তামাকে রপ্তানি শুল্ক ১০ থেকে ২৫ শতাংশ করার দাবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৭-১৮ অর্থবছরে তামাকের ওপর বিদ্যমান রপ্তানি শুল্ক ১০ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছে প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘কেমন বাজেট চাই’ শীর্ষক প্রাক-বাজেট ২০১৭-১৮ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোমানা হক। প্রবন্ধে তিনি ৪টি প্রস্তাবনা ও […]

» Read more

খুলনা জেলাকে প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা: খুলনা জেলাকে প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার এই জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। প্রধান অথিতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ১ আগস্ট ২০১৬ থেকে প্রথমবারের মতো খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার […]

» Read more

কম খরচে আধুনিক কিডনি ডায়ালাইসিস বাংলাদেশেই

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য নগর হাসপাতালে খুব অল্প খরচে সর্বশেষ প্রযুক্তি সংবলিত আধুনিক কিডনি ডায়ালাইসিস কার্যক্রম শুরু হয়েছে। যেখানে প্রতিদিন ৫০০ রোগী ডায়ালাইসিস সুবিধা নিতে পারবে। কোনো ধরণের বিদেশি সাহায্য-সহযোগিতা ছাড়া শুধুমাত্র গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ব্র্যাক ও দেশের ছোট­বড় ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে চালু হয়েছে এই ডায়ালাইসিস সেন্টারটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৫ ও ৬ তলায় স্থাপন করা হয়েছে […]

» Read more

রামপাল বিদ্যুৎকেন্দ্র বছরে দেড়শ মৃত্যুর কারণ হবে: গ্রিনপিস

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে হলে তা প্রতি বছর গড়ে দেড়শ মানুষের অকালমৃত্যু এবং ৬০০ শিশুর কম ওজন নিয়ে জন্মানোর কারণ হবে বলে দাবি করছে গ্রিনপিস। আন্তর্জাতিক এ পরিবেশবাদী সংগঠনের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে বাংলাদেশে ‘বায়ু দূষণের একক বৃহত্তম উৎস’। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার বাতাস বিষাক্ত হয়ে উঠবে, ক্ষতিগ্রস্ত হবে […]

» Read more

অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ঠাকুরগাঁওয়ের ছয়টি রেশম খামার

ঠাকুরগাঁও সংবাদদাতা: পর্যাপ্ত বরাদ্দ ও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে ঠাকুরগাঁও রেশম বোর্ডের আওতাধীন ছয়টি বেশম বাগান। এছাড়া সচেতনতার অভাবে স্থানীয় লোকজন গরু-মহিষ চড়াচ্ছে বাগানগুলোতে। এতে নষ্ট হচ্ছে বাগানোর গাছপালা। ঠাকুরগাঁও রেশম কারখানার আওতায় ঠান্ডিরাম, রত্নাই, সাদামহল, সাকোয়া, আটোয়ারী ও সনকা এলাকায় ছয়টি রেশম তুঁতবাগান রয়েছে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর ঠাকুরগাঁও রেশম কারখানা বন্ধ ঘোষণা করা হয়। রেশম […]

» Read more

নেত্রকোনায় ২ মণ গাঁজাসহ যুবক আটক

নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনার সদর উপজেলার ঝাউসী বাজার থেকে বুধবার সকালে দুই মণ গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার আল আমীন (৩২) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সানুরা গ্রামের মইন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দুপুরে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে। নেত্রকোনা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আল আমীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে পি-কাপ ভ্যানে করে দুই মণ গাঁজা নিয়ে আসে। গোপন সংবাদের […]

» Read more

একনেকে ৫টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৭১০ কোটি ৯৯ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা […]

» Read more

চালককে সিটে বসিয়ে চালকের আসনে পলক

নাটোর প্রতিনিধি: আজ মহান মে দিবস। এই মহান দিবসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার সকালে প্রতিমন্ত্রী ছিলেন রিকশাচালক। আর সেই রিকশার যাত্রী হয়েছেন একজন শ্রমিক। তিনি ওই শ্রমকিকে রিকশায় চড়িয়ে কিছুটা পথ ঘুরিয়ে আবার সেখানে এসে নামিয়ে দেন। এরপর মহান মে দিবস স্মরণে সিংড়া উপজেলা শ্রমিক ঐক্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে […]

» Read more

ত্রাণের ১৮ মেট্রিক টন চাল ডুবে গেল সুরমা নদীতে

সুনামগঞ্জ সংবাদদাতা: কালবৈশাখীর কবলে পড়ে সুনামগঞ্জে ১৮ মেট্রিক টন চালসহ একটি নৌকা সুরমা নদীতে ডুবে গেছে। চালগুলো জেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদে হাওরের ফসলহারা মানুষের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময় ৩০ এপ্রিল রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি জানান, পৌর শহরের মল্লিকপুর এলাকার খাদ্যগুদাম থেকে ১৮ মেট্রিক টন (৩৬০ […]

» Read more

রাজশাহীতে বৈশাখী ঝড়ের তাণ্ডব: নিহত ৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মহানগরীতে দুইজন, চারঘাটের একজন এবং গোদাগাড়ীতে একজন মারা গেছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ের সময় একজন নিহত ও পদ্মা নদীতে নৌকা ডুবে তিনজন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত পদ্মায় নিখোঁজ কারও খোঁজ পাওয়া যায়নি […]

» Read more
1 284 285 286 287 288 410