দিনাজপুরে রাইস মিলে বয়লার বিস্ফোরণ; মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের অটোমেটিক রাইচ মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুকুল চন্দ্র, মুন্না ও রিপন নামে আরও তিনজন মারা গেছেন।রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুকুল ও সাড়ে ৭টার দিকে মুন্না রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এবং রিপন সাড়ে ৬ টায় দিনাজপুরে মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে । গেল ৫ দিনে অঞ্জনা, মোকছেদ আলী, […]

» Read more

ঝিনাইদহে নব্য জেএমবি আব্দুল্লাহ’র শ্বাশুড়ী মাজেদা খাতুন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাজেদা খাতুন নামের এক নারী নব্য জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার গভির রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আযবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নব্য জেএমবি আব্দুল্লাহ’র শ্বাশুড়ী জেএমবি সদস্য মাজেদা খাতুন নিজ বাড়ীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা […]

» Read more

ঝিনাইদহে ইটভাটাগুলো গিলে খাচ্ছে সবুজ বৃক্ষরাজী, প্রশাসনের নিরব ভুমিকায় হতাশ জনতা !

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলাতে প্রায় শতাধিক ইটভাটা রয়েছে। এই ইটভাটা গুলির মধ্যে অনেক ভাটা জনবসতি পূর্ণ, আবাদ যোগ্য কৃষি জমিতে গড়ে উঠেছে। সেই সাথে প্রায় প্রতিটা ইটভাটাই অবাধে গিলে খাচ্ছে সবুজ বৃক্ষরাজী, পুড়ছে গাছপালা। গাছ পোড়ানর কাল ধোয়া একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছে অপর দিকে ফসলের ক্ষতিগ্রস্ত করছে। মাটি কেটে গর্ত করে প্রতিনিয়ত আবাদি জমি ধ্বংস করছে। […]

» Read more

সময় ঘনিয়ে আসছে, প্রস্তুত থাকুন-ঝিনাইদহে শামসুজ্জামান দুদু

ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার হঠিয়ে বিএনপি গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে। এ জন্য গনতন্ত্র রক্ষায় গুম ও খুন উপক্ষো করে রাজপথে নামতে হবে। তিনি গতকাল (শনিবার) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম মাষ্টারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। […]

» Read more

তানোরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি:  রাজশাহীর তানোরে বাঁধাইড় ইউনিয়ন বিএনপির উদ্যেগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাঁধাইড় ইউপির নারায়নপুর ক্লাব চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঁধাইড় ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খাঁন। বাঁধাইড় ইউপি বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক […]

» Read more

ঝিনাইদহে‘অপারেশন দক্ষিণের থাবা’শেষ

ঝিনাইদহ প্রতিনিধি: (পর্ব-১) ঝিনাইদহে অপারেশন ‘সাউথ-প’ (দক্ষিণে থাবা) সমাপ্ত ঘোষণা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিয়া পাড়ার জঙ্গি আস্তানায় পুলিশ ও কাউন্টার টেররিজম সদস্যরা অভিযান শেষ করেছে। অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সাউথ প (চঅড)’ বা ‘দক্ষিণের থাবা’। শনিবার সকাল সোয়া ১০টা থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুর আড়ায় টায়। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের […]

» Read more

ঝিনাইদহের জঙ্গি আস্তানা; ১৭ ড্রাম বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের পোড়াহাটির জঙ্গি আস্তানা থেকে এখন পর্যন্ত ১৭ ড্রাম ভর্তি বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২২ এপ্রিল শনিবার সকাল সোয়া নয়টার দিকে অভিযান শুরু হলে বাড়ির ভেতর থেকে এসব ড্রাম উদ্ধার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীটি বাড়িটি ঘিরে রাখলেও সেখানে কোনো মানুষ […]

» Read more

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক : উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন (৩) নম্বর নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল […]

» Read more

নন্দিত সঙ্গীত শিল্পী লাকী আখন্দ আর নেই

নিজস্ব প্রতিবেদক: সঙ্গীত শিল্পী ও সুরকার লাকী আখন্দ মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি গুরুতর অসুস্থ হলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকী আখন্দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’ সংগঠনের স্বেচ্ছাসেবী এরশাদুল হক টিংকু। এর আগেও ফুসফুসের ক্যান্সারে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা তাঁর হাল ছেড়ে দিয়েছেন […]

» Read more

দ্বিতীয় বার বিয়ে পিড়িতে জাপা সাংসদ বাবলু

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করলেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ২১ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর বারিধারায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে এ বিয়ে হয়। কনে এরশাদের ভাগ্নি মেহেজেবুননেছা রহমান টুম্পা। এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় জানান, বিয়ের সময় সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জামাই বাবলুর শাশুড়ি মেরিনা রহমান […]

» Read more
1 287 288 289 290 291 410