দিনাজপুরে ইটভাটায় ব্যবহার হচ্ছে জমির উর্বর মাটি: হুমকির মুখে কৃষি সেক্টর

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে ৪ ফসলী জমি এবং বনাঞ্চলে অবৈধ ভাবে গড়ে উঠেছে ইট ভাটা। বনাঞ্চল এবং ফসলি জমি ধ্বংস করে ইটভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির উর্বর ও সারযুক্ত উপরিভাগের মাটি। এতে করে এ জেলার জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। জমি হারিয়ে ফেলছে ফসলের উৎপাদন ক্ষমতা। এমনিতেই বিভিন্ন স্থাপনা নির্মিত হওয়ায় দিনে দিনে কমে যাচ্ছে আবাদী জমি। […]

» Read more

রাবিতে বাংলা বিভাগের এ্যালামনাই সন্মেলন শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে বাংলা বিভাগের দুই দিনব্যাপী এ্যালামনাই সন্মেলন। শুক্রবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিভাগের সাবেক শিক্ষক ও রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। এর আগে সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ […]

» Read more

দইয়ের উপকরী যত গুণ

লাইফস্টাইল ডেস্ক: দই পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। ভোজন রসিকরা যখন তখনই নিয়ে বসেন একবাটি দই। এছাড়া পোলাও কুরমা খাওয়ার পর প্লেটে একচামচ দই না হলে খাওয়াতে যেন পূর্ণতৃপ্তি আসে না। বাড়িতে অতিথি আপ্যায়ন, বিয়ে, জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানে খাবার পর্ব শেষে একটুখানি দই চাই-ই। পুষ্টিবিদদের মতে মুখরোচক এই দই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। হজম শক্তি […]

» Read more

বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দিবে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বেশ কয়েকজন ব্লগার হত্যার ঘটনায় দেশ এবং দেশের বাইরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জীবন নাশের হুমকিতে আছেন এমন ব্লগারদের শরণার্থী হিসেবে আশ্রয় দিতে পারে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আভাস দেয়া হয়েছে। বুধবার রাতে ঢাকায় তরুণ ব্লগার নাজিম উদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে […]

» Read more

আইপিএলে ফিরছেন সুনিল নারিন!

স্পোর্টস ডেস্ক: আইপিএল শুরুর আগে একটি সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স। নতুন বোলিং অ্যাকশনের পরীক্ষা সফলভাবে পাস করে আবাচরো আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে বল করার অনুমতি পেয়েছেন নাইট রাইডার্সের তারকা বোলার সুনিল নারিন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারিনের বোলিং অ্যাকশনের বৈধতা পাওয়ার বিষয়টি জানায়। পরীক্ষায় দেখা যায়, তার সব ধরনের ডেলিভারির সময় কনুই ১৫ […]

» Read more

বাগাতিপাড়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৭ জন আহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে গত দুই দিনে অন্তত ৭ জন আহত হয়েছে। বেওয়ারিশ এ সব কুকুর নিধনে কোন উদ্যোগ না থাকায় এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের ভ্যাকসিন সুবিধা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আহতরা। রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে ভ্যাকসিন সুবিধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করার […]

» Read more

৫০ হাজার মানুষের সেতুবন্ধন বিন্যাকুড়ী ব্রীজটি বন্ধ! 

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিন্যাকুড়ী বাজারের ঝুকিপূর্ণ ব্রীজটি চলাচলে অযোগ্য হয়ে পড়ায় তা বন্ধ করে দেয়া হয়েছে। বিন্যাকুড়ি এলাকার প্রায় ৫০ হাজার মানুষের প্রতিদিনের যোগাযোগের একমাত্র সেতুবন্ধন এ ব্রীজটি বন্ধ করে দেয়ায় সাধারণ জনগন পড়েছে চরম বিপাকে । চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের আশেপাশের ১২ টি গ্রামের ৫০ হাজারের বেশি জনগন ব্রীজটি দিয়ে পারাপার হয়। তা বন্ধ হয়ে যাওয়ায় […]

» Read more

বাকৃবির শিক্ষার্থীর জয়িতা নারীর স্বীকৃতি ও সম্মাননা লাভ

মহিউদ্দিন মখদুমী, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী সাইন্স অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার রংপুর বিভাগের সেরা জয়িতা নারীর স্বীকৃতি ও সন্মানা পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে গত বুধবার দুপুরে রংপুর জেলা পরিষদ মিলনায়তনে “নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী” অনুষ্ঠানে বিভাগে জয়িতা নারী হিসেবে সেরা দশে স্থান করে নেওয়ায় তার হাতে […]

» Read more

বিলুপ্ত প্রায় গ্রামবাংলার সমৃদ্ধির প্রতীক ধানের গোলা

দিনাজপুর প্রতিনিধি: আগের নামকরা গেরস্থ বলতে,মাঠ ভরা সোনালি ফসলের ক্ষেত, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর কৃষকের গোলা ভরা ধান এখন যেনো প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। হারিয়ে গেছে গেরস্থের ঐতিহ্যবাহী ধানের গোলা। দিনাজপুরের গ্রামবাংলার সমৃদ্ধির প্রতীক ধানের গোলা এখন বিলুপ্ত প্রায়। হারিয়ে যাচ্ছে কৃষিক্ষেত ও কৃষকের ঐতিহ্যবাহী গোলা।মাঠের পর মাঠ ধান ক্ষেত থাকলেও অধিকাংশ কৃষকের বাড়িতে নেই ধান মজুদ […]

» Read more