চট্টগ্রাম কাস্টম হাউসে আবারও জালিয়াতি করে পণ্যছাড়

নিউজ ডেস্ক: চট্টগ্রাম কাস্টম হাউসে আবারও অবৈধভাবে পণ্যছাড়ের ঘটনা ঘটেছে। সাইবার অপরাধীরা কাস্টমসের দুই কর্মকর্তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে ঢুকে জাল ইমপোর্ট পারমিট (আইপি) সনদ জমা দিয়ে অন্তত ১৫০ টন পণ্য বন্দর থেকে ছাড় নিয়েছে। এ ঘটনা তদন্তে গত সোমবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। কমিটির প্রধান করা হয়েছে কাস্টমসের যুগ্ম […]

» Read more

মিঠামইনে ৪ তলা ভবন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর পিতা ও মাতার কবর জিয়ারত করেন। এসময় তিনি তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি সেখানে তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫ তলা মাল্টিপারপাস […]

» Read more

কানে হেডফোন , ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরামপুর উপজেলার কল্যাণপুর এলাকায় হেডফোন কানে লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় রাজু হোসেন(২৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত রাজু পৌর শহরের কল্যাণপুর চকপাড়া এলাকার রমজান আলীর ছেলে। বিরামপুর রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির অদূরে রেললাইনের উপর বসে কানে হেডফোন লাগিয়ে গেম […]

» Read more

জামালপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষ, বেঁচে গেলেন দুই কৃষিবিজ্ঞানী

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (১৬ নভেম্ভর) বিকেলে, জামালপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের একটি পিকআপ গাড়ি চ্যাপ্টা হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েছে। ট্রেনের সাথে ধাক্কা লাগার কয়েক সেকেন্ড আগে ওই পিকআপের যাত্রী দুই কৃষি বিজ্ঞানী ও চালক লাফিয়ে নেমে পড়ায় তারা তিনজনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন। জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের জামালপুর শহরের বনপাড়া গোরস্থান মোড় লেভেল ক্রসিংয়ে […]

» Read more

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্যঃ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকারী দলের সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী জানান, দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৯৩ হাজার […]

» Read more

সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার; পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুই দেশের সরকার প্রধানের মধ্যে মারাত্মক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত হলেও তা প্রতিপালন না করা দুঃখজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী। ঢাকায় অনুষ্ঠিতব্য আইওআরএ বৈঠক নিয়ে রোববার (১৪ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি […]

» Read more

শুরু হল এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক: করোনা মহামারির প্রকোপ কমিয়ে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মধ্যেই সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়। ভিন্ন পরিস্থিতিতে এই পরীক্ষাও হচ্ছে ভিন্নভাবে। এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হচ্ছে। […]

» Read more

বিচারক কামরুন্নাহারের ক্ষমতা প্রত্যাহার, এজলাস থেকেও অব্যাহতি

নিউজ ডেস্ক : ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নেওয়ার পরামর্শ দেওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর), প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এই নির্দেশ দেন। প্রধান বিচারপতির নির্দেশনায় বেগম মোছা. কামরুন্নাহারকে রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে […]

» Read more

কিশোর গ্যাংয়ের হামলায় ছাত্রলীগ নেতা খুন

নিউজ ডেস্ক: গতকাল শনিবার (১৩ নভেম্বর), রাত ১০টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. রাহাত হাওলাদার নিহত হয়েছেন। নিহত ওই কলেজ ছাত্র হলেন গুলিশাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং গুলিশাখালী গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ডৌয়াতলা ওয়াজেদ আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজার সংলগ্ন […]

» Read more

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষাতে জালিয়াতির কারণে ২ যুগ্ম পরিচালক বরখাস্ত

bank

নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সিসিটিভি অপারেটর পদে নিয়োগ পরীক্ষাতেও জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। একইসাথে ওই নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়েছে। জালিয়াতিতে সহযোগিতার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের দুই যুগ্ম পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন যুগ্ম পরিচালক মো. আলমাছ আলী ও আবদুল্লাহ আল মাবুদ। কেন্দ্রীয় ব্যাংকের নথিপত্র অনুযায়ী, […]

» Read more
1 54 55 56 57 58 410