চলন বিলে সাইক্লোন সেল্টার ও মুজিব কিল্লা করা হবে: মায়া

নাটোর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নাটোরের চলন বিলে চাহিদামত সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। তিনি বলেন, এই এলাকায় মানুষ অনেক গবাদি পশু পালন করে থাকেন। দুর্যোগকালে গবাদি পশু রক্ষার জন্য মুজিব কিল্লা নির্মাণ করা হবে। আজ সোমবার নাটোরের চলন বিলে সাম্প্রতিক অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। মন্ত্রী এ সময় ক্ষতিগ্রস্তদের […]

» Read more

হাওরাঞ্চলের একজন মানুষও না খেয়ে থাকবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতদিন পর্যন্ত ঘরে খাদ্য না থাকবে ততদিন হাওরাঞ্চলে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হবে। এ অঞ্চলের একজন মানুষও না খেয়ে থাকবে না। রোববার দুপুরে সুনামগঞ্জের শাল্লায় এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত ৩ হাজার ৫২৪ মেট্রিন টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষকদের মধ্যে […]

» Read more

রাজশাহীতে সহকারী কমিশনারের ঝুলন্ত মরদেহ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার (এসি) সরফরাজ হোসেন (২৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজপাড়া জোনে দায়িত্ব পালন করছিলেন। ২৯ এপ্রিল শনিবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মহানগর পুলিশের অফিসার্স মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই কর্মকর্তার অপমৃত্যুতে মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা তাৎক্ষণিক এক বৈঠকে বসেছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে শনিবার […]

» Read more

নাটোরে কাল বৈশাখী, গাছ চাপায় নিহত এক

নাটোর প্রতিনিধি: নাটোরে কাল বৈশাখী ঝরে ঘরের উপর গাছ চাপা পড়ে গুরুদাসপুরের চরকাদহে একজন নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মনযিল। সে পার্শ্ববর্তী জেলার সিরাজগঞ্জের তাডাশ উপজেলার হরিণচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। দুদিন খরা হওয়ার পর আবারো আজ বিকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ঝর ও বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটা স্থানে হালকা শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে আবারো […]

» Read more

নওগাঁয় ৩ গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা

কাজী কামাল হোসেন,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার শেষ সীমানায় অবস্থিত অবহেলিত অঞ্চলের নাম বিশিয়া ইউনিয়ন। এই ইউনিয়নের দর্শনগ্রাম, নন্দীগ্রাম ও তেমুখ এই ৩গ্রামের অবস্থান আত্রাই নদীর উত্তর দিকে। নেই কোন আধুনিক মান সম্মত রাস্তা। আত্রাই নদী নৌকা করে পার হয়ে নিজের বাড়িতে যেতে হয়। আর এই নদী পার হওয়ার একমাত্র ভরসা নৌকা। এই নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসী সহ […]

» Read more

পার্বতীপুরে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানব বন্ধন

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্থদের দাবী আদায় ও ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কয়লাখনি ক্ষতিগ্রস্থদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে ২৯ এপ্রিল শনিবার সকাল ১০টায় কয়লাখনি সংলগ্ন বৈগ্রাম সড়কে ঘন্টাব্যাপি এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধনে ক্ষতিগ্রস্থদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ […]

» Read more

তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

তানোর (রাজশাহী) প্রতিনিধি : ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা লিগ্যাল এইড কমিটির ব্যানারে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর […]

» Read more

পার্বতীপুরে ৮দফা দাবী বাস্তবায়ন ও নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার আসাপশের ১০টি গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন ভবনের ফাটল ধরায় ক্ষতিগ্রস্থদের ৮দফা দাবি অতিসত্বর বাস্তবায়ন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। জীবন-পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় বড়পুকুরিয়া বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে সংগঠনের আহবায়ক […]

» Read more

রাজধানীতে হচ্ছে দেশের প্রথম ডিজিটাল সড়ক

ঢাকা প্রতিনিধি: উন্নত বিশ্বের আদলে হচ্ছে রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার ‘ডিজিটাল-সবুজ সড়ক’। সড়কের পাশে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধাসহ ১২টি যাত্রী ছাউনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত এ সড়কটির আধুনিকায়নের কাজ করছে ‘ভিনাইল ওয়ার্ল্ড’ নামের একটি বেসরকারি এ প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়নে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হচ্ছে। তবে সরকারের কোনো ব্যয় হচ্ছে না। […]

» Read more

চাঁপাইনবাবগঞ্জের অপারেশন ‘ঈগল হান্টে’ ৪ জঙ্গি নিহত

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় অপারেশর ঈগল হান্ট সমাপ্ত হয়েছে। বিকেলে অভিযান শেষ হওয়ার পর ওই বাড়িতে চার জঙ্গির মরদেহ থাকার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ওই বাড়ির ভাড়াটিয়া আবু রয়েছেন। নিহত চারজনই পুরুষ। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এক নারী ও শিশুকে আলাদাভাবে বের করে আনার ঘণ্টা খানেক পর অভিযান শেষ হওয়ার কথা জানায় পুলিশ। সন্ধ্যায় অভিযান শেষে এক […]

» Read more
1 285 286 287 288 289 410