নরেন্দ্র মোদির পরিবারে করোনার থাবা, মারা গেলেন মোদির চাচী

modi

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচী। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তার নাম নর্মদাবেন (৮০)। জানা গেছে, কিছুদিন আগে কোভিড আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। তার মৃত্যুতে শোকস্তব্ধ মোদির পুরো পরিবার। এ বিষয়ে নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, ‘করোনা […]

» Read more

ভারতে একদিনে আরও ২৭৭১ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৩১৪৪

india

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন লাখ ২৩ হাজার ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই হাজার ৭৭১ জন। মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন। করোনায় […]

» Read more

আজও ভারতে রেকর্ড ২৮১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ লাখ ৫৩ হাজার

india

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনা পরিস্থিতি বেশ খারাপ জায়গায় চলে গেছে। প্রায় সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ভারতে ২৮১২ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনে। সোমবার (২৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়। এর আগে ২৫ এপ্রিল করোনায় দেশটিতে […]

» Read more

যুক্তরাষ্ট্রে বোমা বিস্ফোরণ চেষ্টায় বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

newyork

এস এম আবু সামা আল ফারুকীঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি সাবওয়ে বিস্ফোরণ ঘটনায় বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক রিচার্ড জে সুলিভান তার যাবজ্জীবন শাস্তির রায় দেন। ৩১ বছর বয়সী আকায়েদ উল্লাহ দাবি করেছিলেন যে, তিনি ২০১৭ সালের ১১ ডিসেম্বর নিজের বাসায় তৈরি বোমাটির মাধ্যমে আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং তার অন্য কোনো […]

» Read more

বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াল সৌদি, সাহায্যের আশ্বাস যুক্তরাষ্ট্রের

india

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা খাত। অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে রোগীদের করুণ মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছে সৌদি আরব। রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সৌদি গেজেট রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবিলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি […]

» Read more

সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত

ramayan

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের স্কুলে এবার বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিষয়ে পড়ানো হবে। এমন পরিকল্পনা নিয়েছেন স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের স্কুল পাঠ্যসূচিতে যোগ করা হয়েছে রামায়ণ ও মহাভারতের পরিচয়। যুবরাজের পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরবের প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ভিশন ২০৩০’। পাঠ্যসূচিতে বিভিন্ন দেশের […]

» Read more

করোনার ক্ষতি পোষাতে ৫০০ হাতি মারবে জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্ক করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির ক্ষতি পোষাতে এবার ৫শ হাতি মারার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে। চলতি বছরের মধ্যে এসব হাতি মারা হবে বলে এই সপ্তাহে জানিয়েছে দেশটির সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। জিম্বাবুয়ের পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট অথরিটিরি মুখপাত্র তিনাশে ফারাও জানান, করোনাকালীন ট্যুরিজম থেকে আয়ের ক্ষতি পোষাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণে […]

» Read more

শ্মশানে জায়গা নেই, গণচিতার আগুনে পুড়ছে ভারত!

indiia

আন্তর্জাতিক ডেস্কঃ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। প্রতিদিন তিন লাখের বেশি আক্রান্ত, দুই হাজারে বেশি মানুষ মারা যাচ্ছে এই মহামারিতে। দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেও শ্মশানে ফুরোচ্ছে না লাশের সারি। উপায়ন্তর না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার মানুষ। যা বৃহস্পতিবারের তুলনায় […]

» Read more

ফ্রান্সের প্রধানমন্ত্রীকে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের প্রতিবাদ!

ontorbas

আন্তর্জাতিক ডেস্কঃ লকডাউনের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফ্রান্সের ক্ষুদ্র ব্যবসায়ীরা। সে কারণে প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্সের কাছে অন্তর্বাস পাঠিয়ে লকডাউনের বিভিন্ন বিধি-নিষেধের প্রতিবাদ জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের দাবি, লকডাউনের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। তাই সরকার যেসব ক্ষেত্রগুলোকে বিধি-নিষেধের আওতামুক্ত বলে ঘোষণা করেছে তার মধ্যে অন্তর্বাস বিক্রি ব্যবসাকেও অন্তর্ভূক্ত করতে হবে। ‘চিকি অ্যাকশন’ নামে একটি গ্রুপ অভিনব পদ্ধতিতে এই প্রতিবাদ […]

» Read more

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড

india

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণের কারণে প্রতিদিন নতুন নতুন রেকর্ডের সাক্ষী হচ্ছে ভারত। প্রথমবারের মতো একদিনে দুই হাজারের বেশি করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটলো দেশটিতে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৪১ জন। যা দেশটিতে একদিনে আক্রান্ত সংখ্যায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। শুধু তাই নয়, করোনা শুরুর পর এই […]

» Read more
1 69 70 71 72 73 291