে, “একাধিক নিয়ম লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে।” সিসিআই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন […]

» Read more

শক্তিশালী ঘূর্ণিঝড়ে ঘর ছাড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাই। আর কয়েক ঘণ্টার মধ্যেই এটি স্থলভাগে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ক্রমাগত শক্তি সঞ্চয় করে এরই মধ্যে ঝড়টি সুপার টাইফুনে রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক আবহাওয়া সংস্থা জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি)। এর কারণে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষকে। ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো […]

» Read more

৮০ লাখ এস্ট্রেজেনেকার ভ্যাক্সিন দিয়েছে জাপান ও ব্রিটিশ সরকার

নিউজ ডেস্ক: ৮০ লাখ এস্ট্রেজেনেকার ভ্যাক্সিন দিয়েছে জাপান ও ব্রিটিশ সরকার বাংলাদেশকে। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে এই ভ্যাক্সিন হস্তান্তর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপান সরকার ৪০ লাখ ৮০০ ডোজ এবং ইউকে সরকার ৪০ লাখ ৫৫ হাজার ডোজ এস্ট্রেজেনেকার ভ্যাক্সিন হস্তান্তর করে। জাপান সরকারের […]

» Read more

বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিবস উদযাপনে অংশ নিতে বুধবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ। পরে রাম নাথ কোবিন্দ সাভারের […]

» Read more

ভারত থেকে ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি উদ্ধার

নিউজ ডেস্ক: দুবাই থেকে দিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে আসাম থেকে ঘড়িটি উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আসাম পুলিশ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ব্যক্তির নাম ওয়াজিদ হুসেন। ঘড়িটি উদ্ধারের সময় শনিবার ভোর ৪টার দিবে শিবসাগর জেলায় ওই ব্যক্তির বাড়ি থেকে তাকে […]

» Read more

নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলায় ১৬ মুসল্লি নিহত

নিউজ ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মাশেগু এলাকার বা’আর গ্রামের মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৬ জন মুসল্লি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা মসজিদে থাকা বাকি মুসল্লিদের অপহরণ করেছে। স্থানীয় সরকারের চেয়ারম্যান আলহাসান ইসা মাজাকুকা জানান, “গত বৃহস্পতিবার নাইজার প্রদেশের মাশেগু এলাকার বা’আর গ্রামে কয়েক ঘণ্টা ধরে হামলা চালানো হয়। কয়েক ডজন আততায়ী মোটরসাইকেলে করে এসে গ্রামে […]

» Read more

লেবাননের ফিলিস্তিনি ক্যাম্পে বিষ্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন মারা গেছেন, আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। ক্যাম্পের ভেতরের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হয়েছেন। এসময় কয়েকজনের প্রাণহানি […]

» Read more

ইউজিসিতে উচ্চশিক্ষার পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক: আজ বুধবার ইউজিসিতে বৈশ্বিক জ্ঞান বিনিময় এবং অংশীদারিত্বে দেশের উচ্চশিক্ষার পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে বিশ্ব ব্যাংক ও অন্যান্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গুণগত গবেষণা ও ফল নির্ভর উচ্চশিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। দেশে প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা চালু করা, বিশ্ববিদ্যালয় ও শিল্প- প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো ও পাঠ্যক্রম হালনাগাদের পরামর্শ দেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব […]

» Read more

ভারতের প্রতিরক্ষা প্রধানের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

নিউজ ডেস্ক: ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার জঙ্গলের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে জানা গেছে। বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের স্ত্রীসহ ৯ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় ১২টা ৪০ মিনিটের দিকে ভারতের তামীলনাড়ু রাজ্যে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন […]

» Read more
1 27 28 29 30 31 291