সোনাহাট স্থলবন্দর নির্মাণে অনিয়ম: ভেঙ্গে পড়েছে ২শ ফিট সীমানা প্রাচীর

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থল বন্দরের বালু ভরাট, সীমানা প্রাচীর ও অব-কাঠামো নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের আওতাধীন স্থল বন্দর কর্তৃপক্ষের তত্বাবধানে বাস্তবায়নাধীন কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরের অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রায় ৪৫ বিঘা জমি অধিগ্রহন করে মাটি ভরাটসহ অবকাঠামো নির্মাণ, শেটঘর, ওয়েট স্কেল, ড্রেন নির্মাণ ও সীমানা প্রাচীরসহ অন্যান্য […]

» Read more

৭ দফা দাবী আদায়ে উত্তরবঙ্গে ৪৮ ঘন্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে

দিনাজপুর প্রতিনিধি:  ৭ দফা দাবী আদায়ে আজ রোববার থেকে দিনাজপুরসহ উত্তরবঙ্গে ৪৮ ঘন্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সকাল ৬টা থেকে ডাক দিয়েছে এই ধর্মঘটের। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম জানান, পুলিশী হয়রানী বন্ধ, গাড়ির বাম্পার-এ্যাঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবীতে এই ৪৮ ঘন্টার ধর্মঘট […]

» Read more

কেআইবিতে প্রাক-বাজেট আলোচনা রোববার

কৃষিবিদ এম আব্দুল মোমিন: জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর উদ্যোগে আগামী রোববার সন্ধ্যায় কেআইবি’র ত্রিডি সেমিনার হলে প্রাক-বাজেট আলোচনা-২০১৭ ইং আসন্ন বাজেট ও কৃষিখাত শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। বেসরকারী সংস্থা ক্যাটালিস্টের সহযোগিতায় আয়োজিত এই প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। অনুষ্ঠানে […]

» Read more

তানোরে মাদক সেবনের দায়ে আটক ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাদক সেবনের অপরাধে মাহাবুব আলী (৩২) নামে একজনকে পুলিশ আটক করেছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাঁর বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আটক মাহবুবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম। এর আগে শনিবার দুপুরে তাঁকে আটক করা হয়। জানা […]

» Read more

তানোরে শেষ হলো বৈশাখী মেলা

তানোর (রাজশাহী) প্রতিনিধি : নববর্ষকে বরণ করতে রাজশাহীর তানোরে এগার দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার সমাপনী দিনে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। এতে কুষ্টিয়ার লালন একাডেমী ও স্বাধীনতা ব্যান্ড সহ অন্যান্য শিল্পীরা শতশত দর্শককে মাতিয়ে রাখেন মধ্যরাত পর্যন্ত। এসময় দর্শনার্থীর ভিড়ে মেলা চত্বর ছিল সরগরম। তবে এ মেলার শুরুর দিনে দর্শকের মনে যতটা প্রাণোচ্ছ্বাস ছিল, মেলার […]

» Read more

ঝিনাইদহে দিনব্যাপী ফল উৎসব, দেশী ফলের সাথে পরিচিতি ঘটলো বর্তমান প্রজন্মের

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব। প্রায় হারিয়ে যাওয়া দেশী ফলের সাথে পরিচিতি ঘটলো বর্তমান প্রজন্মের। দিনভর ফলের পসরা সাজিয়ে যেন উৎসবে মেতেছিল ঝিনাইদহের মনিংবেল চিল্ড্রেন একাডেমীর শিক্ষার্থীরা। মধুমাসের এই শুরুতেই নতুন প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করা লক্ষ্যে জেলা শহরের আদর্শপাড়ায় ঝিনাইদহের মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী আয়োজন করে ফল উৎসবের। দিনভর এই উৎসবে শিক্ষার্থীরা […]

» Read more

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা; নিহত ২, আহত ৩০

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বৈশাখী তেল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন-প্রীতিদাস (১০), আ. রাজ্জাক (৩০), রোজিনা (২৭), স্বপ্না (২৮), সবুজ (১৯), মোযা (২০), হাবিবুর (১০), […]

» Read more

প্রেমের টানে থাইল্যান্ডের মেয়ে সুপু নাটোরে, অতপর বিয়ে

নিজস্ব প্রতিনিধি: ভালবাসা মানে না কোন বাধা। তাইতো সাত সমুদ্র তের নদী পারি দিয়ে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেস সুদুর থাইল্যান্ড থেকে সুপুত্তো ওরফে ওম (৩৬) (বর্তমানে সুফিয়া খাতুন)। ভালবেসে বিয়েও করেছেন বাংলাদেশের মুঠোফোন মেরামতকারী অনিক খান (২২) নামের এক যুবককে।বুধবার বিকেলে নাটোর আদালত চত্বরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এসময় আদালত চত্বরে থাইকন্যা এবং বাংলাদেশী যুবকের বিবাহ দেখতে ভীড় […]

» Read more

নাটোরের বড়াইগ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার নটাবাড়ীয়া এলাকার কালিরঘুনগ্রামের আব্দুস সাত্তার বেপারীর ছেলে জহুরুল ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী শেফালী বেগমের বিরুদ্ধে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নটাবাড়ীয়া কালিরঘুন গ্রামের সাত্তার বেপারীর ছেলে জহুরুল ইসলামের সাথে প্রায় ১৫ বছর আগে পার্শ্ববর্তী কেল্লা গ্রামের আবুল হোসেনের মেয়ে শেফালী বেগমের বিয়ে হয়। ঘর সংসার করা অবস্থায় প্রায় ৩ […]

» Read more

পার্বতীপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত করণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ১৮মে বৃস্পতিবার দিনাজপুর পার্বতীপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, উপজেলা […]

» Read more
1 281 282 283 284 285 410