আবার চার দিনে ঢাকা সফরে আসছেন ভারতীয় সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ এপ্রিল চার দিনের সফরে আবার ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। চলতি মাসে এটি হবে তার দ্বিতীয় ঢাকা সফর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তিনি ২৭-৩০ এপিল ঢাকা অবস্থান করবেন। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করতে তার এই ঢাকা সফর। এর আগে তিনি তিন দিনের […]

» Read more

বিভিন্ন স্থানে ভারী বর্ষনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের […]

» Read more

শনিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে সুপ্রিমকোর্টের ওয়েবসাইট ও অনলাইন সেবা

জাতীয় ডেস্ক: জরুরি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সুপ্রিমকোর্টের ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন সেবা আগামী ২২ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যতালিকা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদর্শন করা হচ্ছে। উচ্চ আদালতে […]

» Read more

সামান্য ঝড়েই হেলে পড়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প স্ট্রাকচার

পাবনা প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্রেন ভেঙে নির্মাণাধীন অস্থায়ী শেডের একটি লোহার স্ট্রাকচার কাত হয়ে পাশের ভবনের উপর হেলে পড়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক শ্রমিক জানান, মাটি সম্পূর্ণ না বসায় (পায়েলিং) রাতের বৃষ্টিতে পিলারের নিচের মাটি নরম হয়ে যায়। এ সময় ঝড়ো বাতাসে লোহার […]

» Read more

সায়মা ওয়াজেদের উপস্থাপনায় সভাপতি শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে এটি ছিল এক বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠান পরিচালনা করেন তারই কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। টেকসই উন্নয়ন লক্ষ্যের অংশ হিসেবে বুধবার ভুটানে অনুষ্ঠিত অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সংক্রান্ত উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় এই বিরল ঘটনাটি ঘটে। অটিজম এবং নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার […]

» Read more

চট্টগ্রামে পুলিশ ছাত্রলীগ সংঘর্ষ, ১০ গাড়ি ভাংচুর

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামে সুইমিং পুল নির্মাণের কাজ বন্ধ করা নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাধা পেয়ে ছাত্র সংগঠনটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে। এই সময় পুলিশ সদস্যদের উপরও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা শটগানের গুলি ছুড়ে। পরে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দু’জন গুলিবিদ্ধ […]

» Read more

ভুটানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনার সাথে গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক: অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক সেমিনারে অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার কিছু আগে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগ ও থিম্পুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী। পরে বিমানবন্দরে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা […]

» Read more

যুবককের পুরুষাঙ্গে ইট বেঁধে নির্যাতন, সমালোচনার ঝড়!

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় আলাউদ্দিন (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে মধ্যযুগীয় সালিশি ব্যবস্থার মুখোমুখি করা হয়েছে। একই সঙ্গে ওই যুবকের পুরুষাঙ্গে ইট বেঁধে নির্যাতন করেছেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ওই চেয়ারম্যানের নাম মহিউদ্দিন খান। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। গত ৯ […]

» Read more

ধানের ভুষি, চালের গুড়া আর বাসন্তী রং দিয়ে তৈরী হচ্ছে মরিচের গুড়া!

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের বিভিন্ন মশল্লার কারখানায় পঁচা মরিচের কিছু বীজের সাথে ধানের ভুষি, চালের গুড়া ও বাসন্তী রং মিশিয়ে তৈরা করা হচ্ছে খাঁটি মরিচের গুড়া। আর অল্প হলুদের সাথে চালের গুড়া ও হলুদ রং মিশিয়ে তৈরী হচ্ছে হলুদের গুড়া। এভাবে ধনিয়ার সাথে ধানের তোষ, কাঠের গুড়া ও এক ধরনের সেন্ট মিশিয়ে তৈরী করা হচ্ছে ধনিয়া ও জিরার গুড়া। আর এ […]

» Read more

বোরো মৌসুমে ২৪ টাকায় ধান ও ৩৪ টাকায় চাল কিনবে সরকার

নিজস্ব সংবাদদাতা: চলতি বোরো মৌসুমে ৭ লাখ মেট্রিক টন ধান এবং ৮ লাখ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকের কাছ থেকে সরাসরি এ সব খাদ্যশস্য কেনা হবে। এ জন্য কেজিপ্রতি ধানের দাম ধরা হয়েছে ২৪ টাকা, আর চাল কেনা হবে ৩৪ টাকায়। তবে আতপ চাল কেনা হবে ৩৩ টাকা কেজি দরে। মোট ৮ লাখ মেট্রিক টন চালের […]

» Read more
1 288 289 290 291 292 410