চিকনগুনিয়া জ্বরে ভয়ের কারণ নেই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে নতুন আতঙ্কের নাম চিকনগুনিয়া জ্বর। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকনগুনিয়া রোগে আতঙ্কের কিছু নেই। এই রোগে মৃত্যুর ঝুঁকি থাকে না। কোনো ব্যক্তি একবার চিকনগুনিয়ায় আক্রান্ত হলে পরবর্তী সময়ে কখনোই এই রোগ হওয়ার আশঙ্কা থাকে না। এডিস মশার কামড়ে এই রোগ ছড়ায়। তাই একটু সতর্ক থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কম থাকে। চিকনগুনিয়া ভাইরাসবাহী মশার […]

» Read more

২০ মে প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে আগামী ২০ মে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে আরব ও বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২১ মে রিয়াদে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন। এটাই হবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ […]

» Read more

মক্কা-মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ: এ এইচ মাহমুদ আলী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে অংশ নিলেও সামরিক কর্মকাণ্ডে অংশ নেবে না বাংলাদেশ। তবে কখনো সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরী আক্রান্ত হলে, তা রক্ষায় সৈন্য পাঠাবে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর উপলক্ষে এ […]

» Read more

পুলিশ এখন অনেক পরিণত : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ এখন অনেক পরিণত, মান্ধাতার যুগে নেই। অন্যায় যে করবে তাকে আইনের আওতায় আনা হবেই। বুধবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন। সমাজপতি বা রাজনীতিক যে-ই হোন না কেন ছাড় দেওয়া হবে […]

» Read more

বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হচ্ছে ছয় জাহাজ

নিজস্ব প্রতিনিধি : আগামী ২০১৮ সালে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে ছয়টি জাহাজ। এসব জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণক্ষমতা ৩৯,০০০ ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন। মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ চীনের কাছ থেকে এই ছয়টি নতুন জাহাজ ক্রয় করছে। চায়না ন্যাশনাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট […]

» Read more

আইডিবির সম্মেলনে যোগ দিতে জেদ্দা গেছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সম্মেলনে যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সকালে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় আইডিবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেদ্দায় পৌঁছে অর্থমন্ত্রী ওমরা হজ পালন করবেন। আইডিবি প্রতিষ্ঠায় অর্থমন্ত্রীর বিশেষ ভূমিকা ছিল। বাংলাদেশের বিভিন্ন […]

» Read more

জামায়াত নেতা সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। অন্য চার বিচারপতি হলেন- জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞ্চা, বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার। আজ সকালে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের […]

» Read more

রমজানে গরিবদের জন্য ৫০ টন খেজুর দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য ৫০ মেট্রিক টন খেজুর দিয়েছে। ১৫ মে সোমবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল আজিজ আল মানিয়া’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ খেজুর গ্রহণ করেন। অনুষ্ঠানে শাহ কামাল বলেন, আশা করি সৌদি আরবের এ সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় সৌদি সরকারের […]

» Read more

চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে জিডিপি হবে ৭.২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে বলে আশা করছে সরকার। চলতি অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রবৃদ্ধির এই হিসাব উত্থাপন করেছে। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, মাথাপিছু আয় ১৬০২ ডলার। […]

» Read more

তানোরে ভূমি অফিসে প্রবেশপথে বিড়ম্বনা

তানোর (রাজশাহী) প্রতিনিধি :  মাসখানেক আগে রাজশাহীর তানোর ইউনিয়ন ভূমি অফিসের প্রবেশপথে ঝড়ে একটি নিম পড়ে। গাছটি অপসারণের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা দু’সপ্তা আগে চিঠি দেন। এরপরও গাছটি অপসারণের ব্যাপারে কোন পদক্ষেপ নেন নি উর্ধ্বতন কর্তৃপক্ষ। ফলে ভূমি সংশ্লিষ্টরা বিড়ম্বনায় পড়েছেন। রোববার সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার আমশো মেডিকেলের পাশে তানোর ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত। অফিসের প্রবেশপথে একটি মিনগাছ […]

» Read more
1 282 283 284 285 286 410