গফরগাঁও এ বাঁশঝাড় থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কদমরসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে মারুফা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আজ বুধবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মারুফা ত্রিশাল উপজেলার রায়েরবাজার আইয়ুবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। তার শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর ওসি ফারুক আহমেদ জানান, ওই […]

» Read more

হাসপাতালের নার্সকে তুলে আনতে গিয়ে ভুয়া এনএসআই আটক

নিউজ ডেস্ক: গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীতে রিফাত চৌধুরী (২৬) নামে একজন ভুয়া এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স) কে আটক করা হয়েছে। অটককৃত রিফাত রাজবাড়ী জেলা শহরের ভকেশনাল এলাকার মোঃ পারভেজ চৌধুরীর ছেলে। সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে রিফাত রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে নিজেকে এনএসআই সদস্য পরিচয় দেয় এবং সেখানে কর্মরত তুষার নামের একজন নার্সকে তুলে আনার চেষ্টা চালায়। ওই সময় হাসপাতালের অন্যান্য […]

» Read more

পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে শামীম হোসেন (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শামীম হোসেন সদর উপজেলার নাজিরপুর গ্রামের নুর আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী ছিলেন। নিহতের চাচা আবদুল খালেক জানান, “নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে […]

» Read more

একযোগে পদত্যাগ করলেন বিএনপির ৫৭৭ নেতা

নিউজ ডেস্ক: সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতির প্রতিবাদে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ড ও অঙ্গসংগঠনের ৫৬১ নেতা পদত্যাগ করেছেন। এ নিয়ে দুই দিনে দলটির ৫৭৭ নেতা পদ ছাড়লেন। গতকাল রবিবার নগরীর পাঁচ থানা কমিটি বিলুপ্ত করেছে সদ্য ঘোষিত মহানগর আংশিক আহ্বায়ক কমিটি। গতকাল রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমে বিএনপি […]

» Read more

মানুষ মাত্রই রাজনৈতিক জীব; শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: আজ রবিবার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। এ সময় শিক্ষার্থীদের তিনি […]

» Read more

আরো ৬টি চ্যানেল চালু হচ্ছে বিটিভির

নিউজ ডেস্ক: শনিবার (২৫ ডিসেম্বর) রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বিটিভি গৌরবোজ্জ্বল ৫৭ বছর পেরিয়ে ৫৮ বছরে পদার্পণ করে। এবার বিটিভির পর্দায় যুক্ত হলো এইচডি (হাই ডেফিনেশন) ঝলক। যার ফলে আরো স্বচ্ছভাবে চ্যানেলটির সব আয়োজন উপভোগ করতে পারবেন দর্শকরা। অনুষ্ঠান উপলক্ষে বিটিভি ঢাকা কেন্দ্রে এদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইচডি সম্প্রচারের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ । […]

» Read more

কক্সবাজারে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরো ৫

নিউজ ডেস্ক: শনিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুজন আসামিসহ মোট পাঁচজনকে আটক করা হয়। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে ধর্ষণকাণ্ডের মূল হোতা আশিক এখনও অধরা বলে জানান তিনি। উল্লেখ্য যে, বুধবার (২২ […]

» Read more

ভোগান্তি নিরসনে চালু ঢাকা নগর পরিবহন

নিউজ ডেস্ক: সড়কে ভোগান্তি নিরসন ও শৃঙ্খলা ফেরাতে চালু হয়েছে ঢাকা নগর পরিবহন। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে আপাতত ঘাটারচর-কাঁচপুর রোডে এই সেবা চালু হলো। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা নগর পরিবহন বাস রুট পাইলটিংয়ের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে সচিবালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ […]

» Read more

কুমিল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক: চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলাকালে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন, সকাল সাড়ে ৯টার হঠাৎ করে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে। তারা […]

» Read more

নারী শিশুসহ ৩০ জনকে হত্যার পর পুড়িয়ে দিল মিয়ানমার সেনারা

মিয়ানমারের কায়াহ রাজ্যে ৩০ জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারেননি মানবাধিকার গ্রুপ বলছে, শনিবার তারা কায়াহ রাজ্যের হিপরুসো শহরে মো. সো গ্রামে মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষদের পুড়িয়ে দেওয়া লাশ পেয়েছেন। গোষ্ঠীটি এক ফেসবুক পোস্টে […]

» Read more
1 41 42 43 44 45 410