শপথ নিলেন সুরঞ্জিতের সহধর্মিণী ড. জয়া সেনগুপ্তা

নিজস্ব প্রতিবেদক: স্বামীর আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ড. জয়া সেনগুপ্তা। রোববার (১৬ এপ্রিল) বিকেলে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। শপথ নিয়ে সুনামগঞ্জ-২ আসনে স্বামীর অসমাপ্ত কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছেন জয়া সেনগুপ্তা। […]

» Read more

বর্ষবরণকে ঘিরে রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাস

রাজশাহী প্রতিনিধি: সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা বর্ণিল আয়োজনে রাজশাহীতে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের উৎসব। শুক্রবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাণের উৎসবে মাতেন সকল বয়সের মানুষ। বাংলা নববর্ষ ১৪২৪ কে বরণ করতে মহানগরীজুড়ে ছিল অন্যান্য বছরের মত বাঙালি উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতে উঠেছেন সকলে। সাদা আর লাল রঙের আলোকচ্ছটায় রঙিন হয়ে […]

» Read more

অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত এমপি রানা

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আওয়ামী লীগ দলীয় সাংসদ আমানুর রহমান রানা। ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল […]

» Read more

শৈলকুপায় সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা; গ্রেফতার ১৪

ঝিনাইদহ প্রতিনিধি: পুকুরে কাঁদা ছোড়াছুড়ি নিয়ে খেলা করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কায়েস মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে চাঁদপুর গ্রামে আব্দুল্লাহর ছেলে রানা […]

» Read more

অভিনব স্পীডবোট আবিষ্কার করলেন মটর মেকানিক সোহেল রানা

বিশেষ প্রতিনিধি: সড়ক পথের অন্যতম বাহন মটরসাইকেল যদি নদীপথে ঠিক একইভাবে চলাচল করে তাহলে বিষয়টি কেমন দেখাবে? জ্বী, ঠিকই ধরেছেন। এমনটি সত্যিই অভিনব ব্যাপার হবে। আর এই অভিনব ব্যাপারটিই করে দেখিয়েছেন মো. সোহেল রানা (৩২)। মটর সাইকেলের পুরনো বডি ব্যবহার করে দ্রুত গতিসম্পন্ন স্পীডবোট তৈরি করেছেন বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সোহেল […]

» Read more

ড. ইউনূসের বিরুদ্ধে আদালতের সমন জারি

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৭ কোটি টাকা পাওনা আদায়ের মামলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বুধবার ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ মো. শাহাদাত হোসেন এ সমন জারি করেন। আদালত আগামী ২৩ মে সমনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট […]

» Read more

আমি আপনার চোখ তুলে ফেলব: শিক্ষিকাকে ছাত্রলীগকর্মী

নিজস্ব প্রতিনিধি: এইচএসসি পরীক্ষা চলার সময় ১৪৪ ধারা ভঙ্গ করে হলে দুই বহিরাগত ছাত্রলীগ কর্মীকে ঢুকতে বাধা দেয়ায় এক শিক্ষিকার চোখ তুলে ফেলাসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। ওই হুমকি দিয়েই থেমে থাকেননি, শিক্ষিকাকে ছুরিকাঘাতও করেছেন দুই ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগের ওই দুই কর্মীর একজন হলেন দেলোয়ার হোসেন টিপু। তিনি গফরগাঁও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। অন্যজনের নাম হৃদয়। তিনি স্থানীয় ছাত্রলীগের সদস্য। […]

» Read more

পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পান্তা-ইলিশ পহেলা বৈশাখের আয়োজনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠলেও সুস্বাদু এই মাছকে বেড়ে উঠার সুযোগ দিতে ইলিশের বদলে সব্জি, মরিচ পোড়া ও ডিম ভাজি খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে মঙ্গলবার গণবভনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পহেলা বৈশাখে কেউ ইলিশ খাবেন না। ইলিশ ধরবেন না। খিচুড়ি খাবেন, সব্জি খাবেন, মরিচ পোড়া খাবেন, ডিমভাজি খাবেন।” আগামী […]

» Read more

‘আমি সম্মানী ব্যক্তি, খোঁজার চেষ্টা করবেন না’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে এক অজ্ঞাত ব্যক্তি রোববার দিবাগত রাতে ফেলে রেখে যায় একটি বিলাসবহুল পোরশে গাড়ি। সোমবার সকালে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে শুল্ক গোয়েন্দার একটি দল। গাড়ির চাবি ভেতরে পাওয়া যায়। গাড়ির ড্রাইভারের সিটে একটি চিঠি পাওয়া যায়। চিঠিটি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বরাবর লেখা। চিঠিতে লেখক তার পরিচয় প্রকাশ করেননি। তবে […]

» Read more

ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এর আগে ৭ এপ্রিল শুক্রবার চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান শেখ হাসিনা। সেখানে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সফরে হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও […]

» Read more
1 289 290 291 292 293 410