বাংলা মোটরে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক: আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বাংলা মোটরের আরকে টাওয়ার নামের একটি বহুতল ভবনের ছয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিয়া আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আরকে টাওয়ারের ১০ তলা ভবনের ৬ তলায় আগুন লেগেছে। দুপুর ১২টা ১৫ […]

» Read more

বিয়েতে রাজি না হওয়ায় স্কুলছাত্রকে পেটালো বাবা !

নিউজ ডেস্ক: বিয়েতে রাজি না হওয়ায় বরগুনার তালতলী উপজেলায় সুজন (১৬) নামের এক স্কুলছাত্রকে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করেছেন তার বাবা। এজন্য তাকে এবং তার মাকে মারধর করেছেন বলেও জানা গেছে। ভুক্তভোগী কিশোর সুজন তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে কবিরাজপাড়া এলাকার মো: সোহরাব মুন্সীর ছেলে। সে এ বছর এসএসসি পাস করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‌‘জাগো নারী’র তালতলী […]

» Read more

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ ৪ দফা দাবি নিয়ে লাগাতার কর্মসূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি সহ ৪ দফা দাবি নিয়ে শাহাবাগ প্রজন্ম চত্ত্বরে চলছে টানা তৃতীয় দিনের মত আন্দোলন। আন্দোলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, বয়সসীমা নির্ধারণে যে কোটা বৈষ্যম্য রয়েছে তা বাতিল করতে হবে। করোনাকলীন লকডাউনে দেশের অনেক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। এতে অনেক চাকরিপ্রার্থীর বয়স শেষ হয়ে […]

» Read more

নিরবে দেশ ছাড়তে হল নিঃসঙ্গ ডা. মুরাদকে

নিউজ ডেস্ক: গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য ডা. মুরাদ হাসান কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৮৫৮৫ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা ছিল। তাঁর কোনো সফরসঙ্গী ছিল না। […]

» Read more

ভূমিহীন হওয়ায় আসপিয়ার পুলিশে চাকরির স্বপ্ন ভঙ্গ

নিউজ ডেস্ক: কনস্টেবল পদে চাকরির জন্য সাতস্তরে যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং দুই দফা মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বরিশালের হিজলার কলেজছাত্রী আসপিয়া ইসলাম। কিন্তু শুধু ভূমিহীন হওয়ার কারণে পুলিশে চাকরির স্বপ্ন পূরণ হচ্ছে না তার। পুলিশের প্রতিবেদনে ভূমিহীন হওয়ায় তার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যোগ্যতা বলে চাকরি পাওয়ার দাবি নিয়ে গত বৃহস্পতিবার বরিশাল […]

» Read more

দেশের অভ্যন্তরীণ রাজস্বের প্রধান ও অন্যতম উৎস ভ্যাট; প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: রাজস্ব আয় থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবা প্রদানের ব্যয় নির্বাহ করে থাকে। ভ্যাট দেশের অভ্যন্তরীণ রাজস্বের অন্যতম প্রধান উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১০ ডিসেম্বর শুক্রবার ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশব্যাপী ‘ভ্যাট দিবস ও ভ্যাট […]

» Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ নাজমুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫১ ভোট পেয়ে অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ খাইরুল আলম নান্নু  এবং তার নিকটতম প্রতিদ্বন্দী এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ পেয়েছেন ১১৮ ভোট।  সাধারণ সম্পাদক নির্বাচিত […]

» Read more

পাঁচজন নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান করা হয়েছে

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ দেওয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে পদক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তাদেরকে পদক […]

» Read more

খালেদা জিয়ার আবারো রক্তক্ষরণ শুরু হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি গতকাল রাতেও হাসপাতালে গিয়েছিলাম। সেখানে সব চিকিৎসকরা ছিলেন। তিনি (বেগম খালেদা জিয়া) […]

» Read more

আবরার হত্যার রায়ে ভেঙ্গে পড়ল আসামীর স্বজনরা

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন আসামিদের স্বজনেরা।

» Read more
1 45 46 47 48 49 410