মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষাবর্ষ সংক্ষিপ্ত হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ মহামারীর কারনে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর ক্ষতি কাটিয়ে উঠতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে চলমান শিক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষাবর্ষের সময় কমানো, বিভিন্ন ধরনের ছুটি বাতিলসহ ছয়টি প্রস্তাব দিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের ‘রিকভারি গাইডলাইন’ পাঠিয়েছে ইউজিসি। তবে এই পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হবে। […]

» Read more

দেশজুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা

নিউজ ডেস্ক: ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার (২১ জুন) […]

» Read more

নির্বাচনী সহিংসতায় ভোলায় একজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ নির্বাচনী সহিংসতায় ভোলার চরফ্যাশনে মনির (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও একজন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বাশাক এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার (২১ জুন) সকাল ১১ টার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার […]

» Read more

মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে বীরনিবাস, দেয়া হবে সম্মানী ভাতা

নিউজ ডেস্কঃ জুলাই মাস থেকে বীর মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা করে সম্মানী দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। রোববার (২০ জুন) রাজধানীতে নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা […]

» Read more

কলাম্বিয়া থেকে কাঁচামালের বদলে এলো অজগর সাপ

নিউজ ডেস্কঃ শিল্পের কাঁচামালের কনটেইনার খুলে পাওয়া গেল বিশাল এক অজগর।কলম্বিয়া থেকে কনটেইনার টি এসেছে আনোয়ার ইস্পাতের নামে।আজ রবিবার (২০ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকার আনোয়ার ইস্পাত কারখানায় কনটেইনারটি খুলে অজগর সাপটি পাওয়া যায়। পরে সাপটিকে বিকালে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আনোয়ার ইস্পাতের কারখানার ম্যানেজার (এডমিন) মো. মিজানুর রহমান জানান, কলম্বিয়া থেকে আমাদানি […]

» Read more

জুলাইয়ে দেশে আসছে সিনোফার্মের ভ্যাক্সিন

নিউজ ডেস্কঃ চীনের ভ্যাক্সিন আনতে সিনোফার্মের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষরে যাচ্ছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চুক্তি হয়ে গেলে জুলাই থেকেই টিকা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রবিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব। বলেন, ‘সিনোফার্মার সঙ্গে আলোচনা আগেই শুরু হয়েছে। আশা করছি জুলাই মাসে চুক্তি স্বাক্ষর হবে, তখন […]

» Read more

জুলাই মাসেও খুলছেনা শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্কঃ সারাদেশে করোনার প্রকোপ উর্ধমুখী।সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিলে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়তে পারে। সে হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী জুলাইয়েও খুলছে না। আজ রবিবার (২০ জুন)সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘মাঝে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়া হয়েছিল। হঠাৎ সংক্রমণ ও মৃত্যুর দুটিই বাড়ছে। করোনা সংক্রমণ না কমা […]

» Read more

চিকিৎসায় অবহেলায় ডাঃ তৌফিক এনামের মৃত্যু; তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: চিকিৎসায় অবহেলার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. তৌফিক এনামের মৃত্যু হয়েছে- এমন অভিযোগে ল্যাবএইড হাসপাতালের গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডা. মামুন আল মাহতাবসহ তিন হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রবিবার (২০ জুন) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে ফিজিওথেরাপিস্ট মো.আখতারুজ্জামান মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট ল্যাপরক্সপিক সার্জন […]

» Read more

রাজশাহীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যা

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধর্ষণের পরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে হত্যা করা হয়েছে।আজ রবিবার(২০জুন) ভোরে ঘটনাটি ঘটে। কাকনহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দশ বছর বয়সী ওই শিশু উপজেলার পাকরি ইউনিয়নের বাসিন্দা।আজ সকাল দশটার দিকে পুলিশ তার বাড়ির কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যারা জানায়, শিশুটি তার বাবা-মায়ের সাথে রাতের খাবার শেষে গত রাত ১১ […]

» Read more

পিএসসি-জেএসসি পরীক্ষা হচ্ছে না এ বছরেও

নিউজ ডেস্কঃ গেল বছরের মত এবার ও হচ্ছে না পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ,গতবছরের মতো অটোপ্রমোশন না দিয়ে ‘বাড়ির কাজের’ মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধন্ত হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা না নিয়ে ‘বাড়ির কাজের’ মাধ্যমে মূল্যায়নের বিষয়টি আগেভাগেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সেজন্য কোন […]

» Read more
1 102 103 104 105 106 410