খাদ্যের অভাবে আর মানুষ মরবে না: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের কোথাও আর খাদ্যের অভাবে মানুষ মরবে না। রোগে ভুগে মানুষ মারা যাবে না’। বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারি থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দারিদ্র বিমোচনে কাজ করছে সরকার। এই অঞ্চলে আর কোনদিন মঙ্গা হবে না। মানুষ না খেয়ে মরবে […]

» Read more

কুড়িগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি: ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারী পৌঁছেছেন। বুধবার বেলা সোয়া ১১ টায় তিনি চিলমারী পৌঁছান। চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর অঙ্গীকার অবশেষে পূরণ হচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের ৫০ […]

» Read more

ঈদকে ঘিরে কর্মচঞ্চল তানোরের কামার পল্লী

মিজানুর রহমান, তানোর সংবাদদাতা: আর হাতেগনা কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। তাই দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর তানোরে কামার পল্লী গুলোতে চলছে কাজের কর্মচঞ্চলতা। কোরবানির পশুর চামড়া আর গোশত কাটাকাটি করতে দা, বটি, ছুড়ি, চাপাতিসহ ধারালো জিনিস তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ উপজেলার কামার শ্রমিকরা। ইতোমধ্যে এসকল সরঞ্জাম বেচা-কেনার পাশাপাশি ধাতব সরঞ্জামাদী শান দিতে শানদানগুলোতেও ভিড় ক্রমশ বাড়ছে। এছাড়াও ভ্রাম্যমাণ […]

» Read more

টুইটারে খালেদা জিয়া : তিন দিনে ‘ফলোয়ার’ ১০ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অ্যাকাউন্ট খোলার পর গত তিনদিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফলোয়ারের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রোববার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখার সময় এই চিত্র দেখা যায়। গত বৃহস্পতিবার অ্যাকাউন্ট খোলার পর প্রথম টুইটটির পর আর নতুন কোনো টুইট করেননি তিনি। খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট হচ্ছে twitter.com/BegumZiaBD। টুইটার-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের অ্যাকাউন্ট […]

» Read more

কুড়িগ্রামের বন্যা পরবর্তী ফ্রি-মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যসেবা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের দূর্গম চরাঞ্চলে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে ল্যাম্ব হাসপাতাল পার্বতিপুর। রোববার জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ৭দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন টি আর ফান্ড বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুচিত্রা বেহেরা। এসময় উপস্থিত ছিলেন ডাঃ শাহিন, ডাঃ আল আমিন, প্রোগ্রাম ম্যানেজার মাহাতাব লিটন, ইউপি চেয়ারম্যান সিদ্দিক মন্ডল প্রমূখ। জেলার […]

» Read more

বুধবার থেকে পাওয়া যাবে ১০ টাকা কেজি চাল!

নিজস্ব প্রতিবেদক: খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করবে সরকার। ওইদিন কুড়িগ্রামের চিলমারিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। তিনি জানান, কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে এ সহায়তা দেয়া হবে। বছরের পাঁচ মাস (সেপ্টম্বর, অক্টোবর, নভেম্বর, […]

» Read more

প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম আলী

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের খাবারের পর আমরা কয়েকজন প্রাণভিক্ষার ব্যাপারে জানতে তার (মীর কাসেম) সেলে যাই। এ সময় তিনি প্রাণভিক্ষা চাইবেন না বলে জানান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে ফাঁসি কার্যকরের […]

» Read more

গাছ কাটতেই হবে, এটাই বাস্তব সত্য: বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: গাছ না কেটে কোনো উপায় নেই, এটাই হচ্ছে বাস্তব সত্য বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৃহস্পতিবার দুপুরে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে বন অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় বৃক্ষমেলা ২০১৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, গাছ কাটতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের দেশ এতটুকু […]

» Read more

বিচার বিভাগকে ছোট করেছে দুই মন্ত্রী : আদালতের পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে সর্বোচ্চ আদালত নিয়ে করা মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননার দায়ে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে যে রায় দিয়েছিলেন আপিল বিভাগ, বৃহস্পতিবার তার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আর রায়ের পর্যবেক্ষণে আদালত বলছেন, সংবিধান রক্ষার যে শপথ দুই মন্ত্রী নিয়েছিলেন তারা তা […]

» Read more

জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের ডাক

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে। আজ মঙ্গলবার মীর কাসেম আলীর রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পর এক বিজ্ঞপ্তিতে কাল হরতাল দেওয়ার কথা জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম […]

» Read more
1 … 334 335 336 337 338 … 410