বিজ্ঞাপনের নতুন জুটি শুভ ও আখি

বিনোদন প্রতিবেদক: নির্মিত হচ্ছে ক্রিসেন্ট লেদারের বিজ্ঞাপন। এখানে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও বেনজির ইসরাত আখি। গতকাল রোববার (১৫ মে) থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে। বিজ্ঞাপনটি তৈরি করছেন আরিয়ান শাহরিয়ার। বিজ্ঞাপনটি সম্পর্কে তিনি বলেন, ‘এই টিভিসির থিমটি অ্যাকশন ও প্রেম নির্ভর। সে ভাবনা থেকেই শুভকে বাছাই করা হয়েছে। তাছাড়া তিনি […]

» Read more

৩৪তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার ৩৪তম বিসিএসে ২ হাজার ২০ জন ক্যাডারকে নিয়োগের জন্য চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই নিয়োগের কপি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের আগামী ১ জুন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। ৩৪তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ২০১৩ সালের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। […]

» Read more

প্রেম করেই কোটিপতি!

রাজশাহী সংবাদদাতা: লোকে বলে- প্রেম করলে ম্যানিব্যাগে টাকা শুধু কমে। কিন্তু উল্টো চিত্র আশরাফুলের ক্ষেত্রে। ৩০ বছরের জীবনে তিনি অন্তত ২৪ জনের সঙ্গে প্রেম করেছেন। কিন্তু তার গাঁটের পয়সা একটুও কমেনি, বরং বেড়েছে বহুগুণ! ছলে-বলে-কৌশলে প্রেমিকাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তিনি এখন কোটিপতি! আশরাফুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মেলাপাড়া এলাকায়। তার বাবার নাম শাহজাহান আলী। ব-কলম আশরাফুল […]

» Read more

রাবি শিক্ষক হত্যায় এক জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জেএমবি সদস্য মাসকাওয়াথ হাসান সাকিব ওরফে আব্দুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার বিকেলে তাকে রাজশাহী মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর জেএমবি সদস্য আব্দুল্লাহ রাবি শিক্ষক হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাত ৮টায় আরএমপি পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত […]

» Read more

হলিউডে ওমর সানি-মৌসুমীর ছেলে ফারদিন

বিনোদন প্রতিবেদক: দুজনই অভিনয়ের মানুষ। ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটিও। তারা হলেন চিত্রনায়ক ওমর সানি ও প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমির কথা। এই দম্পতির বড় পুত্র ফারদিন এহসান স্বাধীন। বেশ কয়েক বছর ধরেই টিভি নাটক নির্মাণ করছেন ফারদিন। সেগুলো বেশ প্রশংসিতও হয়েছে। বাবা-মায়ের মতোই নাকি নিজেকে শোবিজে প্রতষ্ঠিত করতে চান। তবে তার ইচ্ছে, ক্যামেরার পিছনে থেকেই কাজ করার। অর্থাৎ নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত […]

» Read more

ছাত্রত্ব পেল কমার্স কলেজের সেই ৯ শিক্ষার্থী, জুটিতে না

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে কমার্স কলেজের ‘প্রেমের প্রস্তাব’ নিয়ে ভর্তি বাতিল হওয়া নয় শিক্ষার্থীকে ফের ভর্তি নেয়া হয়েছে। তবে এ ঘটনায় বহিষ্কৃত ওই ‘যুগলের’ শাস্তি মওকুফ করেনি কর্তৃপক্ষ। সোমবার (১৬ মে) কমার্স কলেজের অধ্যক্ষ সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভর্তি বাতিলকৃত ওই আট শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে শেষবারের মতো সুযোগ দেয়া হয়েছে। তাদের অভিভাবকরা আমাদের কাছে এসেছিলেন। […]

» Read more

আমি রাজা আর মেসি রাজপুত্র: পেলে

স্পোর্টস ডেস্ক: কালো মানিক পেলে। তবে তাকে এক নামে বলা হয় ফুটবলের রাজা (দ্য কিং অব ফুটবল)। শত্রুরাও তাকে এই নামে চেনেন। সুতরাং, ফুটবলে রাজা যদি থাকে তাহলে তো রাজপুত্রও আছে। কে তিনি? পেলের কোন ছেলে? না, পেলে নিজেই এবার ঘোষণা দিলেন, আমি যদি ফুটবলের রাজা হই, তাহলে অবশ্যই রাজপুত্র হওয়া উচিৎ মেসি। বুড়ো বয়সে কী তাহলে ভিমরতিতে ধরলো? মেসি […]

» Read more

দেখা হবে বন্ধু কারণে-অকারণে

মো. ইউসুফ আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে কৃষি শিক্ষা ও গবেষণায় অবদান রাখার লক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি হয়েছিলাম চারবছর আগে। এক এক করে ৪টি বছর পার করে দিলাম এবং শেষ করে ফেললাম অনার্স লাইফ। এই চার বছরে ক্যাম্পাসের আনাচে কানাছে ছড়িয়ে ছিটিয়ে আছে কত শত সুখ-দুঃখের স্মৃতি। আনন্দ বিনোদনের সুযোগ খুব একটা বেশি হয়ে […]

» Read more

সবচেয়ে দ্রুতগতির বাহন ম্যাগনেটিক হাইপারলুপ পড উন্মুক্ত করলো এমআইটি

আন্তর্জাতিক ডেস্ক: যাতায়াত এর জন্য ম্যাগনেটিক হাইপারলুপ পড এর ধারনাটি প্রথম এসেছে টেসলা’র প্রধান নির্বাহী ইলোন মাস্ক এর কাছ থেকে। তিনি ধারণা করেন, হাইপারলুপের মাধ্যমে প্রতি ঘন্টায় ১,১২৭ কি.মি. বেগে আধা ঘন্টায় স্যান ফ্রানসিসকো থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত দূরত্ব অতিক্রম করা যাবে, যেখানে এখন সড়কপথে ছয় ঘন্টা এবং আকাশপথে প্রায় এক ঘন্টা সময় লাগে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) […]

» Read more