শেকৃবিতে সংঘর্ষের ঘটনায় আরও ৭ শিক্ষার্থীকে শোকজ!

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাইনবোর্ড টানানো নিয়ে সংঘর্ষের ঘটনায় আজ আরও ৭ জন শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ নিয়ে এ সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ এ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রোজাউল করিম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নতুন করে শোকজ হওয়া শিক্ষার্থীরা হলেন- সাদ্দাম পাটোয়ারী, তনয় চক্রবর্তী, কাজী ফয়সাল আহমেদ, জাহিদুজ্জামান […]

» Read more

বোমায় পা হারোনো কুকুরের সর্বোচ্চ সামরিক পদক লাভ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: চার বছর আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে তল্লাশির সময় বোমা বিস্ফোরণে এক পা হারিয়ে ফেলে মার্কিন সেনাবাহিনীর একটি কুকুর। এই পা হারানোর ফলে লন্ডনে তাকে পিপলস ডিসপেন্সারি ফর সিক অ্যানিম্যালস ডিকিন পদক দেওয়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে কর্মরত সামরিক প্রাণীদের জন্য সর্বোচ্চ সম্মাননা এটি। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান শেফার্ড প্রজাতির ওই কুকুরের ডাক নাম লুক্কা। বয়স […]

» Read more

সালমানের সিলভার বাটন অ্যাওয়ার্ড লাভ

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব-এর বিশেষ পুরস্কার পেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির। নাটকে অভিনয়ের পাশাপাশি ইউটিউবেও সবাইকে মাতিয়ে রাখেন সালমান। সেখানে তার ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ নামে একটি ইউটিউব চ্যানেলও আছে। যার সাবস্ক্রাইবার এক লাখ পেরিয়েছে সম্প্রতি। এর স্বীকৃতিস্বরূপ ইউটিউবের পুরস্কার পেলেন সালমান। সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীদের বিশেষ একটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। এটির নাম ‘সিলভার […]

» Read more

জাফরান চাষ করে আপনিও হতে পারেন লাভবান

কৃষিবিদ এম এনামুল হক: জাফরান পৃথিবীর অন্যতম দামী মসলা, ইহা ‘রেড গোল্ড’ নামেও পরিচিত। প্রাচীন যুগে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাফরানের সুগন্ধ ও উজ্জ্বল রঙের গুরুত্ব অনুধাবন করে এ জাফরান ব্যবহার সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ব্যাপক প্রচলন ছিল। এ ফসলের আদিস্থান গ্রীস। জাফরানের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তা ধীরে ধীরে কান্দাহার, খোরাসান, কাশ্মীরের বনেদী মহলে ব্যবহারের প্রয়োজনে ভারত উপমহাদেশে এর বিস্তার ঘটে। ইউরোপিও […]

» Read more

ছেলেটি ভীষণ কেয়ারলেস ছিল!

বিনোদন প্রতিবেদক: ‘সরি দীপান্বীতা’ খ্যাত নাট্য নির্মাতা স্বরাজ দেব এবার ‘ছেলেটি ভীষণ কেয়ারলেস ছিল’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। কিছুদিন আগে নাটকটির ‘কি এমন হয়’ গানটির প্রোমো রিলিজ হয়েছে যা সকলকে মুগ্ধ করেছে। নাটকটি প্রসঙ্গে স্বরাজ দেব বলেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট, নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদি। আমি আশা করছি এই নাটকটি ‘সরি দীপান্বিতা’র মত সাড়া ফেলবে।’ ছেলেটি ভীষণ […]

» Read more

আইপিএল মাতাচ্ছে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন…চ্যাম্পিয়ন’

ক্রিড়া প্রতিবেদক: ডিজে ব্রাভো। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ডোয়াইন ব্রাভোর এই গান সঙ্গে অদ্ভুত ভঙ্গিতে নাচ, মন কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। এই গানের তালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুতই ব্রাভোর সেই ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানটি ছড়িয়ে পড়েছে সর্বত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই মাঠে গড়ানোর অপেক্ষায় এখন ধুন্ধুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। আগামী নয় এপ্রিল (শনিবার) মাঠে গড়াবে ব্যাট বলের লড়াই। […]

» Read more

ফেসবুক লাইভ এখন সবার জন্য উন্মুক্ত

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: লাইভ ভিডিও প্রচারের জনপ্রিয়তা আকাশচুম্বী। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এবার এই জনপ্রিয় ফিচারে যুক্ত হলো। আজ আরো পরের দিকে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। বুধবার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ ফেসবুকে ভিডিও লাইভের একটি ফিচার চালুর ঘোষণা দিয়েছেন। তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা ফেসবুক গ্রুপ, ইভেন্ট ও অন্যান্য ফিচারে […]

» Read more

আপন আলোয় ভাস্বর আপেল মাহমুদ

মো. ওয়াহিদুল ইসলাম: বাংলাদেশে ইতিহাস পর্যালোচনা করতে গেলে আমরা দেখতে পাই ৫২’র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং স্বৈরাচারী শাসন আমল ও ১/১১ এর সামরিক সরকার উৎখাতে ছাত্র আন্দোলন তথা ছাত্ররাজনীতি ব্যাপক ভুমিকা পালন করেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। আমাদের এই দেশের ইতিহাসে ছাত্ররাজনীতি বিভিন্ন সময়ে বিতর্কের মধ্যে পড়েছে এটা যেমন সত্যে আবার ছাত্ররাজনীতির কারনেই এদেশকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা […]

» Read more

ইলা মিত্রের পৈতৃক বাড়িসহ শত শত বিঘা জমি বেদখল

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহর থেকে পূর্ব-দক্ষিণে ১৩ কিলোমিটার দূরের গ্রাম বাগুটিয়া। গ্রামের একপ্রান্তে কাঁচা রাস্তার পাশে চুন-সুরকি দিয়ে গাঁথা ৯ রুমের পুরনো একটি দ্বিতল বাড়ি। গ্রামের মানুষ শুধু জানে, বাড়িটি একজন সংগ্রামী মানুষের। সেই সংগ্রামী মানুষটি হলেন তেভাগা আন্দোলনের নেত্রী, নাচোলের রানী ইলা মিত্র। বাগুটিয়া গ্রামের এই বাড়িটি ইলা মিত্রের পৈতৃক বাড়ি। ইতিহাসের সাক্ষী এই […]

» Read more

হাবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ এর আঞ্চলিক পর্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবন সম্মুখে বেলুন উড়িয়ে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের […]

» Read more