পবিপ্রবির ভর্তি আবেদনের সময় ২৪ নভেম্বর পর্যন্ত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষার আবেদনের মেয়াদ অনিবার্য কারনবশতঃ আগামী ২৪ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য সকল কার্যক্রম অপরিবর্তিত থাকবে। গতকাল সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলরের সান্ধ্যকালীন অফিস কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির […]

» Read more

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজে নিয়োগ হাইকোর্টে স্থগিত

বাকৃবি প্রতিনিধি: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে প্রফেসর, সহযোগী প্রফেসর ও সহকারী প্রফেসর পদে (৩০টি পদ) নিয়োগ প্রক্রিয়া আগামী চার মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ৩ জন গ্র্যাজুয়েট হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের ১১ নং আদালতের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত আদালত রিট পিটিশনের শুনানি শেষে বৃহ:স্পতিবার (১৯ নভেম্বর) […]

» Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর শুরু হবে। ২২ নভেম্বর ঘ-ইউনিট, ২৩ নভেম্বর গ-ইউনিট, ২৪ নভেম্বর খ-ইউনট, ২৫ নভেম্বর ক-ইউনিট এবং ২৬ নভেম্বর ঙ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পাঁচটি ইউনিটে মোট আবেদন পড়ে ২২ হাজার ৯২০টি। এর মধ্যে (ক-ইউনিটে ৪৭৬৭টি, খ-ইউনিটে ৪৯৭৮টি, গ-ইউনিটে ৫৪৩৫টি, ঘ-ইউনিটে ৭০৮৪টি এবং ঙ-ইউনিটে […]

» Read more

হোয়াইট হাউজে হামলার হুমকি দিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে নিষদ্ধি ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় সংগঠনটি এ হুমকি দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ‘ রোমের আগে প্যারিস’ শীর্ষক ভিডিওটির প্রথমেই প্যারিস হামলার দৃশ্য দেখানো হয়েছে। এরপর দুই জঙ্গিকে ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়। তাদের একজন অপরজনের কাছে ফ্রান্সের বিভিন্ন স্থাপনায় ও যুক্তরাষ্ট্রের হোয়াইট […]

» Read more

বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু

ক্রিড়া প্রতিবেদক: অপেক্ষার পালা শেষে শুরু হয়েছে বিপিএল তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনীর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা। কিন্তু অনিবার্য কারণে তা পিছিয়ে ৫ টা ৩০ মিনিটে শুরু করা হয়। জমকালো আয়োজনের এই অনুষ্ঠান মাতাবেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া বাংলাদেশের শিল্পীরা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ও গান গাইবেন। বিকেল তিনটায় দর্শকদের জন্য স্টেডিয়ামের […]

» Read more

সামাজিক যোগাযোগ বন্ধে পবিপ্রবি শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

সায়মা তাসনিম, পবিপ্রবি প্রতিনিধি: ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। ২০ নভেম্বর (শুক্রবার) শিক্ষার্থীরা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের ছাত্র সুশান্ত বলেন, “এটা কোন সঠিক পদক্ষেপ হতে পারে না। এগুলো এখন মানুষের সব চেয়ে বড় যোগাযোগের মাধ্যম। তা ছাড়া যাদের দরকার […]

» Read more

কুড়িগ্রামের রৌমারীতে জামায়াত-শিবিরের ৮ কর্মীকে আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নাশকতার আশংকায় জামায়াত-শিবিরের ৮কর্মীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা নাশকতা সৃষ্টির উদ্দিশ্যে রৌমারী উপজেলা শহরে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়। আটককৃতদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলায় ও শহিদুল ইসলামের বাড়ি দৌলতপুরের আমদীবাড়ী বলে জানা […]

» Read more

নাটোরে চামড়া ব্যবসায়ীদের লাঠি মিছিল

নাটোর প্রতিনিধি: নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজীর প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চামড়া ব্যবসায়ীরা। শুক্রবার বেলা ১২ টার দিকে শহরের বনবেলঘড়িয়া চামড়াপট্টি এলাকা থেকে ব্যবসায়ীরা লাঠি হাতে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে তাদের অফিসের সামনে গিয়ে শেষ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা চামড়া ব্যবসায়ী গ্র“পের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি লুৎফর রহমান লাল্টু, […]

» Read more

বশেমুরবিপ্রবিতে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫ সালের সব বিভাগের অনার্স এর ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২১ নভেম্বর) থেকে। সকাল ও দুপুর দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় মোট দুই হাজার শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোবহান সড়কে ফটোকপির দোকানগুলোতে বিরাজ করছে ব্যাপক আকারে ফটোকপি উৎসব । শেষ […]

» Read more

গাইবান্ধায় বাসচাপায় বাবা নিহত, ছেলে আহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. শাহীন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা ছেলে আশিক মিয়া (১০) আহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াহাট এলাকায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়ার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাটের গোগাইল গ্রামে। তিনি ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে। গুরুতর আহত আশিক […]

» Read more
1 … 10 11 12 13 14 … 28