ঝিনাইদহে হাসপাতালে চাকরি না করেই বেতন ভাতা তোলা যায় বছরের পর বছর

ঝিনাইদহ প্রতিনিধি: কোন কাজ করেন না। অথচ প্রতি মাসের শেষে ঠিকই বেতন ভাতা তুলে নিয়ে যাচ্ছেন। নেই কোন বাধা, তাইতো মাসের পর মাস বছর ধরে নিজ কর্মস্থলে থাকছেন না কালীগঞ্জ হাসপাতালের একাধিক ডাক্তার ও নার্স সহ অনেকই। তারা ”ডেপুটেশন” নামের এক তেলেসমাতী কাগজের বদৌলতে যোগদানস্থলে কাজ করবেনা বলে অন্য শহরে চলে গেছেন। কিন্তু বাস্তবে সেখানেও নামমাত্র স্বাক্ষর দেখিয়ে ওই ডাক্তারগন […]

» Read more

প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আর খরচ দিতে হবে না

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ব্যাংক থেকে কোনো খরচ নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিট্যান্স) পরিমাণ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সচিবালয়ের ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে আগামী বাজেটকে সামনে রেখে বিভিন্ন প্রস্তাবনা তুলে […]

» Read more

শিক্ষক লাঞ্ছনা: আত্মসমর্পণ করলেন সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন সাংসদ এ কে এম সেলিম ওসমান। রোববার সকালে তিনি ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরার আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২৩ মে দিন রেখেছেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি আনোয়ারুল কবির বাবুল জানান। তিনি বলেন, গত ৮ মে সেলিম ওসমান হাইকোর্টে আত্মসমর্পণ […]

» Read more

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন রনি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন আবু হেনা রনি, ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ আয়োজনের চ্যা​ম্পিয়ন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেড়ানো নিয়ে ৬ মে রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে ‘বৃষ্টির জল’ শিরোনামের একটি কবিতা থেকে দুটি লাইন তুলে দেন। লাইন দুটি হলো— ‘তোমার মোঘল জলাধারে/ […]

» Read more

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা

ডেস্ক নিউজ: জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায়ও এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বসবাস করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় পরিসংখ্যান অফিস থেকে এসব তথ্য সংগ্রহ করেছে জাতিসংঘের হ্যাবিটেট এবং সংগৃহীত তথ্য একেবারে নির্ভেজাল। তাতে দেখা গেছে, […]

» Read more

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় রনির বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি: ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি শো মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির (৩০) বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ সিংড়া থানায় একটি লিখিত আবেদন করলে বৃহস্পতিবার রাতে সেটি মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। আবু হেনা রনি সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের […]

» Read more

শপথ নিলেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু

নিজস্ব প্রতিবেদক: শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র বিএনপি-দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু। ১১ মে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করানো হয়। গত ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সাক্কু। এই নিয়ে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় এই প্রার্থী। এর আগে ২০১২ […]

» Read more

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নারীসহ নিহত ৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে পুলিশের অভিযানে নারীসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আত্মঘাতী বিস্ফোরণে পাঁচ ‘জঙ্গি’ ও একজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। নিহত পাঁচ জঙ্গির মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে। ১১ মে বৃহস্পতিবার ভোর থেকে গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামের মাঠের মধ্যে ফাঁকা একটি বাড়ি ঘিরে রাখা হয় বলে […]

» Read more

প্লাস্টিক বোতলের বাড়ি: উৎসুক জনতার ভিড়

লালমনিরহাট প্রতিনিধি: ইট দিয়ে বাড়ি তৈরি হয় এমন কথা আমরা সবাই জানি কিন্তু পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাসযোগ্য বাড়ি তৈরি করা সম্ভব এটা কজনই বা জানে। পরিবেশবান্ধব অথচ স্বল্প খরচ এমন একটি বাড়ি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী নওদাবাস গ্রামের পরিবেশ বিজ্ঞানের শিক্ষক দম্পত্তি। ১৭’শ স্কয়ার ফিট বাড়ি তৈরিতে তারা ব্যবহার করেননি কোনো […]

» Read more

শবে বরাতে আতশবাজি ফোটানো, বিস্ফোরক বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শবে বরাতে রাজধানী ঢাকায় আতশবাজি ফোটানো ও বিস্ফোরক বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ৯ মে মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১২ মে ভোর ছয়টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক, দূষণীয় দ্রব্য […]

» Read more
1 283 284 285 286 287 410