সর্বোচ্চ আয়কারীদের তালিকার শীর্ষে টেলর সুইফট

বিনোদন প্রতিবেদক: হলিউডের নামিদামি সব তারকাদের পেছনে ফেলে গেলো বছরের সর্বোচ্চ আয় করা তারকাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন মার্কিন পপ গায়িকা টেলর সুইফট। সম্প্রতি একটি ম্যাগাজিনের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আয়ের দিক থেকে পেছনে ফেলেছেন অস্কারজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জেজির মতো বিশ্বখ্যাত হেভিওয়েট তারকাদের। ম্যাগাজিনটির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে টেলর সুইফটের মোট আয়ের পরিমাণ ছিলো […]

» Read more

তিস্তা পাড়ে ভুট্টায় দিন বদল

রংপুর সংবাদদাতা: হিমালয়ের পাদদেশ থেকে ছুটে আসা তিস্তা এখন অনেকটাই কালের সাক্ষী। উজানের দেশ ভারত তিস্তার পানি সরাচ্ছে বহু আগে থেকেই। চুয়ে চুয়ে আসা যে টুকু পানি গড়ায়, তাতে তিস্তার বুক-ই জুড়ায় না। ধু-ধু বালু চরে ঢাকা পড়েছে এক সময়ের খরস্রোতা নদী তিস্তা। পানি সঙ্কটে বদলেছে এর রূপ। সেই সাথে বদলেছে নদী পাড়ের মানুষের জীবন ধারাও। পরিবর্তনের এ ধারার ছোঁয়া […]

» Read more

এবার গাইবান্ধায় বিদ্যালয়ের টয়লেট নির্মাণে বাঁশের কঞ্চি ব্যবহার!

মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ও শিক্ষার্থীদের বসার বেঞ্চে পুরাতন ফ্রেমের রড ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেঘডুমুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজের দোয়িত্ব পান জেলার সাদুল্যাপুর উপজেলার […]

» Read more

কাঁঠাল ও আম গাছে জায়ান্ট মিলিবাগ পোকার আক্রমন!

দিনাজপুর প্রতিনিধি: ম্যাংগো মিলিবাগ বা জায়ান্ট মিলিবাগ পোকার আক্রমনে ছেয়ে গেছে দিনাজপুরসহ রংপুর বিভাগের আট জেলার কাঁঠাল ও আমগাছ। বিশেষ করে গরমে এই পোকার বংশ বেশী করে বৃদ্ধি পেয়ে চলেছে। এই পোকার আক্রমনে আম ও কাঠাল বাগানের চাষিরা পড়েছে বিপাকে। কৃষিবিভাগের পক্ষে গাছে ফানেল ট্রেপ বা বেশী বেশী পানি স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে। এ ছাড়া এই পোকা মানব দেহের […]

» Read more

রাবিতে নতুন ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নতুন ওয়েব পোর্টাল চালুর উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই পোর্টালে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সাধারণ তথ্যাদি ছাড়াও বিভিন্ন সেবা ও শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট বিষয়ে তথ্য থাকবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বহুমুখী ব্যবহারযোগ্য এই পোর্টালের মাধ্যমে ঘরে বসেই সহজে বিভিন্ন আবেদনপত্র পূরণ, ফিস জমা দেয়া, ভর্তি ও পরীক্ষার আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে পারবে। এছাড়াও এতে […]

» Read more

পাতা দিয়ে ‘হেল্প’ লিখে ৩ নাবিক উদ্ধার!

নিউজ ডেস্ক: নির্জন দ্বীপে আটকে পড়ার পর পাম গাছের পাতা দিয়ে সৈকতে ‘হেল্প’ বা‘সাহায্য’ লিখে রেখেছিলেন তারা। সেটা দেখতে পেয়ে তিনদিন পর তিন নাবিককে উদ্ধার করে মার্কিন নৌ বাহিনী। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ফানাডিক দ্বীপ থেকে বৃহস্পতিবার ওই তিনজন নাবিককে উদ্ধার করা হয়। মাইক্রোনেশিয়া থেকে রওনা হবার পর বড় ঢেউয়ের আঘাতে তাদের নৌকাটি ডুবে যায়। এরপর তারা সারারাত ধরে ভেসে […]

» Read more

সুনামগঞ্জে বাঁধ ভেঙ্গে তলিয়েছে ৫০০ একর বোরো জমি

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মইয়ার হাওরের নারিকেলতলা বাঁধ ভেঙ্গে চাতলবনের ৫০০ একর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের অব্যাহত বর্ষণ ও শিলাবৃষ্টিতে জগন্নাথপুর উপজেলার বেড়িবাঁধ ভেঙ্গে আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। পাশাপাশি, নলুয়া হাওরের ওপর নির্মিত বাঁধটিও ঝুঁকির মধ্যে থাকায় নতুন করে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন […]

» Read more

বরিশালে ৫০ মণ জাটকা জব্দ

নিউজ ডেস্ক: বরিশালে শ্রীপুর নদীতে দু’টি লঞ্চে অভিযান চালিয়ে মোট ৫০ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশের সদস্যরা। রোববার সকালে গত রাতে জব্দকৃত জাটকাগুলো বরিশাল নদীবন্দরে নিয়ে আসা হয়। নৌ-পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরা ও পরিবহন বন্ধে গত রাতে জেলার বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়। অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর নদীতে ভোলা থেকে ঢাকাগামী দুটি লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ […]

» Read more

আইপিএলের প্রথম ম্যাচে জিতল পুনে সুপারজায়ান্টস

নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে জয় পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। শনিবার তারা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিংয়ে শুরু থেকেই ব্যর্থ হয় স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। দলীয় ৩০ রানেই প্রথম চার ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ৮ উইকেটে […]

» Read more