বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে চাদের প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক ডেস্ক মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি (৬৮) দেশটির উত্তরাঞ্চলে ‘সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে’ আহত হয়ে মারা গেছেন। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইদ্রিস ডেবি ৩০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। আফ্রিকার দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের একজন ছিলেন তিনি। ১১ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার এক দিন […]

» Read more

চার হাসপাতাল ঘুরে পেলেন না বেড, অ্যাম্বুলেন্সেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে ভারতে। করোনা মোকাবিলায় রীতিমতো যুদ্ধ করছে দেশটির বিভিন্ন রাজ্য। কোভিড-১৯ এ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজ্যের হাসপাতালে কোন বেড পাচ্ছেন না রোগীরা। কানপুর শহরের বাসিন্দা কুনাল জিত সিংহ (৫৮) শুক্রবার (১৬ এপ্রিল) অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যান। চারটি হাসপাতাল ঘুরেও তার জন্য বেডের ব্যবস্থা করতে পারেননি স্বজনরা। প্রতিটি হাসপাতাল […]

» Read more

কোরআন তেলাওয়াত করলেন এরদোয়ান, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সাবেক রাষ্ট্রপতি তুরগুত ওজানের ২৮তম মৃত্যুবার্ষিকীতে অংশগ্রহণ করে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (১৭ এপ্রিল) ইস্তাম্বুল নগরীর তোপকাপি এলাকায় সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়। তুরস্কের অষ্টম রাষ্ট্রপতি তুরগুত ওজানের সমাধির সামনে নীরবতা পালনের মাধ্যমে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরদোয়ান তুরগুত ওজানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি পবিত্র কোরআনের ৮১ নম্বর সুরা আল-ইনফিতার সুললিত […]

» Read more

ভারতে একদিনেই ২ লাখ ৬১ হাজার করোনায় আক্রান্ত, মৃত ১৫০০

coronaind

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন হাজারো মানুষ। সবশেষ একদিনেই ভারতে ২ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৬১ হাজার ৫০০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এতে করে দেশটিতে করোনার […]

» Read more

কিউবায় দীর্ঘ ছয় দশকের কাস্ত্রো যুগের অবসান

আন্তর্জাতিক ডেস্ক মহামারির সঙ্গে দেশ যখন ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে, ঠিক তখন কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ৮৯ বছর বয়সী রাউল কাস্ত্রো। স্থানীয় সময় শুক্রবার দলীয় কংগ্রেসে তিনি এই ঘোষণা দিয়েছেন। কমিউনিস্ট পার্টির অষ্টম কংগ্রেসে রাউল কাস্ত্রোর দলীয় সেক্রেটারির পদ ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে কিউবায় ছয় দশকের বেশি সময় ধরে চলা কাস্ত্রো যুগের অবসান […]

» Read more

আফগানিস্তানে সম্প্রতি যে সহিংসতা বেড়েছে তার জন্য আমেরিকা দায়ী: তালেবান

AFGAN

আন্তর্জাতিক ডেস্কঃ সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তালেবানদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন এক তালেবান নেতা। বৃহস্পতিবার ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক বলেন, ওয়াশিংটন তার প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হয়েছে, ২০২০ সালে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তার প্রতি তারা সম্মান দেখায় নি। […]

» Read more

হাসপাতাল থেকে করোনার টিকা চুরি!

tika

আন্তর্জাতিক ডেস্কঃ তেল কিংবা চাল নয়, এবার করোনার সংক্রমণ নিরোধক টিকা চুরির ঘটনা ঘটেছে। ভারতের রাজস্থানের জয়পুরের শাস্ত্রীনগরের কানওয়াতিয়া হাসপাতালে টিকা চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে, ৩২০ ডোজ ভারত বায়োটেকের কোভ্যাকসিন চুরি হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর রুজু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারও যখন তাদের ২০০ ডোজের স্টকগুলো চেক করা হয় তখন সব ঠিক ছিল। পরদিন সোমবার ৪৮৯ ডোজের […]

» Read more

যুদ্ধে আমরা জিতেছি, হেরেছে আমেরিকাঃ তালেবান

tleban

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে আফগানিস্তানে দুই দশকের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি। বুধবার (১৪ এপ্রিল) তিনি এই ঘোষণা দেন। বাইডেনের এই ঘোষণাকে নিজেদের বিজয় ও যুক্তরাষ্ট্রের পরাজয় হিসেবে দাবি করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ […]

» Read more

আফগানিস্তানে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন বাইডেন

afgan

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে আফগানিস্তানে দুই দশকের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি। একইসাথে আফগানিস্তানকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা বললেও যে কোনো আক্রমণ প্রতিহতের ঘোষণা দিয়ে তালেবানকে সতর্ক করেছেন বাইডেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী […]

» Read more

বিদেশে গোপন বৈঠক করেছে ভারত-পাকিস্তান: রয়টার্স

pqakind

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে সামরিক উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানের গোপন বৈঠক হয়েছে। গত জানুয়ারিতে দুবাইয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরা এমন খবর দিয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং- আরএডব্লিউ) এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স)-এর কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যস্থতায় দুবাইয়ে বৈঠকে বসেছিলেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র […]

» Read more
1 70 71 72 73 74 291