খোলা আকাশের নিচে এনেছে কালবৈশাখী ঝড়!

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়নের বিএলকে মীর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সূত্রে জানা যায়, গত মার্চ মাসে শৈলকুপার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ওই বিদ্যালয়ের শ্রেনীর কক্ষের টিনের চালা লন্ডভন্ড হয়ে যায়। এর মধ্যে ৬ষ্ট ও ৭ম শ্রেনী কক্ষের টিনের চালা বেশী ক্ষতিগ্রস্থ হয়। যে কারনে ৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর […]

» Read more

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার কুপি

রাজশাহী (তানোর) প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্য কুপিবাতি বা কুপি, এখন শুধুই স্মৃতি। গ্রামের প্রতি গৃহের অতি প্রয়োজনীয় কুপি আজ বিলীন হওয়ার পথে। একটা সময় ছিল যখন বাহারি ধরনের কুপিই ছিল মানুষের অন্ধকার নিবারণের অবলম্বন। কিন্তু কালের বিবর্তনে কুপি বাতির স্থান দখল করে নিয়েছে বৈদ্যুতিক বাল্ব, চার্জার, হ্যারিকেনসহ আরো অনেক কিছুই। ফলে রাজশাহীর তানোর উপজেলা থেকে ক্রমে বিলীন হয়ে যাচ্ছে আবহমান […]

» Read more

বিশ্ব ভেটেরিনারি দিবসে হাবিপ্রবিতে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা প্রদান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: Continuing Education With A One Health Focus- এই থিমকে সামনে রেখে, বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৬ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে দুইদিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা গবাদিপশুর বিনামূল্যে টিকাদান, কৃমিনাশক, বিভিন্ন ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করেছে। শনিবার ভোর ৬ টা থেকে সকাল ১০:৩০ টা […]

» Read more

সিম নিবন্ধনের সময় এক মাস বাড়লো

নিজস্ব প্রতিবেদক: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করা যাবে। শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী জানান, ১ মে থেকে অনিবন্ধিত সিম দৈবচয়নের (র‌্যান্ডম) ভিত্তিতে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে। এছাড়া মে মাসের ৩১ তারিখের পর যেসব […]

» Read more

বিশ্বে প্রথম মানব মাথা প্রতিস্থাপন সম্পূর্ন

আন্তর্জাতিক ডেস্ক: সাল ১৯৭৪। ইতালির সুগন্ধিনগরী তুরিনে তখন শরৎকাল। নয় বছরের সার্জিও ক্যানাভেরো প্রতিদিনের মতো ব্যস্ত শহর তুরিনের একটি বইয়ের দোকানের পাশ দিয়ে হাঁটছিলেন। এই হাঁটার মাঝেই স্রেফ আগ্রহবশত একটি কমিক বই কিনলেন তিনি। বইটিতে একজায়গায় তিনি দেখতে পেলেন হাসির ছলে একটি কার্টুনের মাথা আর একটি কার্টুনের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে। সেই থেকেই তার মাথায় একটিই চিন্তা, বাস্তবে কি তা […]

» Read more

গর্ভ ভাড়া দেওয়া যখন পেশা!

নারী ও শিশু ডেস্ক: গর্ভ ভাড়া দিয়ে নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটান তাঁরা। আর এতেই চলে তাঁদের সংসার। শুধু গর্ভ ভাড়া দিয়েই প্রতি বছর ১০ হাজার পাউন্ড (১১ লাখ ৪০ হাজার টাকা) আয় করেন মেক্সিকোর চার বোন। বৃহস্পতিবার মেক্সিকোর টাবাসকো রাজ্যের চার বোনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল। ওই প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর উন্নত অঞ্চলগুলোর অন্যতম টাবাসকোতে […]

» Read more

ক্রিকেট থেকে বলিউডে আগ্রহী ব্রাভো!

ক্রিড়া প্রতিবেদক: মতিগতি দেখে মনে হচ্ছে, ক্রিকেটে মন নেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর। কারণ, নিজেই বলে দিয়েছেন, বলিউডে যেতে মরিয়া তিনি। তার ‘চ্যাম্পিয়ন’ গানটা বেশ জনপ্রিয় হয়েছে; নাচেনও মন্দ নয়। কিন্ত, তাই বলে ক্রিকেট ছেড়ে বলিউড? ব্রাভোর দাবি, বলিউডে সুযোগ পাওয়া নাকি তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। ছোট থেকেই গান-বাজনার প্রতি ব্রাভোর দারুণ আকর্ষণ ছিল। এমন কি তিনি নিয়মিত হিন্দি ছবি […]

» Read more

কুড়িগ্রামের সীমান্ত থেকে মাদক দ্রব্য আটক

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোরকমন্ডল সীমান্তের বিজিবির সদস্যরা ১০০ বোতল ফেন্সিডিল এবং ৭ কেজি গাজা আটক করেছে। ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের গোরকমন্ডল বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে শনিবার ভোররাতে মেইন পিলার ৯২৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর গোরকমন্ডল […]

» Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের তেবারিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মনছুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের তেবারিয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনছুর রহমান বাগাতিপাড়া উপজেলার পাটগ্রাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও স্থানীয়রা জানায়, শনিবার নাটোর শহর থেকে […]

» Read more

শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: পদ্মার ওপারে বঙ্গবন্ধুর নামে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে চারটি স্থানে প্রাক সম্ভাব্যতা যাচাই চলছে। এর মধ্যে যে কোনো একটিকে চূড়ান্ত করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় প্রথম প্রকল্প হিসেবে ২০১০ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ […]

» Read more
1 2 3 … 31