চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে। এই উপ-নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জাতীয় পার্টি। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। এছাড়া চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের […]

» Read more

হজের নিবন্ধনের সময় আর বাড়বে না: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: চলতি বছর হজের কোটা পূরণ না হলেও আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্ধারিত সময়ে হজ কোটা পূরণ না হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর ৯ বার সময় বৃদ্ধি করা হয়েছে। তারপরও কিছু কোটা […]

» Read more

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’

নিউজ ডেস্ক: বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন। বঙ্গভবনের নতুন বাসিন্দা মোঃ সাহাবুদ্দিন সোমবার বেলা ১১টায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। এরপর গত […]

» Read more

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ, কাল পবিত্র ঈদুল ফিতর

নিউজ ডেস্কঃ দেশের আকাশে দেখা গিয়েছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২১শে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

» Read more

পবিত্র শবে কদর আজ

নিউজ ডেস্ক: আজ ১৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। ‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। […]

» Read more

২০ এপ্রিল হাইকোর্টেও ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, […]

» Read more

ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক: ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ২টা ও ঈদের দিন দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি […]

» Read more

আজ জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে ৭০ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক: সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০ আজ বিতরণ করা হবে। এবার ট্রফি পাচ্ছে ৭০টি কোম্পানি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ উপলক্ষে রবিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে আলোচ্য অর্থবছরে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে ইউনিভার্সেল জিন্স লিমিটেড। নির্বাচিত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে গত বছরের ২৯ ডিসেম্বর […]

» Read more

নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

নিউজ ডেস্ক: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার […]

» Read more

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাঁকে সম্মান জানানো হবে। বুধবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক […]

» Read more
1 10 11 12 13 14 410