রংপুরের ৪ জেলায় ৭ জন করোনায় আক্রান্ত

গংগাচড়া প্রতিনিধিঃ রংপুর বিভাগের সবকটি জেলায় মরণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে । পঞ্চগড় জেলায় করোনা রোগী এতদিন শনাক্ত না হলেও সর্বশেষ সেখানও একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে । শুক্রবার স্যারা দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে পঞ্চগড় জেলার ১ জনসহ দিনাজপুরে ১জন, ঠাকুরগাঁওয়ে ২জন এবং নীলফামারীতে ৩ জন শনাক্ত হয়েছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত […]

» Read more

কমছে না বাজারে ভিড় 

গংগাচড়া প্রতিনিধি: বার বার সরকার ঘরে থাকার কথা বললেও এতটুকু সচেতন হচ্ছে না মানুষ । বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস এখন ধীরে ধীরে বাংলাদেশেও আঘাত হানছে । যার প্রকোপ কমানোর জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গেলেও তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে  আশংকা করছেন সচেতন মানুষ। করোনা সংক্রমণরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল দেশব্যাপী সাধারণ ছুটি […]

» Read more

সারা দেশকে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা

করোনা ডেস্কঃ বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮’র ক্ষমতাবলে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। করোনাভাইরাস সংক্রমণ রোধে একমাত্র পন্থা জনসাধারণের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাস্তবায়ন করার উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানানো হয়। অতীব জরুরি কোনো কারণ […]

» Read more

হামাক ভাত দেউক, খাবার দেউক, হামরা ঘরোত থাকমো

রংপুর প্রতিনিধিঃ মহামারি করোনার প্রভাবে দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের আহাজারি। সবকিছু অবরুদ্ধ হওয়াতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হাজারো মানুষ। সরকারি, বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও তা নিতান্তই কম মানুষ পাচ্ছেন। এদিকে দিন দিন পেটের ক্ষুধার জ্বালা বাড়ায় অনাহারি-অর্ধাহারি মানুষরা বাধ্য হচ্ছেন ঘর ছেড়ে বাইরে আসতে। আজও বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রংপুর মহানগরীর বেশ কিছু স্থানে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে ত্রাণ […]

» Read more

ঢাকার ৯৭ এলাকায় করোনা, দেশব্যাপি ছড়িয়ে পড়ছে

ঢাকা প্রতিনিধিঃ রাজধানী ঢাকায় করোনাভাইরাস ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর থেকে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে মোট ১৪ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ২৩১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৫১৮ জন রোগী পাওয়া […]

» Read more

নতুন ১১ প্রতিষ্ঠানে শুরু হচ্ছে করোনা নমুনা পরীক্ষা

করোনা ডেস্কঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা কেন্দ্র সম্প্রসারণে ঢাকার ভিতরে পাঁচটি ও ঢাকার বাইরে ছয়টিসহ আরো ১১টি কেন্দ্রে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ভিতরে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, […]

» Read more

চীনে করোনার টিকা পরীক্ষার অনুমোদন

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধী আরও দুটি নতুন টিকা পরীক্ষার অনুমোদন দিয়েছে চীন। এসব টিকা মানব শরীরে পরীক্ষা করা হবে। ভ্যাকসিন দুটি তৈরি করেছে বেইজিংভিত্তিক কোম্পানি সিনোভাক বায়োটেক ও উহান ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রোডাক্টস। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকায় অবস্থিত চীন দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে। দূতাবাস জানায়, দেশটির স্টেট কাউন্সিলের জয়েন্ট প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ম্যাকানিজম এ ঘোষণা দিয়েছে। নিষ্ক্রিয় ভ্যাকসিনগুলো […]

» Read more

ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধিঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‌‌‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ময়মনসিংহ’র সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের […]

» Read more

করোনায় মানুষের পাশে ইএসএসও

মশিউর রহমান রিয়াজ, বরগুনা প্রায় সকল দেশ করোনা ভাইরাসে সংক্রমিত হতে যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় দেশের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের ন্যায় কাজ কওে যাচ্ছে বরগুনা সদও উপজেলার শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা-ইএসএসও। করোনা ভাইরাসের কারনে কর্মহীন ৩০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে গিয়েছে সংগঠনটি। এছাড়া গ্রামের বিভিন্ন বাজাওে বাজাওে ব্যানার দেয়া হয়েছে, জনসাধারনের মাঝে লিফলেট ও হ্যান্ডস্যানিটাইজার […]

» Read more

পার্বতীপুরে হরিজন ও দলিত সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরন

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপি লকডাউন শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিজন ও দলিত সম্প্রদায়ের মানুষ। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন পার্বতীপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থ্য গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)। আজ রোববার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ইব্রাহিম নগর, জাহাঙ্গীরনগর ও পোরাভিটা এ তিন এলাকার হরিজন ও দলিত সম্প্রদায়ের ১২০টি পরিবারের মাঝে খাদ্য […]

» Read more
1 115 116 117 118 119 124