পশু-পাখির ঘরে নতুন অতিথি

নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মানুষের প্রবেশ বন্ধ রয়েছে প্রায় পাঁচ মাস। করোনার কারণে দীর্ঘদিন ধরে পার্কটি বন্ধ থাকলেও সফলতা এসেছে বিভিন্ন পশু-পাখি ও বন্যপ্রাণীর প্রজননে। বিরল প্রজাতির প্রাণির ঘরেও এসেছে নতুন অতিথি। পার্কের দায়িত্বশীলরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় যদি বছরের ৬ মাস একনাগাড়ে বন্ধ রাখা যায়, তাহলে এসব প্রাণীর প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান […]

» Read more

২৫ ভাগ কম জনবল দিয়েই চলছে সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম।

নিউজ ডেস্কঃ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের মোট অনুমোদিত জনবলের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৬৬। এসব পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৯৬ জন। সে হিসেবে ২৫ ভাগ কম জনবল দিয়েই চলছে সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সরকারের প্রায় সব দপ্তরেই জনবল সংকট রয়েছে। স্বাস্থ্য খাতও […]

» Read more

কক্সবাজারে সমুদ্র সৈকতসহ খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্রগুলো

নিউজ ডেস্কঃ কক্সবাজারে সমুদ্র সৈকত, হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্টসহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সোমবার থেকে খুলে দেয়া হচ্ছে। দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর শুধুমাত্র কক্সবাজার শহর এলাকার পর্যটন শিল্প প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, গত ৫ আগস্ট অনুষ্ঠিত করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে […]

» Read more

কানাডায় নতুন হাইকমিশনার বাংলাদেশের খলিলুর রহমান

নিউজ ডেস্কঃ কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ড. খলিলুর রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি ড. খলিলুর রহমান বিসিএস ১৯৮৫ ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও করোনাভাইরাস সেলের প্রধান […]

» Read more

নতুন করে ১৩ জোড়া ট্রেন চালু হয়েছে

নিউজ ডেস্কঃ ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে ১২ জোড়া আন্তনগর এবং এক জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। সব মিলিয়ে এখন ৩০ জোড়া যাত্রীবাহী (যাওয়া–আসা মিলে দিনে ৬০টি) ট্রেন চালু হলো। রোববার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশনে নতুন চালু হওয়া ট্রেন পরিদর্শনে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। […]

» Read more

আড়তদাররা সন্তুষ্ট চামড়ার দাম নিয়ে

নিউজ ডেস্কঃ এবারের ঈদে পশু কোরবানির পর চামড়া বিক্রি করতে গিয়ে বেশ বিপাকেই পড়তে হয়েছিল ব্যক্তি ও চামড়া সংগ্রহকারী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে; অন্য বছরগুলোর চেয়ে অনেক কমে প্রায় পানির দরে বিক্রি হয়েছে চামড়া। তবে কোরবানির এক সপ্তাহ পর ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে ও অনেক ক্ষেত্রে কিছুটা বেশি দামে লবণযুক্ত চামড়া কেনায় সন্তোষ প্রকাশ করেছেন আড়তদাররা। ঢাকায় লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট […]

» Read more

তিন লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা। বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপির আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার […]

» Read more

গোপনে টেষ্ট করা হচ্ছে করোনার অ্যান্টিবডি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ দেশে কোন পর্যায়ে রয়েছে, তা এখনো পরিষ্কার নয় কারো কাছেই। এখনো যে ঝুঁকি কাটেনি, সেটি বারবারই পরিষ্কার করে বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ পরিস্থিতি ও প্রকৃত ঝুঁকি নিয়ে যে ধন্দ রয়েছে, সেটি কাটাতে সবচেয়ে বড় উপায় হিসেবে সর্বাত্মক অ্যান্টিবডি টেস্টের দিকে তাকিয়ে আছে কোনো কোনো বিশেষজ্ঞ, এমনকি সাধারণ মানুষও। কিন্তু মানুষের এই আগ্রহের বিষয়ে গরজ এখনো কম সরকারের […]

» Read more

দেশ স্বাভাবিক অবস্থায় ফিরছে করোনার ভ্যাকসিন ছাড়াই : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস (কোভিড -১৯) মহামারীতে গোটাবিশ্ব যেখানে হিমশিম খেয়েছে, সেখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে স্বাস্থ্যখাতের একেকটি সিদ্ধান্ত আমাদের দিয়েছেন। তার সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে আজ আমাদের দেশ থেকে করোনা বিদায় নেবার পথে। আক্রান্ত বিবেচনায় করোনায় মৃত্যুহার আমাদের দেশে অনেক কম। বলা চলে, ভ্যাকসিন ছাড়াই দেশ এখন স্বাভাবিক অবস্থায় ফেরার […]

» Read more

৬ মেগা প্রকল্পের গতি কমেছে করোনায়

নিউজ ডেস্কঃ সমগ্র পৃথিবীকে থমকে দিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। করোনার প্রভাব পড়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ছয় মেগা প্রকল্পেও। করোনাভাইরাস মোট ২ লাখ ৫৮ হাজার ৫৩৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ের ৬ মেগা প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করেছে, কমিয়ে দিয়েছে এর কাজের গতি। তবে সম্প্রতি এসব প্রকল্পের কাজ আবার শুরু হয়েছে। জানা গেছে, গত ২৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে […]

» Read more
1 191 192 193 194 195 410