দিনাজপুরে ২৫ হাজার ২শ’ মেটিক টন লিচু উৎপাদন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১৩টি উপজেলায় ৪ লাখ ৪২৫ হেক্টর জমিতে ২৫ হাজার ২০০ মেট্রিক টন লিচু হয়েছে। মধুমাস শুরুতেই বাজারে পর্যাপ্ত লিচু উঠতে শুরু করেছে। বিভিন্ন পরিবহন যোগে এখান থেকে লিচু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। দিনাজপুর হটিকালচার অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ জানান, এ মৌসুমে শুরুতেই গত ফাল্গুন থেকে বৈশাখ মাস পর্যন্ত দিনাজপুর অঞ্চলে পর্যাপ্ত তাপদাহ ও অনাবৃষ্টি […]

» Read more

ভারত নয় বাংলাদেশের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘স্কার্ট’

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘স্কার্ট’ ভারতের দক্ষিণ উপকূলে আঘাত না হেনে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বলে ভারতীয় আবহাওয়া বিভাগের উদ্ধৃতি দিয়ে দেশটির একদিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়টি তার গতিপথ পাল্টায় বলে খবরে বলা হয়। স্কার্টের আঘাতে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে ভারীর পূর্বাভাষ দেয়া হয়েছিল। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকায়। উপচে […]

» Read more

তহবিলের অভাবে লাখ লাখ শরণার্থী গৃহহীন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সতর্কবাণী করেছে, আশ্রয়ের জন্য তহবিলের অভাবে বিশ্বব্যাপী লাখ লাখ শরণার্থীর রাস্তায় বসবাসের ঝুঁকি রয়েছে। বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বেসরকারি খাতকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ারও আহবান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। ‘কেউ বাড়ির বাইরে থাকবে না’ শিরোনামে বৈশ্বিক প্রচারণা চালানোর সময় জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, যথাযথভাবে আশ্রয়ের ব্যবস্থা করতে তাদের প্রায় ৫০ কোটি ডলার প্রয়োজন। […]

» Read more

বুলগেরিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ যোগ দেয়ার জন্য তিনদিনের সরকারি সফরে লন্ডন থেকে বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়া নগরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে সোফিয়া বিমানবন্দরে অবতরণ করেছে। বুলগেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ভেজদি রাশিদভ এবং সোফিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে […]

» Read more

ধানের সঠিক মুল্য হতে বঞ্চিত রংপুরের কৃষক

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি: শস্যভান্ডার হিসাবে খ্যাত রংপুর ও দিনাজপুর কৃষি অঞ্চলের আট জেলায় এবার বোরো ধানের বা¤পার ফলন হয়েছে। ফলন বাম্পার হলেও হাট বাজারে ধানের চরম দরপতন ঘটিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীরা ফায়দা লুটছে বলে বোরোচাষীরা অভিযোগ তুলেছে। তাদের দাবি সিন্ডিকেটদের না দমালে তারা ধানের সঠিক মুল্য হতে বঞ্চিত হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রংপুরের পাঁচ জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, […]

» Read more

সাদুল্যাপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ১১ সদস্যর কার্যনির্বাহী পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. মোস্তাফিজার রহমান ফারুক (সংবাদ) ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান সোহেল (সমকাল) নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম (করতোয়া), সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ (যায়যায়দিন ও দ্য রিপোর্ট২৪ ডটকম), কোষাধ্যক্ষ খোরশেদ আলম (নয়াদিগন্ত), সদস্য তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক […]

» Read more

গোপালপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের প্রাক-বাজেট উপলক্ষে আলোচনা সভা গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২০১৬-১৭ অর্থ বছরের আয় ও ব্যায় সমান দেখিয়ে ৩কোটি ৩০লক্ষ ৫৮হাজার ৮২৬টাকা বাজেট ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম […]

» Read more

নারায়ণগঞ্জের সেই শিক্ষককেই বরখাস্ত!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরের পিয়ার সাত্তার স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এর আগে গত শুক্রবার ওই স্কুলের প্রধান শিক্ষককে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করিয়ে সাজা দেয়ার অভিযোগ উঠে। সে সময় ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচাতে পুলিশ ওই শিক্ষককে নিরাপত্তা হেফাজতে নিতে বাধ্য হয়। চারটি কারণ উল্লেখ […]

» Read more

প্রেম করেই কোটিপতি!

রাজশাহী সংবাদদাতা: লোকে বলে- প্রেম করলে ম্যানিব্যাগে টাকা শুধু কমে। কিন্তু উল্টো চিত্র আশরাফুলের ক্ষেত্রে। ৩০ বছরের জীবনে তিনি অন্তত ২৪ জনের সঙ্গে প্রেম করেছেন। কিন্তু তার গাঁটের পয়সা একটুও কমেনি, বরং বেড়েছে বহুগুণ! ছলে-বলে-কৌশলে প্রেমিকাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তিনি এখন কোটিপতি! আশরাফুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মেলাপাড়া এলাকায়। তার বাবার নাম শাহজাহান আলী। ব-কলম আশরাফুল […]

» Read more

রৌমারীতে ঝুকিপুর্ণ সড়ক মেরামতের দাবীতে মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারী থেকে রাজিবপুর পর্যন্ত ঝুকিপুর্ণ সড়ক মেরামতের দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার রৌমারী উপজেলা পরিষদের সামনে ডিসি সড়কে তরুন প্রজন্মের উদ্যোগে দুই ঘন্টাব্যাপী মানব বন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকির হোসেন, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু […]

» Read more
1 364 365 366 367 368 410