দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

নিউজ ডেস্ক: সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, তৃতীয় লিঙ্গের ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন। রোববার (০৯ এপ্রিল) জনশুমারি ও গৃহগণনা ২০২২ পিইসি জরিপের আলোকে […]

» Read more

ঈদে মহাসড়কে চলবে মোটরসাইকেল

নিউজ ডেস্ক: আসন্ন ঈদের সময় পদ্মা সেতু ছাড়া সব জায়গায় মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় তিনি এ কথা জানান। মহাসড়কে দুর্ঘটনা রোধে গত বছর ঈদুল আজহায় মোটরসাইকেল চলাচলে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। তবে, এবার মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধের বাধা নেই। ঈদের আগে পাঁচদিন ও পরে […]

» Read more

বঙ্গবাজার ব্যবসায়ীদের সহায়তায় খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক: ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তহবিল সংগ্রহে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আইএফআইসি ব্যাংকের ওই সঞ্চয়ী হিসাব নম্বর: ০২০০০৯৪০৬৬০৩১। এই একাউন্টে দেশ-বিদেশ থেকে যে কেউ অর্থ সাহায্য পাঠাতে পারবেন। শনিবার সকালে বঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, এই অ্যাকাউন্টে জমা হওয়া টাকা প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও […]

» Read more

হজের জন্য ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত

নিউজ ডেস্ক: চলতি বছর হজে যাওয়ার উদ্দেশে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে হজের উদ্দেশ্যে নিবন্ধিত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চাঁদ দেখা […]

» Read more

ছুটির মধ্যেও সব শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করতে হবে নববর্ষ

নিউজ ডেস্ক: আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। গত ২ বছর রমজানের মধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে আসছে। এবারও বৈশাখের প্রথম দিনটি রমজানের মধ্যে। রমজানে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি চলছে। এই ছুটির মধ্যেও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা […]

» Read more

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম সেই তাকরিম

নিউজ ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছেন। ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এর আগেও এ প্রতিযোগিতায় ২ জন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন। দুবাই এক্সপো সিটির মুল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান […]

» Read more

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ ইউনিট। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এখন ৪৭টি […]

» Read more

আগামী নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট

নিউজ ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এ বছরের নভেম্বরে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে আসছে নির্বাচনে দেশের ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সোমবার […]

» Read more

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

নিউজ ডেস্ক: আজ রোববার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ১৬তম বছরের মতো এবার পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ […]

» Read more

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার(২৭ মার্চ) সকালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার পর আমাদের ৯টি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। […]

» Read more
1 11 12 13 14 15 410