গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল

মোঃ রিফাত মেহেদী, গণবি করেসপন্ডেন্টঃ গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ এপ্রিল শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সাভারে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবে। ভর্তিচ্ছুদের এসএসসি ও […]

» Read more

‘আমার গোপালপুর’ মোবাইল এ্যাপসের উদ্বোধন

এ কিউ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি: ইনোভেশন ইন পাবলিক সার্ভিস প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নে গোপালপুর উপজেলা উপর নির্মিত হয়েছে ‘আমার গোপালপুর’ মোবাইল এ্যাপস। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ১১ এপ্রিল সোমবার প্রধান অতিথি হিসেবে এ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার,  উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানসহ […]

» Read more

বুর্জ খলিফার চেয়ে উঁচু ভবন নির্মাণ!

আন্তর্জাতিক ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফা। তবে দুবাই কর্তৃপক্ষ আগের রেকর্ড ভেঙ্গে আরো উঁচু ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে। নতুন সর্বোচ্চ ভবনটি নির্মাণ পরিকল্পনার পেছনে রয়েছে এমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, নতুন টাওয়ারটি হবে বুর্জ খলিফার চেয়ে সামান্য বেশি উঁচু। এমার চেয়ারম্যান মোহাম্মদ আলাব্বার জানান, এই প্রকল্পটির পেছনে খরচ হবে প্রায় ১০০ কোটি […]

» Read more

এবার ‘মিস ইন্ডিয়া’ হলেন বাঙালি কন্যা প্রিয়দর্শিনী

বিনোদন ডেস্ক: ৫৩ তম ‘মিস ইন্ডিয়া’ আসরের সেরার মুকুট জিতলেন বাঙালি কন্যা প্রিয়দর্শিনী চ্যাটার্জি। অন্যদিকে প্রথম রানারআপ হয়েছেন সুশ্রুতি কৃষ্ণা আর দ্বিতীয় পানকুড়ি গিডওয়ানি। ফেব্রুয়ারিতে ‘মিস দিল্লি’ খেতাব জেতার পরে মুম্বাইয়ের প্রতিযোগীতার জন্য প্রস্তুতি শুরু। গত রাতে যশরাজ স্টুডিওতে ভারতের ১০ জন সেরা সুন্দরীর সঙ্গে টক্কর দেওয়ার পর, অধুনা দিল্লি-নিবাসিনী প্রিয়দর্শিনী হলেন ভারতের সেরা সুন্দরী। এ বার বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে […]

» Read more

বৃষ্টির ফোঁটা থেকে বিদ্যুৎ দিবে সোলার প্যানেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সাধারণত বৃষ্টির ফোঁটা থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। এই অসম্ভব কাজ সম্ভব করলেন চীনের একদল বিজ্ঞানী। তারা অণুর সমান পাতলা গ্রাফিনের স্তর দিয়ে সোলার সেল তৈরি করেছেন। এই সোলার সেলের ওপর বৃষ্টির ফোঁটা পড়লে বৃষ্টি উৎপন্ন হয়। এই সোলার সেল মেঘলা কিংবা বর্ষণমুখর দিনে বৃষ্টি উৎপাদন করতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদ্ধতিতে বৃষ্টির […]

» Read more

ট্রেন্ট বোল্টকে বাংলা শেখাচ্ছেন মুস্তাফিজ!

ক্রিড়া প্রতিবেদক: কাটার, স্লোয়ারসহ বৈচিত্র্যময় বোলিংয়ে গেল এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ মাতানো মুস্তাফিজুর রহমান এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশি এই বাঁ-হাতি পেসার বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনটাই ঠিক মতো বলতে পারেন না। এমনকি বুঝতেও পারেন না। তবুও পুরো দলের মধ্যমণি হয়েই আছেন মুস্তাফিজ। সতীর্থদের সাথে বিলিয়ার্ড খেলার সময়, অনুশীলনে নিজে বাংলা […]

» Read more

কাসাভা রফতানির করবে প্রাণ

নিজস্ব প্রতিবেদক: কাসাভা রফতানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। এ বিষয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডভিত্তিক একটি আমদানিকারক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তির আওতায় চলতি মাসে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কাসাভার একটি রফতানি চালান নিউজিল্যান্ডে প্রেরণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। তিনি আরো জানান, কাসাভা একটি অপ্রচলিত ফসল যা আমরা বাংলাদেশে […]

» Read more

দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন পিটারসেন!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন জানিয়েছেন যে তিনি নিজ জন্মভূমি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা ভাবছেন। দু’বছর আগে ইংল্যান্ড জাতীয় দল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন। দুর্দান্ত ব্যাটসম্যান পিটারসেন দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গে জন্মগ্রহণ করেছিলেন। এক দশক আগে ইংল্যান্ডে পাড়ি জমান। ইংলিশ মায়ের দিক থেকে তিনি ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। দু’বছর আগে তাকে দল থেকে বাদ দেয়া […]

» Read more

মাহফুজ আনামের ৭২ মামলা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলাগুলোর মধ্যে ৭২টি স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১১ এপ্রিল) এ আদেশ দেন। আজ আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। মাহফুজ আনামের […]

» Read more

বিশ্বে বেড়েছে বাঘের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক: সংরক্ষণবাদীরা বলছেন, গত এক শতাব্দীর মধ্যে এই প্রথম বিশ্বব্যাপি বন্য বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল টাইগার ফোরাম ও সংরক্ষণবাদীদের সংস্থা ওয়ার্ল্ড উইল্ডলাইফ ফান্ড বলছে, প্রথমবারের মতো প্রকৃতিতে বাঘের সংখ্যা বেড়েছে। খবর বিসিসির। সংস্থা দুটি সর্বশেষ এক পরিসংখ্যানের বরাত দিয়ে বলছে, বর্তমানে পৃথিবীতে ৩ হাজার ৮৯০ টি বন্য বাঘ রয়েছে। ২০১০ সালে তাদের এক পরিসংখ্যানে এই সংখ্যা ছিল ৩ […]

» Read more
1 2